MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • বুকে অস্ত্র ঠেকিয়ে প্রাণে মারার হুমকি উত্তমকুমারকে, কীভাবে নিজেকে রক্ষা করেছিলেন 'মহানায়ক'

বুকে অস্ত্র ঠেকিয়ে প্রাণে মারার হুমকি উত্তমকুমারকে, কীভাবে নিজেকে রক্ষা করেছিলেন 'মহানায়ক'

বাঙালির হার্টথ্রব উত্তম কুমার। মহানায়কের জীবনটাই যেন পুরো একটা সিনেমার গল্প। আজ তিনি আর নেই, পরে রয়েছে শুধু স্মৃতিটুকুই। তবে যা কিছু তিনি দিয়ে গেছেন, তা আর দ্বিতীয়টি গড়ে তোলা সম্ভব হবে না। আজ ৩ রা সেপ্টেম্বর মহানায়কের জন্মবার্ষিকীতে বাঙালির মন ভারাক্রান্ত। বাংলা ছবির প্রাণপুরুষ তিনি, উত্তমের ম্যাজিকে আজও মজে আপামর বাঙালি।

2 Min read
Author : Riya Das
Published : Sep 03 2021, 10:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

৩ রা সেপ্টেম্বর মহানায়কের জন্মবার্ষিকীতে বাঙালির মন ভারাক্রান্ত। মহানায়কের জীবনটাই যেন পুরো একটা সিনেমার গল্প। আজ তিনি আর নেই, পরে রয়েছে শুধু স্মৃতিটুকুই। তবে যা কিছু তিনি দিয়ে গেছেন, তা আর দ্বিতীয়টি গড়ে তোলা সম্ভব হবে না। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

কেরিয়ারের  শুরুতেই ৭ টি ছবি পরপর ফ্লপ। ইন্ডাস্ট্রি 'ফ্লপ মাস্টার জেনারেল' উপহার দিয়েছিল উত্তমকে। তারপরই তার নায়কসত্ত্বা বেরিয়ে এসেছিল। দাপুটে নায়কই ধীরে ধীরে হয়ে উঠেছিলেন মহানায়ক।

38

প্রথম দিকে ভাল সংলাপ না বলতে পারা উত্তম কুমারই নিজের প্রতিভা আর শ্রমকে অন্য উচ্চতায় তুলে আনেয ১৯৬৫-এর পরবর্তী সময়ে উত্তম যেন ধরা ছোঁয়ার বাইরে।  ১৯৭০ -এর পর থেকে উত্তম হয়ে উঠেছিলেন সকলের 'মহানায়ক'।

48

সাতের দশকের শুরুর দিকে, কলকাতায় নকশাল আন্দোলনের সময় উত্তম কুমারকে নিউ থিয়েটার্স স্টুডিওতেই তাঁর নিজস্ব মেকআপ রুমে সশস্ত্র হানা দিয়েছিল কয়েকজন যুবক। 

58

উত্তমকুমারের বুকে অস্ত্র ঠেকিয়ে প্রাণে মারার হুমকি দিয়েছিল তারা। উত্তম কুমার  এতটাই হতচকিত হয়ে গিয়েছিলেন এবং ঝাঁকুনি খেয়েছিলেন যে সেই দিনই মাথার চুল ছোট করে ছেঁটে বম্বে মেল-এ চড়ে বসেছিলেন উত্তম। যাতে ট্রেনে তাঁকে দেখে কেউ চিনতে না পারেন।

68

মুম্বই এসে উত্তম কুমার প্রথম উঠেছিলেন অভিনেতা অভি ভট্টাচার্যর বাড়ি। এভাবে মাস খানেক টানা মুম্বইয়ে কাটিয়ে ছিলেন উত্তম কুমার। দ্বিতীয় দিনেই অভি ভট্টাচার্যর বাড়ি থেকে তিনি রওনা দিয়েছিলেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। তখন মুম্বইয়ের সান্তাক্রুজের সাত নম্বর রোডের বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে উত্তম কুমার এসেছিলেন সুপ্রিয়া দেবীকে সঙ্গে নিয়ে।

78

কলকাতার ওই ঘটনায় এতটাই ভয় পেয়েছিলেন উত্তম কুমার, যে প্রায় ঠিকই করে ফেলেছিলেন আর কলকাতায় ফিরতে পারবেন না। বিশ্বজিতের ফ্ল্যাটে বসে উত্তম কুমার বিশ্বজিৎ-কে বলেছিলেন, 'বিশু, চল, তুই আর আমি মিলে এখান থেকেই বাংলা ছবি বানাব। আর এখানে বসেই বাংলা ছবির শুটিং করব।'

88

সেই ঘটনা উত্তমকুমারকে এতটাই নাড়িয়ে দিয়েছিল যে তিনি ধরেই নিয়েছিলেন যে, কলকাতায় আর তাঁর ফেরা হবে না।  'বেনুদি বলেছিলেন, সেদিন এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন উত্তমদা, যে ওঁর পুরো শরীর হলুদ হয়ে গিয়েছিল। যদিও তার আগেই উত্তমদা হার্ট অ্যাটাকের ঝাপটা সামলে উঠেছিলেন কোনও রকমভাবে। আর তারপরেই ওই ঘটনা পুরো নাড়িয়ে দিয়েছিল মহানায়ককে।'

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mimi Chakraborty: রহস্য, ষড়যন্ত্র, প্রতিশোধ এবং নারীর লড়াই— সব মিলিয়ে এক অন্য রূপে দেখা যাবে মিমিকে! কবে আসছে পর্দায়?
Recommended image2
Laughtersane: কান-এর লাল গালিচায় ধুতি-পাঞ্জাবি! হাতে ঝোলানো ঘড়ি, বাঙালি সাজে ইতিহাস গড়লেন নিরঞ্জন
Recommended image3
Tollywood News: সায়নীর সঙ্গে কথা হয়েছে! আমি বিবাদে জড়াতে চাই না, স্পষ্ট জানালেন নবনীতা
Recommended image4
সরকার বদল হতেই সায়নী ঘোষকে খোঁচা, চরমে জীতু-সায়নীর ভার্চুয়াল বাকবিতণ্ডা
Recommended image5
টলিপাড়ায় রাজনৈতিক প্রভাব বন্ধ থেকে শিল্পীদের মর্যাদা রক্ষা, বিশেষ মন্তব্য শমীক ভট্টাচার্যের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved