MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • গেহরাইয়া চুম্বন বিতর্ক, রণবীরের অনুমতী নেওয়ার প্রসঙ্গে মুখ খুললেন সিদ্ধান্ত

গেহরাইয়া চুম্বন বিতর্ক, রণবীরের অনুমতী নেওয়ার প্রসঙ্গে মুখ খুললেন সিদ্ধান্ত

ছবি মুক্তি পেতেই নেট দুনিয়ায় ঝড়, নেগেটিভ রিভিউতে তোলপাড় নেটপাড়া। ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন, সফট পর্নের তকমা পেয়েছে গেহরাইয়া। তবে ছবির সেলিবং পয়েন্ট নিয়ে এবার মুখ খুললেন দীপিকা পাড়ুকোন। সকলের নজরের কেন্দ্রে কেবল একটাই বিষয়, সিদ্ধান্ত ও দীপিকার অন্তরঙ্গ দৃশ্য, সাহসী একাধিক পোজে ঝড় তুলে সকলকে তাক লাগালেন এই জুটি। তবে তাতেই বেজায় আপত্তি, প্রসঙ্গে রণবীর সিং, তাঁর অনুমতী নেওয়া হয়েছিল! 

3 Min read
Author : Jayita Chandra
Published : Feb 19 2022, 09:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

১১ ফেব্রুয়ারি, গেহরাইয়া মুক্তির (Gehraiyaan Release) পর থেকেই নেট দুনিয়ায় ঝড়, ট্রেলার মুক্তির (Trailer Release) পরই বেড়েছিল ভক্তমহলের কৌতুহল। এ যেন এক অন্য লুকে ধরা দিলেন দীপিকা, বরাবরই নিজের অভিনয় দাপটের জন্য তিনি প্রশংসিত, কিন্তু কোথাও গিয়ে যেন এবার দর্শক বা নেটিজেনদের মূল ফোকাসে ঘনিষ্ট দৃশ্য। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

তা ঘিরে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত দীপিকা (Deepika Parukone) থেকে সিদ্ধান্ত, সিদ্ধান্ত চতুর্বেদির প্রথম ছবি গালি বয়তে রণবীরের (Ranveer Singh) সঙ্গে অভিনয় করেছিলেন, তাঁর কথায় রণবীর এক কথায় মেন্টর। নেট দুনিয়া যখন প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল যে দীপিকার বরের থেকে অনুমতী নেওয়া প্রয়োজন ছিল, তখন সাফ জানায় সিদ্ধান্ত (Siddhant Chaturbeti) তাঁরা অভিনেতা।

39

এটা তাঁদের পেশা (Profesional Actor), এর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কোনও লেনদেন নেই। এমন কি এই সম্পর্ক ঘিরে কোনও দিন সমস্যা সামনে আসেনি। উল্টে ছবির প্রস্তাব পেয়ে প্রথম তিনি রণবীরকেই জানিয়েছিলেন, এবং তিনি সিদ্ধান্তকে অনেক বেশি উৎসাহ যুগিয়ে ছিলেন এই প্রসঙ্গে। আর রইল পরে লোকের কথা। 

49

সাধারণের কাজই হল বলা, তাঁদের মুখ বন্ধ করা সম্ভবপর নয়। আর ঠিক এই কারণেই তিনি এই প্রসঙ্গগুলোকে এড়িয়ে গিয়েছেন। তবে পরিচালনার ক্ষেত্রে বেশ কিছুটা ফাঁক রেখে গেলেন শকুন বাত্রা। তাঁর গল্প বলার ধরনেই এক ধাক্কায় বেশ কিছুটা পিছিয়ে গেল ছবির রেটিং। একই ধাঁচে ও একই ছাঁচে গল্প বলা, নতুন কোনও স্টাইল বা গল্প বলার ধরনকে খুব একটা গুরুত্ব না দিয়ে গতে গল্প ফেঁদে উপস্থাপনার ফলে বেশ কিছুটা পিছিয়ে পড়ল গেহরাইয়া ছবি।

59

তবে ছবির সেলিং পয়েন্ট নিয়ে এবার মুখ খুললেন দীপিকা পাড়ুকোন। একমাত্র ছবির সেলিং পয়েন্ট কখনই অন্তরঙ্গ দৃশ্য হতে পারে না। কারণ একটা ছবি চলার জন্য তাতে যা যা লাগে তার মধ্যে অন্যতম হল ছবির চরিত্রের গঠন। আর এই ছবি যাঁরা দেখবেন তারা বুঝতে পারবেন যে চরিত্রের খাতিরে এখানে শারীরিক সম্পর্কটা ঠিক কতটা প্রয়োজনীয় ছিল।

69

চার ব্যক্তির মুখোমুখি আলাপ, সম্পর্কের জল গড়ায় উল্টো পথে, সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturbedi) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) একে অন্যের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে থাকে। অনুভূতি গুলো বাড়তে থাকলেও বিবেকের কাছে বারে বারে প্রশ্নের মুখোমুখি হওয়া, এর পরিণতী কী বা কোথায়! 

79

দর্শকের নজরে উত্তর একটাই বোল্ড দৃশ্য শারীরিক সম্পর্ক, আদেও গল্পকে এই ধাঁচে ফেলে সাজানোর তেমন কোনও আলাদা উদ্দেশ্য ছিল না। ছবিটি দীপিকা ভক্তদের জন্য অবশ্যই মাস্ট ওয়াচ, কিন্তু এর বাইরে সম্পর্কের নিরিখে গল্পের যৌলুস খুব একটা টিকে থাকল না। দর্শক মনে কেবলই সমালোচনার পাহাড়। 

89

কোথাও গিয়ে যেন গল্পের পরতে-পরতে জড়িয়ে থাকা নানান ওঠা পড়ার কাহিনি ছবিকে বেশ কিছুটা ভেঙে মুচরে আবারও গড়ে তোলার যে ব্যর্থ চেষ্টা করেছে, সেখানেই বেশ কিছুটা নিরাশ হতে হয় দর্শকদের। ঝড়ের গতীতে ভাইরাল হওয়া ছবি মুক্তি পেতেই ভক্তমনে কমে গল্প ঘিরে উত্তেজনার পারদ। 

99

এখন বিতর্কই হোক বা ফোকাসই হোক, কেবল একটাই প্রসঙ্গ সিদ্ধান্ত ও দীপিকার সাহসী পোজ, যার যেরে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সেলেবদের। ঝড়ের গতীতে ভাইরাল হওয়া এই দৃশ্যের ছবি থেকে শুরু করে ভিডিওতে জেরবার সেলেব জুটি সাফ জানালো, তাঁদের উদ্দেশ্য ছিল চরিত্র দুটোকে উপস্থাপন করা, আর এরাই গল্পের সেই দুই চরিত্র, তার বাইরে কিছুই নয়। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

JC
Jayita Chandra
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
King Movie: 'তু মিল যায়ে' গানে সুহানাকে খেয়াল করেছেন? এক ঝলক দেখেই জল্পনা তুঙ্গে
Recommended image2
Sai Pallavi Remuneration: রামায়ণে সীতা হওয়ার জন্য সাই পল্লবী কত টাকা নিচ্ছেন? পারিশ্রমিক শুনলে চমকে যাবেন!
Recommended image3
Drishyam 3 Box Office: ভারতের বাজারে কত টাকার ব্যবসা করল দৃশ্যম ৩? প্রকাশ্যে এল রিপোর্ট
Recommended image4
Sanjay Gupta Director Dies: পরিচালক সঞ্জয় গুপ্তর রহস্যজনক মৃত্যু, বাথরুমে পড়েই কি গেল প্রাণ!
Recommended image5
৫৭ বছরে থামল জীবন, ‘কাঁটে’ থেকে ‘কাবিল’- পরিচালক সঞ্জয় গুপ্তার উপহার দেওয়া সেরা ছবির তালিকায় কী কী?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved