MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • মুম্বইয়ের ১০ ফুট বাই ১০ ফুটের ঘরে বড় হয়ে উঠা, আজ সেই ভিকি কৌশল সুপারস্টার

মুম্বইয়ের ১০ ফুট বাই ১০ ফুটের ঘরে বড় হয়ে উঠা, আজ সেই ভিকি কৌশল সুপারস্টার

মুম্বইয়ের ১০ ফুট বাই ১০ ফুটের ঘরে, বড় হয়ে উঠা ভিকি কৌশল আজ বলিউডের অন্যতম সেরা অভিনেতাদের মধ্যে একজন। মাত্র ৬ বছরের বলিউড কেরিয়ারে, এতো সফল হতে এর আগে কাওউকে দেখা যায়নি। 

2 Min read
Author : Jayita Chandra
Published : Jul 16 2021, 03:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

 বর্তমানে তার ফ্যান ফলোয়ারের  সংখ্যা চোখে পড়ার মতো। নিজের অভিনয় দক্ষতায় বরাবরই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ভিকি। বাবা শ্যাম কৌশল বলিউডের সফল অ্যাকশন পরিচালক হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে পাকাপাকি ভাবে জায়গা করে নিতে বেশ বেগ পেতে হয়েছে ভিকিকে। 

211

ছোট বেলা থেকেই মেধাবি ছাত্র ছিলেন ভিকি। খেলাধুলার প্রতিও তার যথেষ্ট আগ্রহ ছিল। সেই সময় কখনও ভাবেননি অভিনেতা হবেন। 

311

আসলে তার বাবা কখনোই চাইতেন না ভিকি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করুক। কারণ বলিউডের কঠিন বাস্তব সম্পর্কে তিনি অবগত ছিলেন। শ্যাম কৌশল চাইতেন ভিকি এমন কোনও কাজ করুক, যে কাজে প্রতিমাসে একটা নির্দিষ্ট মাইনে থাকবে।   

411

ইঞ্জিনিয়ারিং পাস করার পর ভিকি একটি ছোট কোম্পানিতে কাজ করতে শুরু করেন। তবে কিছুদিনের মধ্যেই ভিকি বুঝতে পারে এই কাজ তার জন্য নয়। সাড়া জীবন কম্পিউটারের সামনে বসে কাটানো সম্ভব নয়। 

511

ওই সময় কাজ ছেড়ে দিয়ে ভিকি বাবার সঙ্গে সিনেমার কাজ করতে শুরু করে। সেখান থেকেই ফিল্মে আগ্রহ জন্মায়। বাবার সঙ্গে কাজ করার পাশাপাশি ভিকি ওই সময় অভিনয়ের প্রশিক্ষণ নিতে শুরু করেন। 

611

এরপর পরিচালক অনুরাগ কাশ্যপ-এর টিমের সদস্য হন ভিকি। ২০১২ সালে মুক্তি পাওয়া ছবি ‘গাংস অফ ওয়াসিপুরে’ ভিকি সহপরিচালকের ভূমিকা পালন করেন।

711

এরপর ২০১৫ সালে মুক্তি পায় মাসান। এই ছবিতে ভিকি প্রথম কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেন। এর আগে ২-৩ টি সিনেমাতে ভিকিকে কিছু ছোট চরিত্রে অভিনয় করতে দেখা যায়। মাসান বক্স-অফিসে সাড়া না ফেললেও ছবিতে ভিকির অভিনয় দর্শকদের মনে ধরে। 

811

এরপর ২০১৬ সালে মুক্তি পায় অনুরাগ কাশ্যপ-এর সিনেমা রামন রাঘাভ ২ । এই ছবিতে নাওয়াজউদ্দিন সিদিক্কির বিপরীতে তার অভিনয়ের প্রশংসা করেছিলেন সকলেই। তবে এই সিনেমাটিও বক্স-অফিসে মুখ থুবড়ে পড়ে। 

911

ভিকির অভিনয় দর্শকদের ভালো লাগলেও সেই ভাবে কাজ পাচ্ছিলেন না তিনি। কারণ সেই সময় ভিকির দরকার ছিল একটি হিট সিনেমার। অপেক্ষার অবসান ঘটলো ২০১৮ সালে। 

1011

২০১৮ সালে সঞ্জয় দত্তের বায়োপিকে ‘কামলি’ চরিত্রে অভিনয় করে রীতিমতো আলোড়ন ফেলে দেন চারিদিকে। সিনেমায় সঞ্জয় দত্তের চরিত্রে রণবীর কাপুরের অভিনয়ের পাশাপাশি, তার বেস্ট ফ্রেন্ডের ভূমিকায় ভিকির অভিনয় এক কথায় অসাধারণ। সিনেমাটি বক্স-অফিসে ব্যাপক সফলতা পায় এবং ভিকি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। 

1111

এরপর আর তাকে পিছনে ঘুরে তাকাতে হয়নি। ২০১৯ সালের উরি সিনেমার জন্য জাতীয় পুরষ্কার পান। এর পাশাপাশি বেশ কিছু ওয়েবসিরিজেও কাজ করেন ভিকি। বর্তমানে বি-টাউনের বেশিরভাগ পরিচালক এবং প্রযোজকদের পছন্দের অভিনেতাদের তালিকার শীর্ষে রয়েছেন ভিকি।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

JC
Jayita Chandra

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
Recommended image2
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
Recommended image3
প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও
Recommended image4
মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
Recommended image5
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved