MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • দাদুর শ্রাদ্ধে অনুপস্থিত, পরিবারের কাছে ফেরার টান, মুম্বইতে কাটছে টলি-তারকাদের লকডাউন

দাদুর শ্রাদ্ধে অনুপস্থিত, পরিবারের কাছে ফেরার টান, মুম্বইতে কাটছে টলি-তারকাদের লকডাউন

মুম্বই গিয়েছিলেন কাজের সূত্রে। সেখানে যেতেই করোনার প্রকোপ। ধীরে ধীরে প্রকোপ বাড়তেই শুরু হল লকডাউন। একে একে সংক্রমণ বাড়ছে, আক্রান্তের সংখ্যাও হু হু করে বৃদ্ধি পাচ্ছে, মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। এরই মধ্যে মুম্বই গিয়ে আটকে পড়লেন টলি তারকারা। স্বস্তিকা মুখোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সঞ্জনা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকেই কাজের সূত্রে গিয়েছিলেন মুম্বইতে। পাতাল লোকের একটি লাইভ সাক্ষাৎকারে এসে স্বস্তিকা জানিয়েওছিলেন যে মুম্বইয়ে বহু আগে থেকেই আটকে গিয়েছেন তিনি।

2 Min read
Author : Adrika Das
Published : Jun 05 2020, 12:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

স্বস্তিকা মুখোপাধ্যায়ঃ পাতাল লোক ডলি মেহরার চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের। সিজন টুয়ের শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে। দ্বিতীয় সিজনে তাঁর চরিত্রে কতখানি ভিন্ন শেড আসবে সেটাই দেখার বিষয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

মুম্বইতে আটকে গিয়ে অভিনেত্রীর একদিক দিয়ে ভালই হয়েছে। মেয়ে যেহেতু মুম্বইতে পড়াশুনো করে, সে কারণে মেয়ের সঙ্গে প্রায় দেখা হচ্ছে স্বস্তিকার। তবে মুম্বইতে থেকে নিজের শহরকে মিস করছেন অভিনেত্রী।

38

বিক্রম চট্টোপাধ্যায়ঃ 'এশিয়ানেট নিউজ বাংলা'কে পূর্বে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন মুম্বইতে আটকে গিয়ে অসুবিধা হয়েছে বই কি। তবে লকডাউনে নানা কাজও শিখছেন তিনি।

48

এক বন্ধুর বাড়িতে রয়েছেন তিনি। লকডাউনের নিয়ম কানুন মেনে বাজারে যাচ্ছেন বন্ধুর সঙ্গে। এত কাজের মধ্যে মিস করছেন শ্যুটিং ফ্লোর, ক্যামেরা, সেট, পরিবারের কথা আলাদা করে আর বলার কোনও অর্থ নেই।

58

দর্শনা বণিকঃ টলিউডের গ্ল্যাম গার্ল দর্শনাও কাজের সূত্রেই গিয়েছিলেন মুম্বই। শ্যুটিং চলাকালীন শুরু হল লকডাউনের কড়াকড়ি। এখন লকডাউন উঠতেই বাড়ি ফেরার প্ল্যান করার সুযোগ হচ্ছে ধীরে ধীরে। 

68

লকডাউনে মুম্বইতে আটকে গিয়ে বেশ মন খারাপেই কেটেছিল দর্শনার। বার বার বাড়ির কথা মনে পড়ছিল তাঁর। পরিবার পরিজনের পাশে থাকাটাই এই মুহূর্তে মিস করছেন তারকারা।

78

সঞ্জনা বন্দ্যোপাধ্যায়ঃ যশ দাশগুপ্তার নায়িকা সঞ্জনা বন্দ্যোপাধ্যায়ও আটকে গিয়েছেন মুম্বইতে। তিনি সেখানে মায়ের সঙ্গে থাকছেন সঞ্জনা। 

88

সম্প্রতি তাঁর দাদু গত হয়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি বলেছিলেন, মুম্বইতে আটকে থাকার জন্য দাদুর শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। দাদুর সঙ্গে সঞ্জনার বেশ ঘনিষ্ঠতা ছিল, বলেই জানিয়েছেন অভিনেত্রী।  

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, মহানায়কের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার
Recommended image2
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক, তোলা হল আদালতে
Recommended image3
১৫ লক্ষ টাকার প্রতারণা, সোহমের আগাম জামিনের আবেদন খারিজ করল বালুরঘাট আদালত
Recommended image4
Rahul Arunodoy Banerjee: রাহুলের মৃত্যুর তদন্তের ভার পেল CID! অভিনেতার মৃত্যুর কারণ জানতে মরিয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু
Recommended image5
পলাতক অরূপ বিশ্বাস, কী কী উদ্ধার হল বিশ্বাস ব্রাদার্স-র ফ্ল্যাটের রহস্যময় ঘর থেকে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved