MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • সমকামী না অসমকামী, মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা এক অন্য 'ঋতু '-কে

সমকামী না অসমকামী, মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা এক অন্য 'ঋতু '-কে

সালটা ২০১৩ দিনটা ৩০ মে। আজই সেই বিশেষ দিন। কেটে গিয়েছে দীর্ঘ ৭ বছর। করোনা আতঙ্ক, লকডাউন সবই চলছে নির্বিকারে।  আর তার মাঝেই যেন মনে পড়ে গেল ভারতীয় সিনেমার উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণ ঘোষের কথা। আজকের দিনেই আচমকাই পৃথিবীকে চিরবিদায় জানিয়ে চলে গিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ। অসময়ে তার মৃত্যু আজও সকলের কাছে অবিশ্বাস্য। তার সমকামীতা নিয়ে একসময় গোটা বিনোদন জগত উত্তাল হলেও তার অবদান আজও সকলের মনে অমলিন। সপ্তম মৃত্যুবার্ষিকীতে  ফিরে দেখা এক অন্য  'ঋতু '-কে।

1 Min read
Author : Riya Das
| Updated : May 30 2020, 01:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

ঋতুপর্ণ মানেই টানটান চিত্রনাট্য, সাবলীল অভিনয়। কিন্তু তিনি আজ আর নেই। শুধু রয়ে গেছে তার অভিনয় দক্ষতা, গল্পের জমাটি বুননের এক টাটকা বাতাস। তার লেখা পড়লেই বোঝা যায়, তিনি কতটা মননশীল ও সংবেদনীল ছিলেন। 

28


করোনা আতঙ্কের মধ্যেও ঋতু স্মরণে খামতি নেই কোথাও। সপ্তম মৃত্যুবার্ষিকীতে বিশ্ববিখ্যাত পরিচালককে অনলাইনেই শ্রদ্ধার্ঘ জানালেন বিশিষ্টজনেরা।

38


ঋতুপর্ণ ঘোষকে স্মরণ করে লোপামুদ্রা প্রোডাকশনস-এর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেল 'ঋতুপর্ণর শ্রুতিসৃষ্টি'। কবি শ্রীজাত-র লেখা '৩০ কে' কবিতা পাঠ করেই শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়েছে পরিচালককে।
 

48

 কবিতাটি পাঠ করেছেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। তার সঙ্গেই যোগ্য সঙ্গত রেখে রবি ঠাকুরের 'বন্ধু রহো রহো সাথে' গান ধরলেন লোপামুদ্রা মিত্র। পুরো বিষয়টির নেপথ্য রয়েছেন জয় সরকার। এবং সম্পাদনায় উত্তরণ দে।

58


পরিচালক সত্যিই কি সমকামী ছিলেন, এই নিয়ে বহু মতামত রয়েছে। কারণ ঋতুপর্ণর কাছে যৌনতার সংজ্ঞাটাই ছিল ভিন্ন।

68


তবে তিনি সমকামী থাকুক বা অসমকামী, মানুষ হিসেবে তিনি ছিলেন খাটি সোনা। তার কাছে জীবনের মূল্যবোধটাই ছিল আসল।

78

যৌনতার ট্যাবু ভেঙে শরীরকে তিনি অন্য ধাঁচে প্রয়োগ করেছেন ।পুরুষতন্ত্র, নীতি-নৈতিকতা, নারী-পুরুষবাচক লিঙ্গ বৈষম্যে তিনি ছিলেন ক্ষুরধার সাহসী।

88

শিল্পীর কোনও লিঙ্গ হয় না। সামাজিক লিঙ্গ কোনও পরিচয় হতে পারে না। এটা তিনি শিখেছিলেন তার বাবা-মায়ের কাছে। তার অকালপ্রয়াণে আজও বিনোদন জগতে বিশাল ফাঁক রয়ে গেছে।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
Recommended image2
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা
Recommended image3
বিয়ে 'বিভ্রাট' নিয়ে অবশেষে সরব হিরণ চট্টোপাধ্যায়! কোন বিয়ে আসল? অবশেষে মুখ খুললেন অভিনেতা
Recommended image4
Net Worth of Dev: মোট কত টাকার মালিক দেব? ঠিক ক'টা গাড়ি, বাড়ি আছে জানলে চমকে যাবেন
Recommended image5
'হঠাৎ করেই প্লে ব্যাক থেকে অবসর' অরিজিতের সিদ্ধান্ত শুনে থমকে গেলেন জিৎ গঙ্গোপাধ্যায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved