MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • এবার পালা করণের, সুশান্তের মৃত্যু তদন্তে পুলিশি জেরার মুখে পরিচালক

এবার পালা করণের, সুশান্তের মৃত্যু তদন্তে পুলিশি জেরার মুখে পরিচালক

যতদিন এগোচ্ছে ততই যেন সুশান্তের মৃত্যুজট ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। একের পর এক প্রভাবশালীদের বয়ানও রেকর্ড করছে মুম্বই পুলিশ। গতকালই পরিচালক মহেশ ভাটের বয়ান রেকর্ড করেছে পুলিশ। এবার পালা পরিচালক করণ জোহরের।  সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে এবার করণকে সমন পাঠাল মুম্বই পুলিশ। গতকালই করণের ম্যানেজারকে ডেকে পাঠিয়েছিল পুলিশ। তখনই জানা গেছে, প্রয়োজনে করণ জোহরকেও তদন্তের স্বার্থে ডাকতে পারেন তদন্তকারী আধিকারিকরা। সম্প্রতি সূত্র থেকে জানা গেছে এই সপ্তাহেই করণের বয়ান রেকর্ড করবে পুলিশ। খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়ে গিয়েছে। আদৌ কি সুবিচার মিলবে সুশান্তের, সেদিকে তাকিয়ে গোটা দেশ। 

2 Min read
Author : Riya Das
| Updated : Jul 28 2020, 10:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

সুশান্তের মৃত্যুর পর চারিদিকে শুধু একটাই শব্দ  'স্বজনপোষণ'। তার মৃত্যুতে যেন বি-টাউনের  অন্ধকার দিকগুলি আরও প্রকাশ্যে চলে এসেছে।  এছাড়াও করণ জোহর থেকে বনশালি সকলেই যেন শিরেনামের শীর্ষে। ভুঁয়ো কথা ছড়ানোয় একাধিকবার  অভিযোগ উঠেছে করণের বিরুদ্ধে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

 সুশান্তের মৃত্যুর পর থেকেই নেপোটিজম নিয়ে জোর জল্পনা দানা বেঁধেছে বি-টাউনের অন্দরে। প্রথম সারির বেশ কয়েকজনের নাম প্রকাশ্যে উঠে এসেছে, তাদের মধ্যে একজন হলেন করণ জোহর। তার বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ উঠে গেছে।

311

 সম্প্রতি সূত্র থেকে জানা গেছে এই সপ্তাহেই করণের বয়ান রেকর্ড করবে পুলিশ। খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়ে গিয়েছে। তবে কবে ডাকা হবে করণকে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

411

 সম্প্রতি সূত্র থেকে জানা গেছে এই সপ্তাহেই করণের বয়ান রেকর্ড করবে পুলিশ। খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়ে গিয়েছে। তবে কবে ডাকা হবে করণকে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

511

এখানেই শেষ নয়, কঙ্গনার বক্তব্য তাঁকে ডাকার আগেই না এই কেস বন্ধ করে দেওয়া হয়। কারণ কঙ্গনার মুখোমুখি হলে অনেকেই পড়তে পারেন বিপদে। 

611

২০০৫ সাল থেকে করণের ধর্মা প্রোডাকশনের সঙ্গ রয়েছেন অপূর্ব মেহেতা। একে একে সকলকেই তদন্তের প্রয়োজনে ডেকে নিচ্ছে মুম্বই পুলিশ।

711

ইতিমধ্যেই সুশান্তের মৃত্যুর তদন্তে মহেশ ভাট,মুকেশ ছাবড়া, সঞ্জয় লীলা বনশালি, আদিত্য চোপড়া, রিয়া চক্রবর্তী, সহ আরও অনেককেই জিজ্ঞাসাবাদ করেছে বান্দ্রা থানার পুলিশ। শুধু তাই নয় সুশান্তের বন্ধুবান্ধব থেকে পরিবারের সদস্যদের বয়ানও রেকর্ড করা হয়েছে।

811


এছাড়া সুশান্তের মনোবিদদেরও জিজ্ঞাসা করেছে পুলিশ। অভিনেতার মৃত্যুর দেড় মাস কেটে গেলেও তার মৃত্যুর রহস্য বের করতে পারছে না মুম্বই পুলিশ।

911

প্রাণবন্ত-হাসিখুশি ছেলেটার এমন পরিণতি কেউই মেনে নিতে পারছেন না। তার মৃত্যুর কারণ হিসেব বলিউডের একাংশকে দায়ী করেছেন প্রথমসারির অভিনেত্রী কঙ্গনা রানাউত। সেই তালিকায় করণও ছিলেন।

1011

অভিনেতার মৃত্যুর সিবিআই তদন্ত নিয়েও গর্জে উঠেছে সারা দেশ। গতকালই পরিচালক মহেশ ভাটের বয়ান রেকর্ড করা হয়েছে। 

1111

সান্তাক্রুজ থানায় সকাল ১১.৩০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে মহেশকে। মহেশের পুলিশি জেরায় আদৌ কি বেরিয়ে আসবে কোনও মৃত্যু রহস্য।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
খুনের আসামি হয়ে ১২ বছর পলাতক, আমিরের সঙ্গে করেছেন অভিনয়, অবশেষে পুলিশের জালে
Recommended image2
Kangana Ranaut: গলায় মঙ্গলসূত্র! কঙ্গনা কি গোপনে বিয়ে সারলেন? ভাইরাল ভিডিওতে শোরগোল
Recommended image3
Rudranil Ghosh: টেকনিশিয়নদের সঙ্গে প্রথম বৈঠক! ফেডারেশন প্রসঙ্গে কী কী বললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ?
Recommended image4
Bhooth Bangla Collection: ৩২ তম দিনে কত আয় করল ভূত বাংলা? জেনে নিন এক ক্লিকে
Recommended image5
Mouni Roy: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই কান-এর রেড কার্পেটে নজর কাড়ল মৌনী, দেখুন ছবি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved