MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • Yashrat : ঈশানকে কোলে আগলে আদর করছে বড় দাদা, দিওয়ালিতে প্রথমবার দুই ছেলেকে প্রকাশ্যে আনলেন যশ

Yashrat : ঈশানকে কোলে আগলে আদর করছে বড় দাদা, দিওয়ালিতে প্রথমবার দুই ছেলেকে প্রকাশ্যে আনলেন যশ

দীপাবলি মানেই আলোর রোশনাই। এই দিনে সমস্ত দুঃখ-কষ্ট-গ্লানি মুছে গিয়ে আলোয় ভরে ওঠে চারিদিক। এবার সেই আলোর উৎসবে অর্থাৎ  কালীপুজোর দিনই ভক্তদের বড়সড় সারপ্রাইজ দিলেন যশ ও নুসরত। এই প্রথমবার কালীপুজোতে একরত্তি ঈশানকে প্রকাশ্যে আনলেন যশ। তার মধ্যেও রয়েছে বড় টুইস্ট। নিজের প্রথমপক্ষের ছেলের কোলেই দেখা মিলল একরত্তির। দিওয়ালির দিনই দুই ছেলের ছবি প্রকাশ্যে আনলেন টলি অভিনেতা যশ। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে একরত্তিদের ছবি। 

2 Min read
Author : Riya Das
| Updated : Nov 05 2021, 09:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

মা হওয়ার পর ২ মাসও কাটেনি নুসরতের (Nusrat Jahan)। সন্তান জন্মের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নুসরত জাহান। কন্ট্রোভার্সি যেন তার পিছু ছাড়ে না। তবে হাজারো বিতর্কের মধ্যে শিরোনামে কীভাবে থাকতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত  (Yash Dasgupta) যশ দাশগুপ্ত ও নুসরত জাহান।
 

210

দীপাবলি (Diwali) মানেই আলোর রোশনাই। এই দিনে সমস্ত দুঃখ-কষ্ট-গ্লানি মুছে গিয়ে আলোয় ভরে ওঠে চারিদিক। এবার সেই আলোর উৎসব অর্থাৎ কালীপুজোর দিনই ভক্তদের বড়সড় সারপ্রাইজ দিলেন যশ ও নুসরত (Nusrat)। 

310

মা হওয়ার পর থেকেই একরত্তি ঈশানকে (Yishaan) দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে টলিপাড়ার নতুন মা- একাধিকবার ক্যামেরায় ধরা দিলেও ছেলের ছবি কোনওদিনই জনসমক্ষে আনেন নি নুসরত জাহান (Nusrat Jahan)।

410

তবে এই প্রথমবার কালীপুজোতে (Kali Puja) একরত্তি ঈশানকে প্রকাশ্যে আনলেন যশ। তার মধ্যেও রয়েছে বড় টুইস্ট। নিজের প্রথমপক্ষের ছেলের কোলেই দেখা মিলল একরত্তির। দিওয়ালির দিনই দুই ছেলের ছবি প্রকাশ্যে আনলেন টলি অভিনেতা যশ (Yash Dasgupta)। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে একরত্তিদের ছবি।

510

ঈশান ছাড়াও যশের প্রথমপক্ষের ছেলে রয়েছে। যার বয়স ৯ বছর। টলিউড অভিনেতা যশ দাশগুপ্তের  প্রাক্তন স্ত্রী শ্বেতা সিংহ কালহানস এর সন্তান অর্থাৎ তার বড় ছেলেকে কোনওদিনই  প্রকাশ্যে আনেননি যশ। দীপাবলিতে এই প্রথমবার  দুই ভাইকে সামনে আনলেন অভিনেতা যশ দাশগুপ্ত।

610

গত ২৬ আগস্ট মা হয়েছেন বসিরহাটের তারকা সাংসদ নুসরত জাহান। মা হওয়া নিয়েও কম বিতর্ক হয়নি। যদিও বিতর্কের শীর্ষে থাকতেই তিনি একটু বেশিই পছন্দ করেন। এবার কালীপুজোর দিনও রীতিমতো বড়সড় বোমা ফাটালেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত।
 

710


নুসরত জাহান আগেই জানিয়েছিলেন, 'বাবা চাইলে তবেই দেখা মিলবে ছেলের'। এবং বাবার ইচ্ছামতোই ছেলের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। নুসরতের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে একরত্তি ঈশান।

810

মাথা ভর্তি চুল, ক্যামেরায় দিকে পেছন দিয়েই মায়ের কোলে বসে একরত্তি ঈশান। ছোট্ট ঈশানকে প্রথমবার দেখে ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা। দিওয়ালির এই উপহার পেয়ে রীতিমতো আপ্লুত ভক্তরা।
 

910


দিওয়ালিতে যশ দাশগুপ্ত ও নুসরতের পোশাকে যেন ছিল রং মিলান্তি। বেগুনি রঙের শাড়িতে আলোর রোশনাইতে সেজেছেন নুসরত জাহান। পাশাপাশি বেগুনি পাঞ্জাবি ও সাদা চোস্তাতে দেখা গিয়েছে যশকে। বাবার মতোই একই পাঞ্জাবি পরেছে যশ ও নুসরতের দুই সন্তান।
 

1010

ব্যক্তিগত চর্চা থেকে সন্তানের পরিচয় শিরোনামে রয়েছেন নুসরত জাহান। দিন কয়েক আগেই ২ মাসের একরত্তি ঈশানকে রেখেই স্বামী যশের সঙ্গে কাশ্মীর ভ্রমণে গেছিলেন নুসরত, যার কারণেও নেটিজেনদের তোপের মুখে পড়েছিলেন নুসরত। হাজারো জল্পনার মধ্যেই কলকাতা ফিরে মুখ খুলেছিলেন নুসরত জাহান। 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Recommended image2
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা
Recommended image3
বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীক অধিকারী
Recommended image4
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
Recommended image5
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved