MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • নয়া লুকে বাজিমাত 'দ্বিতীয় পুরুষ'-এর, দেখে নিন নজরকাড়া ছবিগুলি

নয়া লুকে বাজিমাত 'দ্বিতীয় পুরুষ'-এর, দেখে নিন নজরকাড়া ছবিগুলি

সিক্যুয়েল নিয়ে বেশি মাতামাতি সাধারণত বলিউডেই দেখা যায়। বলিউডে এর চলও অনেক বেশি। তবে বলিউডের গন্ডি পেরিয়ে টলি ইন্ডাস্ট্রিতেও এবার আসতে চলেছে সিক্যুয়েস। দীর্ঘ ৮ বছর বছর ব্লকবাস্টার ছবি 'বাইশে শ্রাবণ'-এর সিক্যুয়েল নিয়ে আসছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আপকামিং ছবি 'দ্বিতীয় পুরুষ'। আগের ছবির খানিক রেশ ও রয়েছে এই ছবিতে। গতকালই প্রকাশ্যে এসেছে ছবির চরিত্রদের লুক। আগেই জানা গিয়েছিল ছবির বেশ কিছু চরিত্রদের দেখা যাবে এই ছবিতে। অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন, ঋতব্রত মুখোপাধ্যায়ের নতুন লুক দেখে চমকে যাবেন আপনিও। দেখে নিন নজরকাড়া ছবিগুলি।

2 Min read
Author : Riya Das
| Updated : Dec 14 2019, 02:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আগেই শোনা গিয়েছিল পুরোনো চরিত্রদের দেখা যাবে ছবিতে। সেই কথা মতোই দেখা মিলল পরমব্রত চট্টোপাধ্যায় এবং রাইমা সেনের। সম্পূর্ণ অন্য রকম লুকসে ধরা দিয়েছেন দুজনে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
সৃজিতের 'দ্বিতীয় পুরুষ' ছবির সবচেয়ে বড় চমক অনির্বাণ ভট্টাচার্য। এর আগে তাকে যত চরিত্রে দেখা গেছে, এটা যেন সবকিছুকে ছাপিয়ে গেছে। কালো, লাল চেকের হাফ প্যান্ট, এবং ধুসর রঙের স্লিভলেস একটি ম্যান্ডোতে ধরা দিয়েছেন অভিনেতা। চুলের স্টাইল, মেক আপে যেন তাকে সদ্য তরুণ লাগছে। সম্পূর্ণ নয়া অবতারে ধরা দিয়ে দর্শকদের চমকে দিয়েছেন অভিনেতা।
35
ছবির দ্বিতীয় চমক ঋতব্রত মুখোপাধ্যায়। এর আগেও বেশ কয়েকটি সিনেমায় তিনি অভিনয় দিয়ে নিজের ছাপ রেখেছেন। সম্প্রতি 'দ্বিতীয় পুরুষ' ছবিতেই তিনি একদম অন্য অবতারে ধরা দিয়েছেন। তার লুক, অ্যাটিটিউড যেন অন্য কথাই বলছে। মিষ্টি গোছের ছোটখাটো ছেলেটি যেন 'অ্যাংরি জেন্টলম্যান' হয়ে উঠেছে। পরিচালকের মতে, দর্শক নতুন করে আবিস্কার করবেন এই ছবির মাধ্যমে।
45
ছবিতে ছোট একটি চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। সাধারণত এই ধরণের স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে আবিরকে খুব একটা দেখা যায় না। সৃজিতের কারণেই এই চরিত্রটা তিনি করছেন, জানিয়েছেন আবির।
55
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। এছাড়াও গেস্ট অ্যাপিয়ারেন্সে রয়েছেন বাবুল সুপ্রিয়, ঋদ্ধিমা ঘোষ, কমলেশ্বর মুখোপাধ্যায়। থ্রিলার ছবির সংজ্ঞা আগেই বদলে দিয়েছিলেন পরিচালক সৃজিত। 'বাইশে শ্রাবণ'-এর পর 'দ্বিতীয় পুরুষ' ছবিকেও দর্শক যে গ্রহণ করবেন তা কিন্তু নিশ্চিন্তে বলাই যায়। ২০২০ সালে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই থ্রিলার ছবি।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
পলাতক অরূপ বিশ্বাস, কী কী উদ্ধার হল বিশ্বাস ব্রাদার্স-র ফ্ল্যাটের রহস্যময় ঘর থেকে?
Recommended image2
স্বরূপের ফ্ল্যাটে হানা পুলিশের, তলব স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ ফেডারেশনের চারজন
Recommended image3
বনগাঁকাণ্ডে নয়া মোড়, চার্জশিট গঠন হল মিমি চক্রবর্তীর বিরুদ্ধে, জানালেন অভিযোগকারী তনয় শাস্ত্রী
Recommended image4
বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে একাধিক অভিযোগ, টলিপাড়ায় বৈঠকের ডাক পাপিয়া অধিকারীর
Recommended image5
Anik Dutta News: "মানসিকভাবে খুন করা হল মানুষটাকে" চিত্র পরিচালক মৃত্যু প্রসঙ্গে গর্জে উঠলেন জীতু কামাল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved