MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Shahrukh-Gauri Anniversary:স্বামীকে ছাড়াই কেটেছিল প্রথম রাত, গৌরীকে দেখে কেঁদে ফেলেছিলেন শাহরুখ

Shahrukh-Gauri Anniversary:স্বামীকে ছাড়াই কেটেছিল প্রথম রাত, গৌরীকে দেখে কেঁদে ফেলেছিলেন শাহরুখ

বি-টাউনের সবচেয়ে জনপ্রিয় দম্পতির তকমা রয়েছে শাহরুখ-গৌরীর। প্রেম থেকে বিবাহ সবকিছুই যেন রুপোলি পর্দার মতো রঙিন। গৌরীর প্রেমে কতটা পাগল শাহরুখ তা সকলেরই জানা। হিন্দু ও মুসলিম হয়েও কোনও কিছু বাধা না মেনেই ১৯৯১ সালের ২৫ অক্টোবর গৌরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। তবে বিয়ের প্রথম রাতটা মোটেই সুখকর ছিল না শাহরুখের। নিজের জন্য  স্ত্রী গৌরীর যা অবস্থা হয়েছিল  তা দেখে রীতিমতো কেঁদে ফেলেছিলেন শাহরুখ। তবে ৩০ তম বিবাহবার্ষিকীও মোটেই সুখকর নয় শাহরুখ -গৌরীর। বড় ছেলে আরিয়ান এই মুহূর্তে আর্থার রোড জেলে বন্দি, ইতিমধ্যেই তারকা দম্পতির জীবনে অন্ধকার সময় নেমে এসেছে।

2 Min read
Author : Riya Das
| Updated : Oct 25 2021, 11:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

 প্রেম থেকে বিবাহ সবকিছুই যেন রুপোলি পর্দার মতো রঙিন। গৌরীর প্রেমে কতটা পাগল শাহরুখ তা সকলেরই জানা। ১৯৯১ সালের ২৫ অক্টোবর গৌরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। 

211


 বিয়ের পরেই সদ্য বিবাহিত স্ত্রী গৌরীকে নিয়ে দিল্লী ছেড়ে মুম্বই চলে আসেন শাহরুখ। আর ঠিক সেই সময়েই ঘটনাটি ঘটেছিল বাদশার জীবনে।

311


বলিউড অভিনেত্রী হেমা মালিনীর পরিচালনা ও প্রযোজনায় 'দিল আশনা হ্যায়' ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন শাহরুখ খান।

411


হঠাৎই শাহরুখের ফোনে হেমার ফোন আসে। এবং হেমা জানায় তুমি যদি চাও তাহলে শ্যুটিং- এর জন্য আসতে পারো। শাহরুখ খান তখন বলিউডে নতুন কেরিয়ার শুরু করেছেন। তাই হেমার কথা রাখতে গৌরীকে নিয়েই পৌঁছে গিয়েছিলেন শ্যুটিং সেটে।

 

511

শ্যুটিং সেটে যাওয়ার পর শাহরুখ দেখেন হেমা মালিনী ছাড়া সকলেই উপস্থিত রয়েছেন সেখানে।সহ-পরিচালকও জানিয়েছিলেন হেমার সঙ্গে দেখা করতে গেলে অপেক্ষা করতে হবে। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও হেমা মালিনী সেদিন আসেনি।

611

সদ্য বিবাহিত স্ত্রী গৌরীকে মেকআপ রুমে বসিয়ে রেখেই শ্যুটিং শুরু হয় রাত ১১ টার সময়। আর সেই শ্যুটিং চলে রাত ২ টো পর্যন্ত। তখনও এসে পৌঁছায় না হেমা।

711

শ্যুটিং শেষ হবার পর শাহরুখ এসে দেখে গৌরী চেয়ারের মধ্যেই শুয়ে পড়েছে।নতুন শাড়ি , গা ভর্তি গয়না প্রচুর মশার কামড়ও খেতে হয়েছিল গৌরীকে।
 

811


এই অবস্থায় নিজের স্ত্রীকে দেখে রীতিমতো কেঁদে ফেলেছিলেন শাহরুখ। যদিও তখন কিছু করারও ছিল না অভিনেতার। কেরিয়ারের শুরুতে তাই মুখ বুজে সবটা সহ্য করেছিলেন।

911

 ৩০ তম বিবাহবার্ষিকীও মোটেই সুখকর নয় শাহরুখ -গৌরীর। বড় ছেলে আরিয়ান এই মুহূর্তে আর্থার রোড জেলে বন্দি, ইতিমধ্যেই তাদের জীবনে অন্ধকার সময় নেমে এসেছে।

1011

বর্তমানে মাদককান্ডে বড় ছেলে আরিয়ান গ্রেফতারের পরই খুবই খারাপ  সময়ের মধ্য দিয়ে যাচ্ছে খান পরিবার। উৎসবের মরশুম বিষন্নতার আবহ চলছে মন্নতে। ছেলের জন্য কঠিন ব্রত পালন করেছেন মা গৌরী খান।

1111


 বর্তমানে মাদককান্ডে বড় ছেলে আরিয়ান গ্রেফতারের পরই খুবই খারাপ  সময়ের মধ্য দিয়ে যাচ্ছে খান পরিবার। ছেলে আর্থার রোড জেলের বদ্ধ কুটুরিতেই দিন কাটাচ্ছে, যা কোনওভাবেই মেনে নিতে পারছেন না শাহরুখ- গৌরী।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
বক্স অফিস কাঁপাতে আসছেন সানি দেওল, 'বর্ডার ২'-এর দেখা দেবেন নতুন অ্যাকশন ছবিতে
Recommended image2
অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
Recommended image3
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা
Recommended image4
Epstein Files: এপস্টিন তালিকায় এবার বলিউড যোগ! কোন কোন তারকাদের নাজ জড়াল?
Recommended image5
মর্দানি ৩ ছবিতে ভিলেনের চরিত্রে সকলের নজর কেড়েছেন ‘আম্মা’, জেনে নিন তাঁর আসল পরিচয়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved