MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • 'লাল বিকিনি পরে সমুদ্রে দৌঁড়াচ্ছে গৌরী', স্ত্রীকে কীভাবে খুঁজে বের করেছিলেন শাহরুখ

'লাল বিকিনি পরে সমুদ্রে দৌঁড়াচ্ছে গৌরী', স্ত্রীকে কীভাবে খুঁজে বের করেছিলেন শাহরুখ

 ৫৫-তে পা দিলেন শাহরুখ খান। কিং খান মানেই বাড়তি উন্মাদনা। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাহরুখ ও গৌরীর প্রেমকাহিনি কার্যত মিথে পরিণত হয়েছে। শাহরুখের মেগাস্টার ক্যারিশ্মার পিছনে গৌরির অবদান সবচেয়ে বেশি বলেই অনেকে মনে করেন। বাদশা নিজেও সেকথা অবশ্য স্বীকার করেন। 'মাই নেক্সড গেস্ট শো'-এ শাহরুখ ফাঁস করেছিলেন এক চাঞ্চল্যকর তথ্য। স্ত্রীকে কীভাবে কল্পনা করতেন শাহরুখ, তা জানিয়েছিলেন প্রকাশ্যেই।  যা শুনে হতবাক শো-এর সঞ্চালক ডেবিড লেটরম্যান। 

2 Min read
Author : Riya Das
| Updated : Nov 02 2020, 12:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ঘটনাটি আশির দশকের শেষ দিকে। দিল্লীতে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় গৌরীর সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন শাহরুখ। এমনই সময় বেপাত্তা গৌরী। উদভ্রান্তের মতো গৌরীকে দিল্লীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত খুঁজে বেরাচ্ছিলেন শাহরুখ। জানতে পারেন গৌরী রয়েছেন মুম্বাইয়ে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210


বন্ধুদের নিয়ে একটি গ্রুপ বানিয়েছিলেন শাহরুখ। যার নাম ছিল 'সি-গ্যাং'। সেই গ্রুপের বন্ধুদের নিয়ে শাহরুখ পাড়ি জমান মুম্বাইয়ে। পকেটের  অবস্থা খারাপ । তাই 'সি-গ্যাং' তাদের সমস্ত মূল্যবান জিনিসপত্র বিক্রি করে দিয়েছিল যার মধ্যে ছিল শাহরুখের সাধের ক্যামেরাও।

310

শাহরুখ জানতেন না গৌরীর মুম্বাইয়ের ঠিকানা। শুধু জানতেন গৌরী সাঁতার কাটতে খুব ভালবাসেন। শাহরুখ অনুমান করেছিলেন গৌরী নিশ্চয় বিকিনি পরে সমুদ্রে সাঁতার কাটতে আসবেন। তাই মুম্বাইয়ের সমুদ্রতীরে দুদিন ধরে বন্ধুদের নিয়ে বসেছিলেন শাহরুখ।

410

শাহরুখের যুক্তি ছিল যারা সমুদ্রে সাঁতার কাটে তারা বিকিনি পরে, তাই গৌরীও তেমন কিছু করবেন। সমুদ্র তীরে গৌরীর দেখা পাননি শাহরুখ। পকেটের অর্থও প্রায় শেষের পথে। বন্ধুরা এই মারে তো সেই মারে।

510


তৃতীয় দিনে শাহরুখরা জানতে পারে মুম্বাইয়ে একটা নয়, এরকম বহু বিচ রয়েছে। এক পাঞ্জাবি ট্যাক্সিওয়ালাকে শাহরুখ পটান। প্রায় তার পায়ে পরে যাওয়ার মতো অবস্থা। বন্ধুদের নিয়ে ওই ট্যাক্সিতে চেপে শাহরুখরা মুম্বাইয়ের একের পর এক সমুদ্র সৈকতে গৌরীকে খুঁজতে শুরু করেন।

610

 সমুদ্র সৌকতে শাহরুখ একে ওকে জিজ্ঞাসা করেন বিকিনি পরা কোনও সুন্দরী মহিলাকে তারা দেখেছেন কিনা। বিকেল প্রায় শেষ হতে বসেছিল। একটি মাত্র সি-বিচই বাকি ছিল শাহরুখদের তালিকায়। বন্ধুরা কিছুতেই রাজি হচ্ছিল না সেই বিচে যেতে। শাহরুখের প্রবল জেদে তারা সেই সি-বিচে হাজির হন। 

710

ট্যাক্সি থেকে নেমেই শাহরুখ বলতে থাকে ওই দেখ,লাল বিকিনি পরে গৌরি দৌঁড়ে বেড়াচ্ছে। তবে সত্যি কারেই সেদিন ওই সি-বিচে গৌরীকে খুঁজে পেয়েছিলেন শাহরুখ। তবে লাল বিকিনিতে নয়, ছিমছাম পোশাকে সমুদ্রের জলে পা ডুবিয়ে বসেছিলেন গৌরী।
 

810

শাহরুখকে দেখে বিস্ময় ধরে রাখতে পারছিলেন না গৌরী। কারণ ঠিকানা না জেনে এত বড় একটা শহরে তাকে কীভাবে খুঁজে বের করলেন শাহরুখ তাতে অবাক হয়ে গিয়েছিলেন তিনি। মন্নতে বসে এত বছর পরে ডেবিড লেটারম্যানকে তার সেদিনের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন গৌরী। সেই সঙ্গে হাঁসতে হাঁসতে বলেন শাহরুখের থেকে তার যে মুক্তি নেই সেদিনই তিনি বুঝে গিয়েছিলেন। 

910

গৌরী জানিয়েছিলেন, শাহরুখ প্রেমিক হিসেবে ছিলেন প্রচন্ড প্রজেসিভ। গৌরী ও শাহরুখের সে সময় ছিল ভিন্ন ধর্ম। তারপরে গৌরীর পরিবার ছিল প্রচন্ড রক্ষণশীল। ফলে শাহরুখের প্রজেসিভনেস  গৌরী নিতে পারছিলেন না। তাই একপ্রকার রাগ করেই শাহরুখকে না জানিয়ে মুম্বাইয়ে চলে গিয়েছিলেন গৌরী। 

1010


তাঁর কথায় আজ শাহরুখ শ্বশুর বাড়ির সবচেয়ে প্রিয় জামাই। শাহরুখ অবশ্য স্বীকার করেন গৌরী মুম্বাই চলে আসায় তার মধ্যেও বলিউডে কেরিয়ার তৈরি করার প্রবণতাটা আরও প্রগাঢ় হয়ে উঠেছিল।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ramayana: বদলে গেল 'রামায়ণ'-এর মুক্তির দিন! দিওয়ালির আগেই আসছে রণবীরের ছবি?
Recommended image2
খুনের আসামি হয়ে ১২ বছর পলাতক, আমিরের সঙ্গে করেছেন অভিনয়, অবশেষে পুলিশের জালে
Recommended image3
Kangana Ranaut: গলায় মঙ্গলসূত্র! কঙ্গনা কি গোপনে বিয়ে সারলেন? ভাইরাল ভিডিওতে শোরগোল
Recommended image4
Rudranil Ghosh: টেকনিশিয়নদের সঙ্গে প্রথম বৈঠক! ফেডারেশন প্রসঙ্গে কী কী বললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ?
Recommended image5
Bhooth Bangla Collection: ৩২ তম দিনে কত আয় করল ভূত বাংলা? জেনে নিন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved