MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • অজয় দেবগণ থেকে সোনু সুদ, ভগৎ সিং-য়ের চরিত্রে ঝড় তুলেছিলেন যে অভিনেতারা

অজয় দেবগণ থেকে সোনু সুদ, ভগৎ সিং-য়ের চরিত্রে ঝড় তুলেছিলেন যে অভিনেতারা

প্রায় ২০০ বছর ধরে ব্রিটিশদের দ্বারা শাসিত হওয়ার পর, ব্রিটিশদের বিরুদ্ধে বছরের পর পর বিদ্রোহ, সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধের পর অবশেষে ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। ভারতের স্বাধীনতার পিছনে অনেক মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন। এর মধ্যে ভগৎ সিং অন্যতম।  যিনি সকলের কাছে শহীদ-ই-আজম ভগৎ সিং নামেও পরিচিত ছিলেন। তরুণ বয়সে ফাঁসি হওয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে ভগৎ সিং হলেন অন্যতম। ভগৎ সিংকে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শক্তিশালী বিপ্লবী হিসেবে বিবেচনা করা হয় (Bhagat Singh Death Anniversary )। যিনি হাজার হাজার মানুষকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করেছিলেন।  এই বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশাত্মবোধক সিনেমা অনেক তৈরি হয়েছে বলিউডে। অজয় দেবগণ থেকে সোনু সুদ সহ আরও অনেক বলিউড তারকারাই ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুবার্ষিকীতে দেখে নিন বড় পর্দায় ভগৎ সিংয়ের চরিত্রে ঝড় তোলা অভিনেতাদের।

2 Min read
Author : Riya Das
Published : Mar 23 2022, 02:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

 

ভগৎ সিংকে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শক্তিশালী বিপ্লবী হিসেবে বিবেচনা করা হয়। ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন বলি অভিনেতা ভগৎ সিং।  ভগৎ সিংয়ের অনুপ্রাণিত করা জীবন সংগ্রাম ও স্বাধীনতা আন্দোলন সেলুলয়েডে ফুটিয়ে তুলেছেন অজয় দেবগণ। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'দ্য লিজেন্ড অফ ভগৎ সিং' ছবিতে ফাটিয়ে অভিনয় করেছিলেন ভগৎ সিং। তার অভিনেতা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল, যা আজও দর্শকমনে দাগ কেটে রয়েছে। ছবিটি বক্স অফিসে সফল হয়েছিল। এবং এই চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় পুরস্কার জিতেছিল।
 

25

বলি অভিনেতা ববি দেওলকেও ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। 'শহিদ' ছবিতে সানি দেওল চন্দ্রশেখর আজাদের ভূমিকায় অভিনয় করেছিলেন। শুধু তাই নয় দিল্লাগি ছবির পর দুই ভাইয়ের যুগলবন্দি মন কেড়েছিল। এবং ববি ও সানি দেওলের  অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিল।

35

বীরযোদ্ধা ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করে সকলের প্রশংসা কুড়িয়েছিলেন সোনু সুদ। ২০০২ সালে  চলচ্চিত্রে শহীদ ভগৎ সিং-এর ভূমিকায় অভিনয় করে সকলের মনে দাগ কেটেছেন  সোনু সুদ। যদিও ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য লাভ করতে পারেনি তবুও সোনুর অভিনয় নজর কেড়েছিল সিনেমাপ্রেমীদের মনে।
 

45

 

ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন বলি অভিনেতা  সিদ্ধার্থ। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'রং দে বাসন্তি' ছবিতে ভগৎ সিং-এর চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছিলেন সিদ্ধার্থ। দেশাত্মবোধক ছবিকে নতুন দিশা দিয়েছিল রাকেশ ওম প্রকাশ মেহরার এই ছবি। আজও সমানভাবে প্রাসঙ্গিক রং দে বসান্তির ভাবনা। বলিউডের মি.পারফেকশনিস্ট আমির খান, শর্মান যোশি,আর মাধবন, সোহা আলি খান, অতুল কুলকর্নি, সিদ্ধার্থ, কুণাল কাপুর অভিনীত এই  ছবিতে ভগত সিং এবং তার ভাবনাকে আজকের প্রেক্ষাপটে তুলে ধরেছিলেন রাকেশ ওম প্রকাশ মেহরা। বক্স অফিসেও হিটের তকমা পেয়েছিল এই ছবি।
 

55

 

অভিনেতা অমল পরাশর 'সর্দার উধম' ছবিতে ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন। ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করে সকলকে অবাক করে দিয়েছিলেন অমল।  এমন একটি চরিত্রকে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জিং ছিল অমলের কাছে। তবে ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করে সকলের কাছেই প্রশংসা কুড়িয়েছেন অমল পরাশর। সুজিত সরকারের এই ছবির জন্য অনেক বই পড়ে, নিজের চরিত্রক ফুটিয়ে তুলেছিলেন অমল। ছবিতে ভিকি  কৌশল প্রধান চরিত্রে অভিনয় করলেও অল্প সময়ের জন্য অমল নিজের চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন।
 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Akshay Khanna: অক্ষয়কে চেয়েও পাননি কঙ্গনা! সামনে এল অজানা রহস্য, স্বয়ং বললেন অভিনেত্রী
Recommended image2
বক্স অফিস কাঁপাতে আসছেন সানি দেওল, 'বর্ডার ২'-এর দেখা দেবেন নতুন অ্যাকশন ছবিতে
Recommended image3
অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
Recommended image4
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা
Recommended image5
Epstein Files: এপস্টিন তালিকায় এবার বলিউড যোগ! কোন কোন তারকাদের নাজ জড়াল?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved