বিগ বস ২০-এর প্রতিযোগী কাজী তৌকির তাঁর পুরনো বন্ধু অরিজিৎ সিংয়ের স্ট্রাগল আর সাফল্যের জার্নি নিয়ে কথা বলেছেন। তবে কেন তিনি ন্যাশনাল টিভিতে বন্ধুর ব্যক্তিগত গল্প শোনাবেন না, সেটাও পরিষ্কার করে দিয়েছেন।
বিগ বস ২০-এর ঘরে আরও একবার অরিজিৎ সিংয়ের সঙ্গে তাঁর পুরনো বন্ধুত্বের কথা তুলে ধরলেন কাজী তৌকির। অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে আড্ডায় তিনি এই জনপ্রিয় গায়কের সাফল্যের জার্নি নিয়ে কথা বলেন। গানের দুনিয়ায় অরিজিৎ যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তার জন্য তিনি যে কতটা শ্রদ্ধাশীল, সেটাও বুঝিয়ে দিয়েছেন কাজী। তাঁদের কথার মধ্যে দিয়ে দুই বন্ধুর গভীর সম্পর্কের একটা ঝলকও পাওয়া গেল।
অরিজিৎ কখনও নিজের স্ট্রাগল নিয়ে পাবলিকলি কথা বলেননি: কাজী তৌকির
আড্ডার ফাঁকে কাজী তৌকির বলেন, মানুষ সাধারণত সফল হওয়ার পরেই নিজেদের স্ট্রাগল নিয়ে কথা বলতে ভালোবাসে। কিন্তু অরিজিৎ সিং কখনও নিজের লড়াইয়ের কথা পাবলিকলি বলেননি। কাজী বলেন, "যখন কেউ কিছু অর্জন করে, তখন মানুষ কী বলে? 'আমার কাছে কিচ্ছু ছিল না, তারপর আমি এই করলাম, ওই করলাম...'"
এরপর তিনি আরও বলেন, "আজ পর্যন্ত অরিজিৎ সিং কোনও ইন্টারভিউতে এসব বলেনি যে আমি কাঁদছিলাম, আমি রাস্তায় ছিলাম..." কাজী জানান, অরিজিতের এই জার্নির পেছনের আসল গল্পটা তিনি জানেন। তবে ন্যাশনাল টিভিতে বন্ধুর ব্যক্তিগত জীবনের কোনও গল্প তিনি শেয়ার করবেন না, সেটাও সাফ জানিয়ে দেন। অরিজিতের ডেডিকেশন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "গল্পটা আমার জানা আছে, কিন্তু আমি তো আর সেটা সবাইকে বলে বেড়াব না।"
পাশাপাশি, অরিজিৎকে নিজের কাজের প্রতি চরম প্যাশনেট একজন মানুষ বলেও উল্লেখ করেন তিনি। কাজী জানান, অরিজিতের মনটা একদম বাচ্চাদের মতো আর সে সবসময় তাঁকে অনুপ্রাণিত করে।
কীভাবে অরিজিৎ সিংয়ের বন্ধু হলেন কাজী তৌকির?
২০০৫ সালে রিয়্যালিটি শো 'ফেম গুরুকুল'-এর মঞ্চে এই দুই গায়কের প্রথম দেখা হয়। রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই শোয়ের বিজয়ী হয়েছিলেন কাজী। অন্যদিকে অরিজিৎ হয়েছিলেন ষষ্ঠ। এরপর দু'জনে আলাদা পথে হাঁটলেও, তাঁদের বন্ধুত্ব টিকে আছে বহু বছর ধরে।
তাঁদের বন্ধুত্বের এই ভিডিওটি দেখুন:
এর আগেও কাজী তাঁর গানের প্রতি অরিজিতের ডেডিকেশন নিয়ে কথা বলেছিলেন। অন্যদিকে, বিগ বস ২০-তে এন্ট্রির সময় বন্ধু কাজীকে সাপোর্ট করেছিলেন অরিজিৎ।






