MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • বলিউডের কিউট ডিভা, ২৩ বছরের সফরনামা প্রীতি জিন্টার

বলিউডের কিউট ডিভা, ২৩ বছরের সফরনামা প্রীতি জিন্টার

বিটাউনের অন্যতম কিউট অভিনেত্রী প্রীতি জিন্টা। তাঁর মিষ্টি হাসিতেই মাত হয়ে যেতেন সকলেই। অভিনেত্রীর সৌন্দর্য বরাবরই মুগ্ধ করেছে দর্শকদের। দেখতে দেখতে সিনে দুনিয়ায় ২৩ বছর পার করে ফেললেন অভিনেত্রী। তবে বেশ কিছু বছর ধরে পর্দায় বাইরে রয়েছেন প্রীতি। 

2 Min read
Author : Jayita Chandra
Published : Aug 22 2021, 01:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

আর্মি পরিবারের মেয়ের বলিউডের যাত্রা শুরু হয়েছিলো নয়ের দশকে। ১৯৯৮ সালে তাঁর প্রথম সিনেমা ‘দিল সে’ মুক্তি পায়। তবে ওই ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন প্রীতি। পার্শ্ব চরিত্রে অভিনয় করেও দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

দিল সে’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান তিনি। তাঁকে প্রথম নায়িকার ভূমিকায় দেখা যায় ‘সোলজার’ ছবিতে। ববি দেওল এর বিপরীতে এই সিনেমায় অভিনয় করতে দেখা যায় প্রীতিকে। 

39

সিনেমাটি বক্স-অফিসে ব্যপক সফলতা পায়। প্রথম থেকেই বলিউডে সাড়া ফেলে দেন প্রীতি। তাঁর সৌন্দর্যের পাশাপাশি তাঁর অভিনয় দক্ষতাও দর্শকদের মুগ্ধ করে। ফলে অল্প সময়ের মধ্যেই বিটাউনের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নেন তিনি। 

49

অক্ষয় কুমার, শাহরুখ খান, সলমন খান সহ একাধিক বলিউড সুপারস্টারদের সঙ্গে রুপোলী পর্দায় ঝড় তুলেছেন প্রীতি। তবে বেশ কিছু বছর হল, নিজেকে সিনেমা জগত থেকে সরিয়ে নিয়েছেন তিনি।

59

২০১৮ সালে ‘ভাইয়া জি সুপারহিট’ সিনেমায় তাঁকে শেষবারের মতো বড় পর্দায় দেখা যায়। একসময় দর্শকদের একাধিক হিট সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। তবে ঠিক কী কারণে প্রীতি নিজেকে সিনে জগত থেকে ধীরে ধীরে ঘুঁটিয়ে নিচ্ছেন, তার কোনও সঠিক উত্তর পাওয়া যায়নি। 

69

সম্প্রতি বলিউডে নিজের ২৩ বছর পূর্ণ করলেন প্রীতি। সেই উপলক্ষে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওটি তাঁর প্রথম অ্যাওয়ার্ড শো-এর ভিডিও। ভিডিও শেয়ার করে নিজের আবেগঘন মুহূর্তের বর্ণনা দেন তিনি। 

79

প্রীতি জানান, সিনেমা জগতে আজ আমার ২৩ বছর পূর্ণ হল। আমি তাঁদের সকলের কাছে খুবই কৃতজ্ঞ যারা এই পুরো জার্নিতে আমায় সাপোর্ট করেছেন। আমায় চ্যালেঞ্জ করেছেন যাতে আমি নিজেকে আরও উন্নত করে তুলতে পারি। 
 

89

অভিনেত্রী আরও জানান, আমার ফ্যান, সহকর্মী, পরিচালক যারা আমায় কখনও জীবনে এগোতে সাহায্য করেছেন কখনও আবার আমায় মাটির কাছে ফিরতে সাহায্য করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। 
 

99

প্রীতির মতে এই ভিডিও তাঁর কাছে খুবই স্পেশাল। ভিডিওতে দেখা যায় প্রীতি তাঁর জীবনের প্রথম অ্যাওয়ার্ড নিতে স্টেজে উঠেছেন। তবে অভিনেত্রী জানান, আগামী দিনে আরও ভালো সিনেমা করারা ইচ্ছে রয়েছে। দর্শকদের এন্টারটেইন করেই সারাজীবন কাটাতে চান প্রীতি।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

JC
Jayita Chandra
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
King Movie: 'তু মিল যায়ে' গানে সুহানাকে খেয়াল করেছেন? এক ঝলক দেখেই জল্পনা তুঙ্গে
Recommended image2
Sai Pallavi Remuneration: রামায়ণে সীতা হওয়ার জন্য সাই পল্লবী কত টাকা নিচ্ছেন? পারিশ্রমিক শুনলে চমকে যাবেন!
Recommended image3
Drishyam 3 Box Office: ভারতের বাজারে কত টাকার ব্যবসা করল দৃশ্যম ৩? প্রকাশ্যে এল রিপোর্ট
Recommended image4
Sanjay Gupta Director Dies: পরিচালক সঞ্জয় গুপ্তর রহস্যজনক মৃত্যু, বাথরুমে পড়েই কি গেল প্রাণ!
Recommended image5
৫৭ বছরে থামল জীবন, ‘কাঁটে’ থেকে ‘কাবিল’- পরিচালক সঞ্জয় গুপ্তার উপহার দেওয়া সেরা ছবির তালিকায় কী কী?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved