MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • ঘর ভাঙার আগেই কি পাকাপাকি নুসরতের জায়গা নিচ্ছেন শ্রাবন্তী, এটাই কি 'তুরুপের তাস' নিখিলের

ঘর ভাঙার আগেই কি পাকাপাকি নুসরতের জায়গা নিচ্ছেন শ্রাবন্তী, এটাই কি 'তুরুপের তাস' নিখিলের

টলিপাড়ার যেন বিয়ে ভাঙার ধুম পড়েছে। সম্পর্কের সমীকরণ বোঝা বড্ড মুশকিল। কখন  যে সম্পর্কের রং বদলে যাচ্ছে, আবার কখন যে কার জায়গা কে নিয়ে নিচ্ছে তা বোঝা বড় দায়। তবে সম্পর্ক ভাঙার তালিকায় সকলের শীর্ষে রয়েছেন নুসরত জাহান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবং দুই নায়িকারই কমন ফ্যাক্টর বিচ্ছেদ। অন্যদিকে শো মাস্ট গো অন -এই মন্ত্রেই এগিয়ে চলেছেন নিখিল। সদ্য মা হওয়া নুসরত এখন অতীত, নতুন পথচলায় নিখিলের তুরুপের তাস শ্রাবন্তী চ্যাটার্জি। তবে কি নুসরতের ঘনিষ্ঠ বান্ধবীকে নিয়েই নিজের আগামীর পথচলা শুরু করলেন নিখিল, নয়া সমীকরণ ঘিরে জোর গুঞ্জন টলিপাড়ায়।  

2 Min read
Author : Riya Das
Published : Sep 09 2021, 05:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

টলিপাড়ায় আজ যে বন্ধু কাল সে শত্রু। তবে শুধু টলিপাড়ায় নয়, গোটা মিডিয়া ইন্ডাস্ট্রিতে এটাই নিয়ম , যা কিনা চলে আসছে দীর্ঘদিন ধরে। সম্পর্কের সমীকরণ বোঝা বড্ড মুশকিল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

টলিপাড়ার যেন বিয়ে ভাঙার ধুম পড়েছে।  কখন  যে সম্পর্কের রং বদলে যাচ্ছে, আবার কখন যে কার জায়গা কে নিয়ে নিচ্ছে তা বোঝা বড় দায়। তবে সম্পর্ক ভাঙার তালিকায় সকলের শীর্ষে রয়েছেন নুসরত জাহান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দুই নায়িকারই কমন ফ্যাক্টর হল বিচ্ছেদ। 

312

শ্রাবন্তী চট্টোপাধ্যায়,  যিনি কিনা তৃতীয় বিয়ের বছর দেড়েকের মধ্যে স্বামীর সঙ্গে একসঙ্গে থাকেন না। অন্যদিকে নুসরত, তিনি আবার বিয়েটাকেই বিয়ে বলে মানেন না। কিন্তু তিনি না মানলেই বিয়ের বৈধতার বিষয়টি আপাতত আদালতে বিচারাধীন।

412

জীবন থেমে নেই, এমনকী থেমে নেই কাজও। 'শো মাস্ট গো অন' -এই মন্ত্রেই এগিয়ে চলেছেন নিখিল। সদ্য মা হওয়া নুসরত এখন অতীত, নতুন পথচলায় নিখিলের তুরুপের তাস শ্রাবন্তী চ্যাটার্জি।
 

512


 তবে কি নুসরতের ঘনিষ্ঠ বান্ধবীকে নিয়েই নিজের আগামীর পথচলা শুরু করলেন নিখিল, নয়া সমীকরণ ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে টলিপাড়ায়। 

612

বিষয়টা একটু খোলসা করে বলা যাক, ব্যক্তিগত নয় বরং পেশাদার সম্পর্কে নিখিলের বস্ত্রবিপণির হয়ে গ্ল্যামারাস ফোটোশ্যুটে ধরা দিলেন শ্রাবন্তী। আর তা নিয়েই এত চর্চা।

712

বেগুনি ও কালো রঙের লেহেঙ্গায় মোহময়ী অবতারে ধরা দিলেন শ্রাবন্তী। খোলা চুলে, গাঢ় লিপস্টিকের জাদুতে মুগ্ধ সাইবারবাসী। এবং ছবিতে জ্বলজ্বল করছে 'ইউভ ইন্ডিয়া'র নাম।
 

812

নিখিলের ইনস্টা স্টোরিতে শ্রাবন্তীর এই হট অবতার ধরা পড়তেই জল্পনা শুরু হয়েছে টলিপাড়ার অন্দরে। নিখিলের এই বস্ত্র বিপণির হয়ে শুট করেন টলিপাড়ার একাধিক ডিভারা। 

912


নুসরতের সঙ্গে বিয়ের কয়েকমাসের মধ্যেই ২০২০ সালের জানুয়ারি মাসে নিখিল জৈনর ক্লোথিং লাইন রঙ্গোলি ইন্ডিয়া 'ইউভ' লঞ্চ করেছিলেন।  

1012

নুসরতের ভাবনাতেই রঙ্গোলি ইন্ডিয়ার নতুন উদ্যোগ  লঞ্চ করেছিলেন নিখিল। ইউভকে নিজের সন্তান বলেই দাবি করতেন নুসরত।

1112


বছর ঘুরতে না ঘুরতেই পাল্টে গিয়েছে হিসেব-নিকেশ। এর আগেও ইউভ-এর এক বছর পূর্তি উপলক্ষ্যে ফ্যাশন শো-এর আয়োজন করেছিল নিখিল জৈন। সেখানে নুসরতের ঘনিষ্ঠ সকলে হাজির থাকলেও নুসরতের উপস্থিতি চোখে পড়েনি। 

1212

 ফ্যাশন শো-এর  শেষে সকলকে চমক দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ইউভ ইন্ডিয়ার সবুজ শাড়িতে লাস্যময়ী শ্রাবন্তীকে দেখে চমকে গিয়েছিলেন নেটিজেনরা। এবারও বেগুনি লেহেঙ্গায় লাস্যময়ী অবতারে ধরা দিলেন শ্রাবন্তী। 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
টলিউড শোকের ছায়া, অস্বাভাবিক মৃত্যু সহকারী পরিচালক দীপঙ্কর সরকারের
Recommended image2
Viral Post: টাকা নিয়েই অলি পাব ইস্যু? বিতর্ক বাড়তেই বিশেষ পোস্ট সায়কের
Recommended image3
ক্যান্সার কেড়ে নিল প্রাণ, চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়
Recommended image4
KIFF 2026: 'বন্দে মাতরম'-র ১৫০ বছর পূর্তি, বিশেষ আয়োজন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
Recommended image5
Modi birthday: মোদীর জন্মদিনে প্রদীপ জ্বালানোর অনুরোধে ক্ষিপ্ত শ্রীলেখা, কী লিখলেন সোশ্যাল মিডিয়া?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved