MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • খুন ও রহস্যে মোড়া এমন কিছু হিন্দি ছবি, যার তালিকা রইল আপনাদের সামনে

খুন ও রহস্যে মোড়া এমন কিছু হিন্দি ছবি, যার তালিকা রইল আপনাদের সামনে

থ্রিলার বা খুনের রহস্যের মধ্যে বরাবরই দর্শকদের গভীর আগ্রহ রয়েছে। ছবির পরতে পরতে রহস্যে মোড়া গল্পই দর্শকদের বেশি আকর্ষণ করে। যেখান থেকে দর্শক চট করে বেরিয়ে আসতে পারে না। রহস্যই যেন দর্শককে ছবির মধ্যে আটকে রাখে। রোম্যান্টিক ছবির বাইরেও রহস্যের সিনেমা যেন অনেক বেশি আকর্ষণ করে।  যেমন, ক্রাইম থ্রিলার, সাইকোলজিকাল থ্রিলার, খুনের রহস্য দেখতে বসলে এর পর কী হবে এই বিষয়টা থেকে বেরোতে পারে না দর্শক। এই ধরণের চলচ্চিত্রগুলিই সিনেমাপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে। একনজরে দেখে নেওয়া যাক সেরা রহস্য হত্যার কয়েকটি ছবি।

2 Min read
Author : Riya Das
| Updated : Nov 26 2019, 04:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
সুজয় ঘোষ পরিচালিত 'বদলা' ছবিটি রহস্যে মোড়া ছিল। ছবির বিষয়বস্তুও ছিল নজরকাড়া। একজন তরুণ তার মৃত প্রেমিকাকে হোটেলের ঘরে আটকে রেখে তাকে রক্ষার জন্য নামী উকিল ঠিক করে। এই নিয়েই চলতে থাকে ছবির বিষয়বস্তু।
26
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত রিমা কাগতি পরিচালিত ছবি 'তালাশ' দর্শকমনে গভীর প্রভাব ফেলেছিল। ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। যিনি একটা হতাশার অতীত খুঁজে বেরিয়েছেন। এবং হাই প্রোফাইল হত্যাকান্ডের তদন্তভার এসে পড়ে তার উপর। এবং সেই তদন্তের কারণেই পতিতালয়ে একজন মেয়ের সাহায্যই তাকে নিতে হয়েছে।
36
নব্বইয়ের দশকের শেষ দিকে রাজীব রাই পরিচালিত ছবি 'গুপ্ত' ছবিটিও দর্শকমনে সাড়া জাগিয়েছিল। কাজল, ববি দেওল, মনীষা কৈরালা অভিনীত এই ছবিতে রাজ্যপাল জয়সিংহ সিনহাকে হত্যা করা হয়। আর সন্দেহের নিশানা যায় ত্যাজপুত্র সন্তান সাহিল সিনহার দিকে।
46
অভয় চোপড়া পরিচালিত ছবি 'ইত্তেফাক'ও রহস্যে মোড়া একটি থ্রিলার। দেব নামে একজন পুলিশ অফিসার দুটি মামলার তদন্ত করেন। এই নিয়েই চলতে থাকে ছবির গল্প।
56
মেঘনা গুলজার পরিচালিত 'তালভার' ছবিটি ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। কঠোর তদন্তকারী নৃশংস দুটি হত্যার সঙ্গে জড়িত বিরোধী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে। খুন করা কিশোরীর মা, বাবার দিকে সন্দেহের তীর যায় আর তার পর থেকেই মামলা জটিল হয়ে যায়।
66
নভদ্বীপ সিং পরিচালিত ছবি 'মনোরমা সিক্স ফিট আন্ডার' ছবিটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল। অভয় দেওল, রাইমা সেন, গুল পানাগ ছবিতে অভিনয় করেছিলেন। বিবাহ-বর্হিভূত সম্পর্কের কারণে তার স্বামীর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে সত্যবীর সেচ মন্ত্রীর স্ত্রী মনোরমার কাছ থেকে অর্থ নেয়। এই ধরণের প্রতিট ছবিতেই রয়েছে জমজমাট রহস্য। আর সেই রহস্য় উন্মোচনে আসতে থাকে একের পর এক সমস্যা।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ektaa Kapoor: ভূত বাংলো থেকে রাগিনী ৩! একতা কাপুরের আপকামিং প্রজেক্টের তালিকা দেখলে চমকে যাবেন
Recommended image2
Holi Celebration: মেয়ের সঙ্গে রং খেললেন সোহা, আবির মেখে ছবি পোস্ট করলেন উর্বশী, দেখে নিন এক ক্লিকে
Recommended image3
Holi Songs: হোলি পার্টিতে নাচ জমবে ভরপুর, ডিজে-তে বাজান এই কয়টি হিট গান
Recommended image4
Holi 2026: বিয়ের পর প্রথম হোলি, দেখুন কোন কোন জুটি পালন করবে এই উৎসব
Recommended image5
Rajpal Yadav: 'শুধু টাকার মামলা নয়, এটা ইগোর লড়াই', ৯ কোটির দেনা নিয়ে মুখ খুললেন অভিনেতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved