MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • সাদা কালো ফ্রেম থেকে রঙিন ক্যানভ্যাস, পদে পদে টলিউডকে রসদ যুগিয়েছে রবিঠাকুরের কলম

সাদা কালো ফ্রেম থেকে রঙিন ক্যানভ্যাস, পদে পদে টলিউডকে রসদ যুগিয়েছে রবিঠাকুরের কলম

সাদা কালো থেকে শুরু করে রঙিন পর্দা, রবীন্দ্রনাথের লেখনি থেকে সৃষ্ট চরিত্ররাই বারে বারে প্রাণ পেয়েছে ছবির পর্দায়। বলদেশে দশক, বদল ঘটেছে সমাজে, কালজয়ী পরিচালকদের হাত বদল হয়েছে, তবু আজও টলিউডে রবীন্দ্রনাথের গল্প ফিরে ফিরে আসে। তাঁর গল্প-উপন্যাস তৈরি ছবি কখনও বলেছে ছক ভাঙা প্রেমের কাহিনি, কখনও আবার তুলে ধরেছে চার দেওয়ালের মধ্যে থেকে সংগ্রামের চিত্র। ফিরে দেখা সেরা দশ টলিউডের ছবি। 

2 Min read
Author : Jayita Chandra
Published : May 09 2021, 08:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

তিনকন্যা (১৯৬১)- রবীন্দ্রনাঠ ঠাকুর রচিত তিনটি ছোট গল্প অবলম্বনে তৈরি এই ছবির পটভূমি। পোস্টমাস্টার, মনিহারা, সমাপ্তি। সত্যজিৎ রায় পরিচালিত এই ছবি আজও বাংলা চলচ্চিত্র জগতের এক অন্যতম সম্পদ। অপর্না সেন ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের যুগলবন্দী ধরা দিয়েছিল এই সিনেমায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
কাবুলিওয়ালা (১৯৫৭)- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাবুলিওয়ালা ছোট গল্প থেকে নেওয়া এই ছবির কাহিনী। মানুষের প্রতি বিশ্বাস, সারল্যতা ও আবেগ কতটা তাৎপর্য বহন করে তা এই ছবির প্রতিটি ভাষায় স্পষ্ট হয়ে ওঠে। আর গল্পে তার কলম অনায়াসে বলে যায় এক নিপাট স্নেহের ইতিকথা। অভিনেত্রী দেবশ্রী রায় এই ছবিতে শিশু শিল্পী হিসেবে কাজ করেছিল।
38
চারুলতা (১৯৬৪)- সত্যজিৎ রায় পরিচালিত এই ছবির গল্প নেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নষ্টনীড় উপন্যাস থেকে। যেখানে মেয়েদের চৌহদ্দির মধ্যে থেকেও কতটা সাহসীকতা ও বুদ্ধির জোড়ে নিজের জায়গা করে নিতে হয় তা তিনি দেখিয়েছিলেন। মাধবী মুখোপাধ্যায় ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন।
48
এলার চার অধ্যায় (২০১২)- পরিচালক বাপ্পাদিত্য বন্দোপাধ্যায় পরিচালিত এই ছবির মূল প্রেক্ষাপট রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চার অধ্যায়। দেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটের ওপর নির্ভর করে তৈরি এই ছবির গল্প। বিভিন্ন ধাপে পরিণতি পাওয়া এই গল্প রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ১৯৩৪ সালে। মুখ্যভুমিকায় অভিনয় করেছিলেন পাওলি দাম।
58
অতিথী (১৯৬৬)- পরিচালক তপন সিনহা এই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এটি তৈরি করেছিলেন। যেখানে তারা নামে একটি ছেলে, যে তার বাড়ির প্রতি স্বভাবতই দুর্বল তারই নানান খুঁটিনাটি ছোট আবেগগুলো নিয়ে মজার ছলে তৈরি এই গল্পের পটভূমি।
68
চোখের বালি (২০০৩)- ঋতুপর্ণ ঘোষ পরিচালিত এই ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি। সম্পর্কের টানাপোড়েনের যে সমীকরণ তাঁর কলমে সেই সময় উঠে এসেছিল, তা আজকের দিনে দাঁড়িয়েও সমাজের কাছে সমান তৎপর্য বহন করে। অভিনয়ে ছিলেন ঐশ্বর্য রাই, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী।
78
চতুরঙ্গ (২০০৮)- সুমন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রেক্ষাপটেও রবীন্দ্রনাথের অবদান। তারই গল্প অনুসারে তৈরি এই ছবি। যেখানে বাংলা এক বিশেষ সামাজিক স্তরের বিবরণে ফুঁটে উঠেছে গল্পের মাধুর্যতা। ছবিতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও জয় সেনগুপ্ত।
88
নৌকাডুবি (২০১১)- ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ছবি নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে তৈরি। ঝড়ের ফলে বিয়ের রাতে বদলে যাওয়া চারটি জীবনের সম্পর্কের টানাপোড়েনের গল্প। ছবিতে অভিনয় করেছিল প্রজেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, রাইমা সেই, রিয়া সেন।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

JC
Jayita Chandra

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mimi Chakraborty: রহস্য, ষড়যন্ত্র, প্রতিশোধ এবং নারীর লড়াই— সব মিলিয়ে এক অন্য রূপে দেখা যাবে মিমিকে! কবে আসছে পর্দায়?
Recommended image2
Laughtersane: কান-এর লাল গালিচায় ধুতি-পাঞ্জাবি! হাতে ঝোলানো ঘড়ি, বাঙালি সাজে ইতিহাস গড়লেন নিরঞ্জন
Recommended image3
Tollywood News: সায়নীর সঙ্গে কথা হয়েছে! আমি বিবাদে জড়াতে চাই না, স্পষ্ট জানালেন নবনীতা
Recommended image4
সরকার বদল হতেই সায়নী ঘোষকে খোঁচা, চরমে জীতু-সায়নীর ভার্চুয়াল বাকবিতণ্ডা
Recommended image5
টলিপাড়ায় রাজনৈতিক প্রভাব বন্ধ থেকে শিল্পীদের মর্যাদা রক্ষা, বিশেষ মন্তব্য শমীক ভট্টাচার্যের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved