MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • সুশান্তের মৃত্যুতে করণকে 'বৃহন্নলা' বলে ট্রোল, অপমান সহ্য না করতে পেরে ইস্তফা

সুশান্তের মৃত্যুতে করণকে 'বৃহন্নলা' বলে ট্রোল, অপমান সহ্য না করতে পেরে ইস্তফা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় দু'সপ্তাহ শেষ হতে চলল, বিপ্লবীরা এখনও অনড়। সুশান্তের মৃত্যু মুম্বই পুলিশ আত্মহত্যা হিসেবে ঘোষণা করে দিলেও, ভক্তরা সহ অধিকাংশ দেশবাসীরা মানতে নারাজ। তারা সহ গুটি কতক তারকারাও ব্যক্ত করেছেন, সুশান্তকে মানসিক অবসাদে ঠেলে দেওয়ার কারণ হিসেবে দায়ী বলিউডের মাফিয়া গ্যাং। এই গ্যাংয়ের মধ্যে শীর্ষেই নাম রয়েছে করণ জোহারের। নিজের প্রযোজনা সংস্থা থেকে সুশান্তকে ব্যান করা, বিভিন্ন ছবি থেকে তাঁকে সরিয়ে কোনও তারকার ছেলেকে দিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে করণের বিরুদ্ধে।

2 Min read
Author : Adrika Das
Published : Jun 26 2020, 12:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

করণের বিরুদ্ধে সোচ্চার হতেই শুরু হয়েছে তাঁকে নিয়ে ট্রোল তৈরি করা। অস্রাব্য ভাষায় অপমান করা। বাদ যায়নি তাঁকে ব্যক্তিগত মেসেজে হুমকি দেওয়াও। 

210

সোশ্যাল মিডিয়ায় সাংঘাতিক রোষে পড়ে অবশেষে ট্যুইটার থেকে আনফলো করে দিয়েছেন একাধিক বলিউড ব্যক্তিত্বদের। কোনও ট্যুইটও আর করছেন না ভয় ভয়।

310

ইনস্টাগ্রামে নিজের কমেন্ট সেকশনকে বন্ধ করে রেখেছেন। যাতে কেউ কোনও কমেন্ট না করতে পারেন। এতকিছুর মাঝে করণ নিতে চলেছেন বড়সড় পদক্ষেপ। 

 

410

মামি বোর্ডের অধিকর্তার পদ থেকে পদত্যাগ করতে চলেছেন। এমনই খবরে ছেয়ে গিয়েছে গোটা বিনোদন জগৎ। যদিও খবরের সত্যতা যাচাই করা হয়নি। 

510

করণের তরফ থেকে কোনও নিশ্চিত খবরও প্রকাশ করা হয়নি। তবে সূত্রের খবর করণ জোহার মামি থেকে পদত্যাগ করছেন। স্মৃতি কিরণকে ইমেল করে নিজের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন। 

610

যদিও দীপিকা পাডুকোন, করণের ঘনিষ্ঠ বান্ধবী হওয়ার কারণে বারবার তাঁকে বোঝাবার চেষ্টা করে চলেছেন এমন পদক্ষেপ না নেওয়ার জন্য। 

710

দীপিকার এই মামি (মুম্বই অ্যাকাডেমি অফ মুভিং ইমেজ)-এর সভাপতির পদেও রয়েছেন দীপিকা। প্যানেলে করণ জোহারের পাশাপাশি রয়েছেন, বিক্রমাদিত্য মোতওয়ানে, সিদ্ধার্থ রায় কাপুর, দোয়া আখতার, কবীর খান। 
 

810

করণ জোহার সুশান্তের মৃত্যুর পর একটি বড় পোস্টে লিখেছিলেন, তিনি নিজেকে সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করেছিলেন। কারণ তিনি এক সময় বুঝেছিলেন সুশান্তের মন মেজাজ ভাল নয়। তবুও তাঁর সঙ্গে সময় না কাটানর জন্য আক্ষেপ করেছিলেন করণ। 

910

সেই পোস্ট দেখেও তাঁকে ট্রোল করে নেটিজেনরা। নিন্দায় ভরতে থাকে সোশ্যাল মিডিয়ায়। বুঝেও কেন এড়িয়ে গিয়েছিলেন করণ। সুশান্তের জায়গায় কোনও তারকার সন্তান হলে কি এড়িয়ে যেতে পারতেন করণ। প্রশ্ন ওঠে সিনেপ্রেমীদের মধ্যে।

1010

করণ জোহারের পাশাপাশি নেটিজেনের রোষের মুখে গোটা বলিউডের স্টারকিডরা।সোনাক্ষী সিনহা থেকে আয়ুশ শর্মা, নেহা কক্কর, একে একে ট্যুইটার ছেড়ে চলে গিয়েছেন। তাঁদের বিরুদ্ধে হওয়া ট্রোলিংয়ের প্রতিবাদ এভাবেই করবেন বলে ঠিক করে নিয়েছে বলিউডের একাংশ ব্যক্তিত্ব।  

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rashmika-Vijay Wedding: বিয়ের পর রশ্মিকার জন্য খোলা চিঠিতে আবেগে ভাসলেন বিজয়, কী লিখলেন অভিনেতা
Recommended image2
বনসালির স্বপ্নের প্রজেক্টে কীসের বাধা? কেন আটকে আছে Love and War ছবির কাজ?
Recommended image3
উদয়পুরে চলছে গ্রান্ড ওয়েডিং সেলিব্রেশন, বিজয়-রশ্মিকার বিয়ের মেনুতে থাকছে কী কী?
Recommended image4
Supreme Court: 'যাদব জি কি লাভ স্টোরি' ছবির নামে আপত্তি খারিজ, জানিয়ে দিল আদালত
Recommended image5
Dipika Kakkar: অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা? সামাজিক মাধ্যমে জানালেন স্বামী শোয়েব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved