MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • 125 Netaji Birth Anniversary: চিত্রনাট্য জুড়ে দেশনায়ক নেতাজি, বারে বারে পর্দায় ফিরে এসেছে বীরকাহিনি

125 Netaji Birth Anniversary: চিত্রনাট্য জুড়ে দেশনায়ক নেতাজি, বারে বারে পর্দায় ফিরে এসেছে বীরকাহিনি

কখনও বায়োপিক, কখনও আবার জীবন থেকে তুলে আনা টুকরো টুকরো কিছু স্মৃতির কোলাজ, নেতাজি সুভাষ চন্দ্র বোস মানেই পর্দায় এক ভিন্ন স্বাদের আবেগ। দেশ জুড়ে একাধিকবার তাই ফিরে ফিরে এসেছেন বিভিন্ন ভাষায়, বিভিন্ন ধারার ছবি থেকে ধারাবাহিকে। তাঁর ১২৫ তম জন্মজয়ন্তীতে এক ঝলক দেখে নেওয়া সেই ছবি থেকে ধারাবাহিকের তালিকা। 

2 Min read
Author : Jayita Chandra
Published : Jan 23 2022, 01:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

নেতাজি সুভাষ চন্দ্র বোসের (Netaji Subhash Chandra Bose) ১২৫ তম জন্ম জয়ন্তি। এই উপলক্ষ্যে রবিবার বাড়িতে বসে একগুচ্ছ ছবিতে তাঁর বীর কাহিনি আরও একবার জেনে নেওয়া যেতে পারে। সেই তালিকাতে থাকা বেশ কিছু ছবির হদিশই রইল, যেখানে প্রতিটা পদে পদে জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের স্বপ্ন বুকে নিয়ে এক দেশ নায়কের লড়াই। প্রতিবাদের লড়াই, ছিনিয়ে নেওয়ার লড়াই, দেশকে স্বাধীন করার অঙ্গিকার। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

সমাধি (Samadhi) (১৯৫০)- ১৯৫০ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। নেতাজি সুভাষ চন্দ্র বসুকে (Netaji Subhash Chandra Bose) নিয়ে তৈরি এই প্রথম ছবি। বলিউডে মুক্তি পাওয়ার পরই তা সকলের নজরে বেশ প্রশংসিত হয়। সেই বছরের অন্যতম বক্স অফিস হিট ছিল এই ছবি। পরিচালনায় ছিলেন রমেশ সেইগল। 

38

সুভাষ চন্দ্র (Subhash Chandra) (১৯৬৬)- ছবির পরিচালনাতে ছিলেন পীয়ূষ বসু। সুভাষ চন্দ্র বসুর চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন অমর দত্ত। এই ছবির প্রেক্ষাপটের মূলে ছিল সুভাষ চন্দ্র বসুর দেশ নায়ক হয়ে ওঠার গল্প। অন্তর্ধান হওয়ার আগে পর্যন্ত দেশ সেবায় কীভাবে নিজেকে নিয়োজিত করেছিলেন সুভাষ চন্দ্র বসু, সেই গল্পই ফুঁটে উঠে পর্দায়।
 

48

সুভাষ চন্দ্র বসু (Subhash Chandra Bose) (২০০৪)- আজাদ হিন্দ ফৌদের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। ছবিটির পরিচালনাতে ছিলেন শ্যাম বেনেগাল। যেখানে অভিনয় করেছিলেন সচিন খেদেকর, কুলভূষন কারবান্দা, রাজিত কাপুর, আরিফ জাকারিয়া প্রমুখেরা। আজাদ হিন্দ ফৌজ গড়ে তোলার জন্য কীভাবে পদক্ষেপ নিয়েছিলেন নেতা, ধীরে ধীরে স্বাধিনতার পথে কীভাবে ঘুঁটি সাজিয়েছিলেন সেই গল্পই ফুঁটে উঠেছিল এই ছবিতে।

58

গুমনামী (Gumnaami) (২০১৯)- প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। পরিচালনাতে ছিলেন সৃজিত মুখোপাধ্যায়। মুখার্জি কমিশন নিয়ে তৈরি এই ছবি। প্রেক্ষাপটে ছিল নেতাজি সুভাষ চন্দ্র বসুই কী গুমনামী বাবা, বিষদে সেই কমিশনের প্রতিটি ধাপই পর্দায় তুলে ধরা হয়েছিল।

68

বোস (Boss) (২০১৭)- এই ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন রাজকুমার রাও। এএলটিবালাজি প্রযোজিত এই ওয়েব সিরিজটি সুভাষ চন্দ্র বসুর রহস্যমৃত্যুর পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে। গান্ধীজির চিঠি পৌঁছয় সুভাষচন্দ্র বসুর বাড়িতে, থামাতে বলা হয় শ্রাদ্ধের অনুষ্ঠান। এরপরই আসে গুমনামী বাবা প্রসঙ্গ।

78

নেতাজি ধারাবাহিক (Netaji) (2019)-এ জি বাংলার পর্দায় শুরু হয়েছিল নেতাজি ধারাবাহিক। এখানে অভিনয় করছেন বাসব দত্তা। নেতাজির পরিবারের গল্প, ছোট থেকে বেড়ে ওঠার গল্পই ফুঁটে উঠে পর্দায়। তাঁর স্কুল জীবন, ছোট থেকেই দেশভক্তির গল্পই এখন নেতাজি ধারাবাহিকে দেখানো হয়েছে।

88

এভাবেই নানা চরিত্র প্রেক্ষাপটের মধ্যে দিয়ে বারে বারে পর্দায় ফিরে এসেছেন তিনি। তাঁর বীরত্বের কাহিনি বারে বারে দর্শকমনকে রোম্যাঞ্চক করে তুলেছে, আবেগে ভাসিয়েছে, উদ্বুদ্ধ করেছে। প্রাণবন্ত এই বীরপুরুষের ১২৫ তম জন্মদিনে তাই দেশজুড়ে শ্রদ্ধার্ঘ মালা। সেই তালিকা থেকে বাদ পড়ছে না সিনে দুনিয়াও। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

JC
Jayita Chandra
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
King Movie: 'তু মিল যায়ে' গানে সুহানাকে খেয়াল করেছেন? এক ঝলক দেখেই জল্পনা তুঙ্গে
Recommended image2
Sai Pallavi Remuneration: রামায়ণে সীতা হওয়ার জন্য সাই পল্লবী কত টাকা নিচ্ছেন? পারিশ্রমিক শুনলে চমকে যাবেন!
Recommended image3
Drishyam 3 Box Office: ভারতের বাজারে কত টাকার ব্যবসা করল দৃশ্যম ৩? প্রকাশ্যে এল রিপোর্ট
Recommended image4
Sanjay Gupta Director Dies: পরিচালক সঞ্জয় গুপ্তর রহস্যজনক মৃত্যু, বাথরুমে পড়েই কি গেল প্রাণ!
Recommended image5
৫৭ বছরে থামল জীবন, ‘কাঁটে’ থেকে ‘কাবিল’- পরিচালক সঞ্জয় গুপ্তার উপহার দেওয়া সেরা ছবির তালিকায় কী কী?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved