MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • নিজের জীবনের মূল্যবান সম্পদটাই ইরফানকে তুলে দিয়েছিলেন শাহরুখ, যা হতবাক করেছিল অভিনেতাকে

নিজের জীবনের মূল্যবান সম্পদটাই ইরফানকে তুলে দিয়েছিলেন শাহরুখ, যা হতবাক করেছিল অভিনেতাকে

ফের নক্ষত্রপতন বলিউডে। দীর্ঘদিন ধরে জটিল টিউমারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন বলি অভিনেতা ইরফান খান। অবশেষে আর শেষরক্ষা হল না। মায়ের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই বলিউডকে বিদায় জানিয়ে চলে গেলেন বলি অভিনেতা ইরফান খান। কোনওভাবেই যেন তার মৃত্যুটা মেনে নিতে পারছেন না বলিউডের বাদশা শাহরুখ খান। নিজের সবথেকে প্রিয় বন্ধু, অনুপ্রেরণা সবকিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল।  আজ আর তিনি নেই। এটা ভাবলেই যেন বিস্মিত হয়ে যাচ্ছেন কিং খান। একসময় নিজের জীবনের সবথেকে মূল্যবান সম্পদটাই এই প্রিয় বন্ধুর হাতে তুলে দিয়েছিলেন শাহরুখ। কী সেই জিনিস, যা সাদরে গ্রহণ করেছিলেন অভিনেতা। জেনে নিন।

1 Min read
Author : Riya Das
| Updated : Apr 29 2020, 05:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110


নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন বলি অভিনেতা ইরফান খান।

210

অবশেষে থামল দীর্ঘ দেড় বছরের লড়াই। কোলন সংক্রমণের কারণেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা।মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৪ বছর। 
 

310

জটিল এই রোগের যখন যখন লন্ডনে পাড়ি দিয়েছিলেন অভিনেতা। ঠিক তার আগে স্ত্রী সুতপার কাছ থেকে একটা ফোন কল এসেছিল শাহরুখের কাছে।

410

ইরফানের সেই ফোন কল পেয়েই ছুটে এসেছিলেন অভিনেতা শাহরুখ খান। 

510

ইরফান ও তার স্ত্রী সুতপার সঙ্গে সেদিন দুই ঘন্টারও  বেশি সময় কাটিয়েছিলেন শাহরুখ। 

610

প্রিয় বন্ধুর চিকিৎসার জন্য চলে যাওয়ার আগে নিজের লন্ডনের বাড়ির চাবিটা ইরফানের হাতে দিয়েছিলেন অভিনেতা। যা দেখে হতবাক হয়েছিলেন ইরফান।

710


যদিও সেই চাবি নিতে অস্বীকার করে ইরফান। কিন্তু শাহরুখের জেদের কারণেই শেষ পর্যন্ত সেই চাবি নিয়েছিলেন ইরফান।

810


টিনসেল টাউনে শাহরুখের অন্যতম প্রিয় বন্ধু ইরফান খান। তাই প্রিয় বন্ধুর কথা রাখতে মূল্যবান সম্পদটা সাদরে গ্রহণ করতে একপ্রকার বাধ্য হয়েছিলেন অভিনেতা

910

প্রিয় বন্ধুর মৃত্যুর খবর পেয়ে ভীষণ ভাবেই ভেঙে পড়েছেন অভিনেতা শাহরুখ খান। নিজের টুইটারে গভীর শোকপ্রকাশ করেছেন বাদশা।

1010

বিল্লু বার্বার ছবিতে একসঙ্গে দেখা গেছে শাহরুখ খান ও ইরফান খানকে।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Khatron Ke Khiladi 15: খতরো কে খিলাড়ি ১৫-র ১২ ফাইনালিস্টের নাম ফাঁস! রইল সম্পূর্ণ তালিকা
Recommended image2
SRK-Abhijeet: শাহরুখের জন্য গান গাওয়া ছেড়ে দিয়েছিলেন অভিজিৎ? এতদিন পর মুখ খুললেন গায়ক
Recommended image3
Ek Din: আমির-পুত্রের ছবি দেখে হতাশ অনেকে, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন দর্শকেরা?
Recommended image4
Kailash Kher: বরফঢাকা কেদারনাথে পুজো দিলেন কৈলাস খের, চাইলেন শান্তি ও সমৃদ্ধি
Recommended image5
Toxic: আবার পিছিয়ে গেল যশের বিগ বাজেট ছবি 'Toxic', কবে মুক্তি পাবে এই ছবি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved