MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • যমজ সন্তানদের খুন ও মা-কে ধর্ষণের হুমকি, কড়া আইনি পদক্ষেপ নিতে চলেছেন করণ জোহার

যমজ সন্তানদের খুন ও মা-কে ধর্ষণের হুমকি, কড়া আইনি পদক্ষেপ নিতে চলেছেন করণ জোহার

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় এক মাস শেষ হতে চলল, বিপ্লবীরা এখনও অনড়। সুশান্তের মৃত্যু মুম্বই পুলিশ আত্মহত্যা হিসেবে ঘোষণা করলেও, ভক্তরা সহ জনা কয়েক দেশাবাসীরা আত্মহত্যার যুক্তি মানতে নারাজ। তারা সহ গুটি কতক তারকারাও ব্যক্ত করেছেন, সুশান্তকে মানসিক অবসাদে ঠেলে দেওয়ার কারণ হিসেবে দায়ী বলিউডের মাফিয়া গ্যাং। এই গ্যাংয়ের মধ্যে শীর্ষেই নাম রয়েছে করণ জোহারের। নিজের প্রযোজনা সংস্থা থেকে সুশান্তকে ব্যান করা, বিভিন্ন ছবি থেকে তাঁকে সরিয়ে কোনও তারকার ছেলেকে দিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে করণের বিরুদ্ধে।

2 Min read
Author : Adrika Das
| Updated : Jul 21 2020, 11:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

করণের বিরুদ্ধে সোচ্চার হতেই শুরু হয়েছে তাঁকে নিয়ে ট্রোল তৈরি করা। অস্রাব্য ভাষায় অপমান করা। বাদ যায়নি তাঁকে ব্যক্তিগত মেসেজে হুমকি দেওয়াও। সোশ্যাল মিডিয়ায় সাংঘাতিক রোষে পড়ে অবশেষে টুইটার থেকে আনফলো করে দিয়েছেন একাধিক বলিউড ব্যক্তিত্বদের। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

কোনও টুইটও আর করছেন না ভয় ভয়। বিভিন্ন অভিযোগ তাঁর ঘাড়ে। সুশান্তের খুনি, বৃহন্নলা, তাঁর চরিত্র নিয়ে নানা কথা, সবকিছুকে ঘিরেই অবশেষে হতাশ হয়ে পড়েন করণ। তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু সম্প্রতি এমনটা জানায় সংবাদমাধ্যমকে। 

312

তিনি জানান, "করণকে আগেও ট্রোল করা হয়েছে স্বজনপোষণ নিয়ে। তবে এভাবে কখনও ভেঙে পড়তে দেখিনি ওকে। সাংঘাতিকভাবে মানসিক আঘাত পেয়েছে করণ। করণের মৃত্যু কামনা করছে সকলে। করণের তিন বছরের সন্তানদেরও মৃত্যুর অভিশা দিচ্ছে সকলে। এগুলি কী ধরণের ঘৃণা।" 

412

করণের মা হিরু জোহারের ধর্ষণের হুমকি দিয়ে চলেছে নেটিজেনরা। এর বিরুদ্ধেই এবার আইনি পদক্ষেপ নিতে চলেছেন করণ। আইনজীবী এবং পুলিশের সঙ্গে তাঁর কথাও হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সাইবার ক্রাইম টিমের থেকে পরামর্শ নিয়েছেন তিনি। 

512

হুমকি যে প্রোফাইলগুলি থেকে আসছে সেখান থেকে ভুঁয়ো এবং আসল প্রোফাইলের সন্ধান করা হবে। তারপরই নেওয়া হবে পদক্ষেপ। ইতিমধ্যেই নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম ছেড়ে অন্য একটি প্রাইভেট অ্যাকাউন্ট খুলেছেন তিনি। 

612

ভেরিফাইড ইনস্টাগ্রাম প্রোফাইলের কমেন্ট সেকশনকে বন্ধ করে রেখেছেন করণ। টুইটারেও আনফলো করে দিয়েছেন সকলকে, কেবল আটজন ছাড়া। এতকিছুর মাঝে করণ নেন বড়সড় পদক্ষেপ। মামি বোর্ডের অধিকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন বলেই জানা যায়। 

712

এমনই খবরে ছেয়ে গিয়েছিল গোটা বিনোদন জগৎ। যদিও খবরের সত্যতা যাচাই করা হয়নি। করণের তরফ থেকে কোনও নিশ্চিত খবরও প্রকাশ করা হয়নি। তবে সূত্রের খবর করণ জোহার মামি থেকে পদত্যাগ করেছিলেন। 

812

স্মৃতি কিরণকে ইমেল করে নিজের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন। যদিও দীপিকা পাডুকোন, করণের ঘনিষ্ঠ বান্ধবী হওয়ার কারণে  তাঁকে বোঝাবার চেষ্টা করেছিলেন এমন পদক্ষেপ না নেওয়ার জন্য। 

912

দীপিকার এই মামি (মুম্বই অ্যাকাডেমি অফ মুভিং ইমেজ)-এর সভাপতির পদেও রয়েছেন দীপিকা। প্যানেলে করণ জোহারের পাশাপাশি রয়েছেন, বিক্রমাদিত্য মোতওয়ানে, সিদ্ধার্থ রায় কাপুর, দোয়া আখতার, কবীর খান। 

1012

করণ জোহার সুশান্তের মৃত্যুর পর একটি বড় পোস্টে লিখেছিলেন, তিনি নিজেকে সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করেছিলেন। কারণ তিনি এক সময় বুঝেছিলেন সুশান্তের মন মেজাজ ভাল নয়। তবুও তাঁর সঙ্গে সময় না কাটানর জন্য আক্ষেপ করেছিলেন করণ। 

1112

সেই পোস্ট দেখেও তাঁকে ট্রোল করে নেটিজেনরা। নিন্দায় ভরতে থাকে সোশ্যাল মিডিয়ায়। বুঝেও কেন এড়িয়ে গিয়েছিলেন করণ। সুশান্তের জায়গায় কোনও তারকার সন্তান হলে কি এড়িয়ে যেতে পারতেন করণ। প্রশ্ন ওঠে সিনেপ্রেমীদের মধ্যে।

1212

করণ জোহারের পাশাপাশি নেটিজেনের রোষের মুখে গোটা বলিউডের স্টারকিডরা। দিন কতকের জন্য টুইটার ডিঅ্যাক্টিভেট করেছিলেন সোনাক্ষী সিনহা থেকে আয়ুশ শর্মা, নেহা কক্কর। তাঁদের বিরুদ্ধে হওয়া ট্রোলিংয়ের প্রতিবাদ এভাবেই করবেন বলে ঠিক করে নিয়েছেন বলিউডের একাংশ ব্যক্তিত্ব।  

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nana Patekar: ৩৫ বছর স্ত্রীর থেকে দূরে থাকলেও ডিভোর্স হয়নি নানা পটেকরের, কারণ কী মণীষা কৈরালা?
Recommended image2
Nana Patekar: শের খানের গর্জন মনে আছে? 'জাঙ্গল বুক'-এ মোগলির শত্রুর গলায় ছিলেন নানা পাটেকর
Recommended image3
Nana Patekar: 'ভারতীয় চলচ্চিত্রের সত্যিকারের কিংবদন্তি,' নানার প্রতি শ্রদ্ধা বিরাট, সচিনদের
Recommended image4
Actor Dhanush Political Entry: বিজয়ের পর এবার রাজনীতিতে ধনুশ? রজনীকান্তের ইশারায় জল্পনা তুঙ্গে
Recommended image5
Drishyam 3 Box Office: বক্স অফিসে ঝড় তুলল অজয় দেবগনের দৃশ্যম ৩, জানুন কালেকশন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved