MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • কোভিড পজিটিভ করণ জোহার, চাঞ্চল্য ছড়াল ভুয়ো টুইটে

কোভিড পজিটিভ করণ জোহার, চাঞ্চল্য ছড়াল ভুয়ো টুইটে

বচ্চন পরিবারে জাঁকিয়ে বসেছে করোনা। একে একে বচ্চন পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়তেই তাঁরা প্রকাশ্যে এনেছেন করোনা আক্রান্ত হওয়ার খবর। শনিবার অমিতাভ বচ্চনের টুইট ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বিগ বি টুইটে জানান যে তিনি করোনা আক্রান্ত। তার কিছুক্ষণ পরই অভিষেক বচ্চনও টুইট করে জানান যে তিনিও সংক্রমিত হয়েছেন একই ভাইরাসে। এই খবরে রেশ কাটতে না কাটতেই ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যা বচ্চনের কোভিড পজিটিভের খবর প্রকাশ্যে আসে। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করে চলেছে গোটা দেশ। এরই মাঝে করণ জোহারের কোভিড পজিটিভ হওয়ার ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে। 

2 Min read
Author : Adrika Das
Published : Jul 13 2020, 01:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

ঋদ্ধিমা কাপুর সাহনির একটি ইনস্টাগ্রাম পোস্টেই বিষয়টি প্রকাশ্যে আসে। যেখানে এক ব্যক্তি টুইট করেন, নীতু কাপুর, রণবীর কাপুর এবং করণ জোহার কোভিড পজিটিভ। 

211

টুইটে এও লেখা, নীতু কাপুরের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করেছিলেন ঋদ্ধিমা। সেখানে দেখা গিয়েছিল করণ জোহার, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকেও। 

311

সেই অনুষ্ঠানের পরই নাকি নীতু কাপুর, রণবীর এবং করণ কোভিড পজিটিভ। এই টুইট ছড়াতেই নেটদুনিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ঋদ্ধিমা। 
 

411

তিনি লেখেন, "সকলের নজরে আসার সহজ উপায়। কোনও খবর লেখার আগে, ট্যুইট করার পূর্বে একবার নিশ্চিত হয়ে নেওয়া উচিত। আমরা সকলেই ভাল আছি। গুজব ছড়ানো বন্ধ করুন।"

511

তবে সেই ভুয়ো টুইটেই করণ জোহারের নাম কোনওভাবেই এড়ানো যায়নি। তিনি যে জনপ্রিয়তায় গত কয়েক বছরে অর্জন করেছিলেন তা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নিমেষে মাটিতে মিশে গিয়েছে।

611

তাঁর সেলেব্রিটি চ্যাট শো কফি উথ করণ-এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল গোটা দেশ। অভিযোগ ছিল, এই অনুষ্ঠানটি তারকাদের একে অপরের মধ্যে বিদ্বেষ তৈরি করে। 

711

একে অপরের বিরুদ্ধে কুমন্তব্য করতে বাধ্য করে। করণ নিজের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে গসিপে টিকে থাকতে চান। এমনই নানা অভিযোগে অবশেষে অনুষ্ঠানটি বন্ধ করতে দেয় চ্যানেল। 

811

করণের বিরুদ্ধে সকলের ঘৃণা না মিটলে তারা এই অনুষ্ঠানের শ্যুটিং শুরু করবেন না। এছাড়াও করণের ছবি বয়কট করা, তাঁর প্রাণনাশের হুমকি দেওয়া, এমনকি তাঁর চরিত্র নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, কিছুই বাদ রাখেননি নেটিজেন। 

911

সুশান্তের মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ী করা হয়েছে তাঁকে। সম্প্রতি করণের এক বন্ধু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, করণ নাকি মানসিক অবসাদে ভুগছেন। সারাদিন কেঁদেই চলেছেন। 

1011

তাঁর দুই যমজ সন্তানের বিরুদ্ধেও এসেছে নানা ট্রোল। তা একেবারেই সহ্য করতে না পেরে ভেঙে পড়েছেন করণ। এরপরই নীতু কাপুরের জন্মদিনে তাঁকে দেখে ফের ট্রোলাররা ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। 

1111

"আপনি নাকি মানসিক অবসাদে ভুগছেন। সারাদিন কাঁদছেন। এই আপনার ভেঙে পড়ার নমুনা।" স্বাভাবিকভাবেই ছাড়া পাননি তিনি। ফের তাঁকে নিয়ে চলেছে এক প্রস্থ হেট কেমন্টস। এখন তাঁর করোনা আক্রান্ত হওয়ার ভুয়ো খবরেও ছড়িয়েছে চাঞ্চল্য।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
Aditi Rao Hydari: বর সিদ্ধার্থকে জন্মদিনে আদুরে শুভেচ্ছা অদিতির, কী লিখলেন নায়িকা?
Recommended image2
Love And War: পিছিয়ে গেল দিন, কবে আসছে রণবীর-আলিয়া-ভিকির বিগ বাজেট ছবি?
Recommended image3
কণ্ঠে অধিষ্ঠাত্রী স্বয়ং দেবী সরস্বতী, জানেন শ্রেয়া ঘোষালের একমাথা ঘন কালো চুলের গোপন রহস্য কী?
Recommended image4
Aamir Khan: নতুন বায়োপিকে আমির? এবার শার্ক ট্যাঙ্কের বিতর্কিত ব্যবসায়ীর চরিত্রে অভিনেতা
Recommended image5
1000 Crore Club: হাজার কোটির ক্লাবে কোন কোন হিরো? রইল পুরো তালিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved