MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • মৃত্যুর পরেও নাকি আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন অভিষেক! সাঙ্ঘাতিক ভৌতিক অভিজ্ঞতা অভিনেতার স্ত্রীর

মৃত্যুর পরেও নাকি আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন অভিষেক! সাঙ্ঘাতিক ভৌতিক অভিজ্ঞতা অভিনেতার স্ত্রীর

আচমকাই সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুর কয়েকদিন যেতে না যেতেই শোক ভোলার আগেই নয়া খবর সামনে। সারা বাড়িতে নাকি ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা। খোদ অভিষেকের স্ত্রীর মুখে সেকথা শুনে সকলের চক্ষু চড়কগাছ। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Apr 11 2022, 07:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

দীর্ঘদিনের পথচলা জীবনসঙ্গীকে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন অভিনেতার স্ত্রী। অভিষেক ও সংযুক্তার একটা ফুটফুটে কন্যাসন্তানও রয়েছে। স্ত্রী ও কন্যাকে নিয়েই সুখের সংসার ছিল অভিষেকের। আচমকাই যেন তাতে ছন্দপতন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

স্ত্রী-পরিবার,সংসার ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়। স্টার জলসার ইসমার্ট জোড়ি-র সেটে শেষবারের মতো একে অপরকে ভালবাসা-আদরে ভরিয়ে দিয়েছেন এই জুটি। ২৩ মার্চ শুটিংই যে অভিষেকের জীবনের শেষ শুটিং হতে চলেছে তা হয়তো কারোরই জানা ছিল না। 

310

দিন কয়েক ধরেই অসুস্থ ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। কয়েকদিন ধরেই শরীর ভাল যাচ্ছিল না অভিষেকের। ২৩ মার্চ রিয়্যালিটি শো-তে শ্যুট চলাকলীন অসুস্থ হয়ে পড়েন অভিষেক চট্টোপাধ্যায়। সেই সময়ও তার সঙ্গী ছিলেন স্ত্রী সংযুক্তা।

410

লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকতে মোটেই পছন্দ ছিল না অভিনেতার। সর্বদাই নিজেকে শ্যুটের মধ্যে ব্যস্ত রাখতেন অভিনেতা। শুটিং করতেই করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। 

510

প্রয়াত অভিনেতার শেষ ছবি ‘পঞ্চভুজ’, আগামীতে মুক্তির অপেক্ষায়। দিন কয়েক আগেই ছবির ট্রেলার ও গান লঞ্চ অনুষ্ঠান হয়। সেখানে প্রয়াত অভিনেতাকে সম্মান জানানো হয়। নন্দনে এই বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতার স্ত্রী সংযুক্তা চ্যাটার্জি এবং কন্যা সাইনা।

610

ছবিটি পরিচালনা করেছেন রানা বন্দোপাধ্যায়। ছবিটি ইতিমধ্যেই বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরেও এসেছে, এবং সেখানে দর্শকদের বেশ ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছে সদ্য প্রয়াত অভিনেতার শেষ ছবি ‘পঞ্ছভুজ’। 

710

এদিকে ‘পোর্ট ব্লেয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ এই সিনেমার জন্য সেরার শিরোপা জিতে নিয়েছেন সদ্য প্রয়াত অভিনেতা অভিষেক। অভিনেতার অবর্তমানে পুরস্কার গ্রহণ করেন তার স্ত্রী ও কন্যা।

810

সম্প্রতি প্রয়াত স্বামী অভিষেক চট্টোপাধ্যায়কে নিয়ে নিজের স্মৃতিচারণা ও ঘটে যাওয়া কিছু অলৌকিক কাহিনী শেয়ার করলেন স্ত্রী সংযুক্তা। এই অনুষ্ঠানে নিজের কিছু ভৌতিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। 

910

অনুষ্ঠানে এসে অভিনেতার স্ত্রীয়ের অভিজ্ঞতা শুনলে গায়ে কাঁটা দিতে বাধ্য। সংযুক্তা জানান, 'অভিষেকের উপস্থিতি আমি প্রতি মুহূর্তে উপলব্দি করতে পারি। এই সবই ও আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে। আমি জানতেই পারতাম না এসব কিছু যদি না ভুল করে রানাদার নাম্বারে কল যেত। ওই রাণা দার নম্বরে আমাদের দিয়ে কল করিয়েছে'

1010

সংযুক্তা বলেন অভিনেতা সবসময় পরিবারকে আগলে রাখতে চাইতেন। অসম্ভব ফ্যামিলি ম্যান ছিলেন তিনি। তাই মৃত্যুর পরেও সন্তানের সব দায়িত্ব হয়ত পালন করে চলেছেন অভিষেক। স্ত্রীর মানসিক জোর বাড়িয়ে পরিবারকে এগিয়ে নিয়ে চলেছেন ভবিষ্যতের দিকে। 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mahanayak Uttam Kumar: নায়িকাদের চোখে কেমন ছিলেন উত্তমকুমার? মহানায়কের জন্মশতবর্ষে রাজ্যজুড়ে একগুচ্ছ কর্মসূচি
Recommended image2
ইঞ্জেকশন ছাড়াই কমেছে ১৮ কেজি, জেনে নিন কী ডায়েট মেনে ওজন কমালেন গায়িকা জোজো
Recommended image3
বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, মহানায়কের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার
Recommended image4
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক, তোলা হল আদালতে
Recommended image5
১৫ লক্ষ টাকার প্রতারণা, সোহমের আগাম জামিনের আবেদন খারিজ করল বালুরঘাট আদালত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved