MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • জুটত না খাবার, পাঁচজনের সঙ্গে বস্তিতে থাকা ছেলেটি আজ বি-টাউনের সুপারস্টার

জুটত না খাবার, পাঁচজনের সঙ্গে বস্তিতে থাকা ছেলেটি আজ বি-টাউনের সুপারস্টার

অভিনেতা হিসেবে কতাটা সফল মনোজ বাজপেয়ী, তা আর নতুন করে বলার কিছুই নেই। মনোজ বাজপেয়ী তার অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের বিনোদনে কোনও ত্রুটি রাখেননি। এর আগেও নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন মনোজ (Manoj Bajpayee)।  তবে বলিউডের এই অভিনেতার যাত্রাপথও অতটা সহজ ছিল না। পেশাগত কারণেই বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। তিনবার ন্যাশনাল স্কুল অফ ড্রামায় সুযোগ না পেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন অভিনেতা। নিজের জীবনের ব্যক্তিগত কথাই সম্প্রতি এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন  'দ্য ফ্যামিলি ম্যান' অভিনেতা।

3 Min read
Author : Riya Das
Published : Mar 21 2022, 09:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

 'দ্য ফ্যামিলি ম্যান ২'-তে অভিনেতা মনোজ বাজপেয়ীকে নিয়ে টানটান উত্তেজনা তুঙ্গে।অভিনেতা হিসেবে কতাটা সফল মনোজ বাজপেয়ী, তা আর নতুন করে বলার কিছুই নেই। মনোজ বাজপেয়ী তার অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের বিনোদনে কোনও ত্রুটি রাখেননি। এর আগেও নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)।    

210

তবে বলিউডের এই অভিনেতার যাত্রাপথও অতটা সহজ ছিল না। পেশাগত কারণেই বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, পেশাগত কারণেই বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) ।

310

নিজের জীবনের ব্যক্তিগত কথাই সম্প্রতি এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন  'দ্য ফ্যামিলি ম্যান' অভিনেতা। তিনবার ন্যাশনাল স্কুল অফ ড্রামায় সুযোগ না পেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন অভিনেতা। অভিনেতা মনোজ জানিয়েছেন, বিহারের এক কৃষক পরিবারের ছেলে তিনি। তারা পাঁচ ভাই। ছোট থেকেই অমিতাভের বচ্চনের ফ্যান ছিলেন তিনি (Manoj Bajpayee) ।

410

মাত্র ৯ বছর বয়সেই অভিনেতা হবেন বলে ঠিক করেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার জন্য তিনি দিল্লি যান। সেখানে থিয়েটারের সঙ্গে যুক্ত হন।  নিজের স্বপ্নের কথা বাড়িতে জানিয়েছিলেন। ভেবেছিলেন বাবা রাগ করবেন, কিন্তু উল্টে বাবা ২০০ টাকা দিয়েছিলেন। তারপরই  ন্যাশনাল স্কুল অফ ড্রামায় যোগ দেওয়ার কথা ভাবেন তিনি (Manoj Bajpayee) । 

510

সেই সময় থেকে শুরু হয় মনোজের হতাশা। একবার নয়, তিনবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছিলেন। আর সেই সময়েই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা (Manoj Bajpayee)।  মনোজ আর জানিয়েছিলেন, আত্মহত্যার সিদ্ধান্ত নিতেই বন্ধুরা চোখে চোখে রাখতেম। কেউ তাকে একা ছাড়তেন না। বন্ধুরা সবসময় তার পাশে থাকতেন। 

610

মনোজ  (Manoj Bajpayee)  জানিয়েছেন,  একবার আমি একটি  চায়ের দোকানে বসে ছিলাম। তখন তিগমাংশু ধুলিয়া স্কুটার নিয়ে আমাকে খুঁজতে এসেছিলেন। শেখর কাপুরের ছবি 'ব্যান্ডিট কুইন'-এর জন্য কাস্ট করতে চেয়েছিলেন আমায়। তখনই আমি স্থির করি আমি  মুম্বই চলে আসব। 

710

তবে মুম্বইয়ের যাত্রাপথ অতটাও সহজ ছিল না। মুম্বইয়ে আসার পর পাঁচজনের সাথে একটি বস্তিতে থাকতাম। একবার এক বিজ্ঞাপন সংস্থা আমার ছবিও ছিঁড়ে ফেলে দেয়।  এমনকী একদিনে তিনটে প্রজেক্ট হাতছাড়া হয়েছিল। প্রথম শট দেওয়ার পরই শুনতে হয়েছিল গেট আউট। তার  নায়োকচিত চেহারা না থাকার কারণে বড়পর্দায় তার সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল না (Manoj Bajpayee) । 

810

মনোজ (Manoj Bajpayee) আরও জানিয়েছেন, ঘর ভাড়া দেওয়াই খুব কষ্টের ছিল। অনেক দিন তো খাবারও জুটত না।  অবশেষে চার বছরের লড়াইয়ের পরেই দূরদর্শনে মহেশ ভাটের একটি টিভি সিরিজে কাজ পান  মনোজ। প্রতি এপিসোডের জন্য ১৫০০ টাকা করে পেতেন মনোজ বাজপেয়ী।

910

এক বুক স্বপ্ন নিয়েই তিনি পা রেখেছিলেন টিনসেল টাউনে। সেখান থেকেই শুরু হয়েছিল তাঁর স্বপ্ন সফর। কিন্তু কতটা কঠিন পরিস্থিতি দিয়ে যেতে হয়েছিল তাঁকে তা মনে পড়লে আজও শিউরে ওঠেন মনোজ।  বলিউডে টিকে থাকতে মূল মন্ত্রই হওয়া উচিত হার্ড ওয়ার্ক। আর সেই ব্রত নিয়েই এগিয়ে চলেছেন মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)।

1010

এরপর থেকেই সকলের নজরে পড়েন মনোজ এবং একে একে বলিউড ছবির অফারও আসতে থাকে তাঁর কাছে। এখন তিনি বি-টাউনে স্বপ্রতিষ্ঠিত। নিজের অভিনয় দিয়েই সকলের মন জয় করে নিয়েছেন তিনি। এখনও পর্যন্ত ৬৭ টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি (Manoj Bajpayee)। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
বক্স অফিস কাঁপাতে আসছেন সানি দেওল, 'বর্ডার ২'-এর দেখা দেবেন নতুন অ্যাকশন ছবিতে
Recommended image2
অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
Recommended image3
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা
Recommended image4
Epstein Files: এপস্টিন তালিকায় এবার বলিউড যোগ! কোন কোন তারকাদের নাজ জড়াল?
Recommended image5
মর্দানি ৩ ছবিতে ভিলেনের চরিত্রে সকলের নজর কেড়েছেন ‘আম্মা’, জেনে নিন তাঁর আসল পরিচয়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved