MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • 'বয়কট খানস' ট্রেন্ডে ক্ষুব্ধ শাহরুখ ভক্তরা, নিজ ক্ষমতায় ইন্ডাস্ট্রিতে টিকেছেন বাদশাহ, দাবি অনুরাগীদের

'বয়কট খানস' ট্রেন্ডে ক্ষুব্ধ শাহরুখ ভক্তরা, নিজ ক্ষমতায় ইন্ডাস্ট্রিতে টিকেছেন বাদশাহ, দাবি অনুরাগীদের

ছোট থেকেই সুপারস্টার হওয়ার স্বপ্ন ছিল না সুশান্ত সিং রাজপুতের। যেদিন পড়ার বই থেকে নজর ঘুরেছিল রোম্যান্সে মজে শাহরুখ খানের দিকে, সেদিনই নিজের ভাগ্য বদলানোর কথা ভেবে ফেলেছিলেন সুশান্ত। শাহরুখের অন্ধভক্তের চেয়ে কোনও অংশ কম কিছু ছিলেন না সুশান্ত। আজ সেই সুশান্তের মৃত্যুর পরই দোষারোপ করা হচ্ছে তাঁর আইডল শাহরুখ খানকে। শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টও নাকি ব্যান করেছিল সুশান্তকে। যদিও এ বিষয় কোনও নিশ্চিত রিপোর্ট পাওয়া যায়নি। 

2 Min read
Author : Adrika Das
Published : Jun 23 2020, 03:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

তাতেই ক্ষুব্ধ হয়েছে শাহরুখ ভক্তরা। ট্যুইটারে 'বয়কট খানস' হ্যাশট্যাগ ট্রেন্ড করতেই নিন্দুকদের রোষে পড়েছে সলমন খান, শাহরুখ খান এবং আমির খান। 

210

তাঁদের ব্যান করার আর্জি জানাচ্ছে সুশান্তের ভক্তরা। সলমন খানের প্রযোজনা সংস্থা সুশান্তকে ব্যান করেছে বলে সলমনের ভক্তরা তাঁর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। 

310

অন্যদিকে শাহরুখের প্রযোজনা সংস্থা সুশান্তকে ব্যান করেছিল কিনা, সে বিষয় কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি বলে, শাহরুখকে বয়কট করার দাবি মানছে না ভক্তরা।

410

তাদের কথায়, সলমন খান নিজের বাবা সেলিম খানের জনপ্রিয়তার কারণে বলিউডে পা রেখেছিলেন। সেখান থেকেই তিনি নানা বাণিজ্যিক ছবিতে অন্যান্য যোগ্য অভিনেতাদের বদলে নিজের জায়গা করে নিয়েছেন। 

510

স্বজনপোষণের সুযোগ নিয়ে সলমন খানও জনপ্রিয়তা পেয়েছেন। শাহরুখ ভক্তদের কথায়, সলমনের বিরুদ্ধে প্রতিবাদ যথাযথ, তবে শাহরুখের বিরুদ্ধে প্রতিবাদ করার কোনও অর্থ নেই। 

610

অন্যদিকে আমির খানের বিষয়ও স্বজনপোষণ টেনে এনেছে এসআরকে ভক্তরা। আমির খানের বাবা তাহির হুসেন একজন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক। তাঁর সুবাদে ইন্ডাস্ট্রিতে হিরো হিসেবে পদার্পণ করেন আমির। 

710

এমনকি আমিরের ঝ্যাঠামশাই নাসির হুসেন ছিলেন প্রযোজক তথা পরিচালক। তবে শাহরুখের পরিবারের কোনও সদস্যই কখনও ফিল্মি জগতের সঙ্গে সম্পর্কিত ছিলেন না। 

810

শাহরুখ বলিউডে দাঁড়িয়েছেন নিজের ক্ষমতায়। কিং অফ দ্যা বলিউডের খেতাব তাঁর প্রাপ্য হয়েছে নিজ প্রতিভার জোরে। শাহরুখ নিজের রেড চিলিজ এন্টারটেনমেন্টেও ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা অসংখ্য মানুষকে সুযোগ দিয়েছেন। 

910

ছোট হোক বা বড় প্রজেক্ট, রেড চিলিজ নানা প্রস্তাবও গ্রহণ করেছে। তাই সুশান্তকে আউটসাইডার হিসেবে কখনই দূরে ঠেলে দেওয়ার কথা ভাবেননি শাহরুখ বলেই দাবি করছে অনুরাগীরা।

1010

সেল্ফমেড এসআরকে নামক এক হ্যাশট্যাগের ট্রেন্ডও শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শাহরুখের ভক্তরা যে দুঃসময়ও তাঁর পাশে এসে দাঁড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যেকোনও পরিস্থিতিতেই এসআরকেইয়ানস পাশে রয়েছে বাদশাহর। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের
Recommended image2
Asha Bhosle chef: দুর্দান্ত রান্নার হাত আশা ভোঁসলের, বিরিয়ানি থেকে কাবাব - কী কী রান্না করতেন আশা
Recommended image3
Asha Bhosle Demise: মান্না দে থেকে অজয় দাস, বাংলা গানেও সাবলীল আশা ভোঁসলে
Recommended image4
Asha Bhosle Top 10 Bollywood Songs: গেয়েছেন ১০ হাজারেরও বেশি গান, দম মারো দম থেকে ইয়ে মেরা দিল, বলিউডে আশা ভোঁসলের এই দশটা গান সবার হৃদয়ে জেতে
Recommended image5
Asha Bhosle Unknown Facts: ২০-র বেশি ভাষায় গান, বন্ধুদের জন্য রান্না, আশা ভোঁসলে সম্পর্কে এই তথ্যগুলি জানেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved