MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • 'তুমি করোনা ভাইরাসের থেকেও সাংঘাতিক', ছবি পোস্ট করতেই ট্রোলিংয়ের তোপে সোনম

'তুমি করোনা ভাইরাসের থেকেও সাংঘাতিক', ছবি পোস্ট করতেই ট্রোলিংয়ের তোপে সোনম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে সলমন খান, করণ জোহারের পাশাপাশি বিতর্কে উঠে এসেছে সোনম কাপুরের নামও। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে চলছে নানা তর্ক-বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বয়কট বলিউড মাফিয়া নামে পিটিশন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে এই গ্যাংকে। যেখানে ঝড়ের গতিতে সই করে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইউজাররা। সুশান্তের মৃত্যুতে বলিউডকে দোষারোপ করে চলেছে নেটিজেন। অভিযোগ তুলেছে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। সোনম কাপুর এই নিয়ে আওয়াজ তোলেন ট্যুইটারে। সাইবারবাসীকে অনুরোধ করেন অকারণে কারও বিরুদ্ধে অভিযোগ না তুলতে। যদিও অনুরোধ কম অপমান বেশিই ছিল সোনমের ট্যুইটে।

3 Min read
Author : Adrika Das
Published : Jul 15 2020, 02:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

নেটিজেনের রোষানলে পড়ে তাঁকে যা নয় তাই শুনতে হয়। ধর্ষণের হুমকি থেকে শুরু করে প্রাণনাশের হুমকিও পেয়েছেন সোনম এবং রিয়া। তবে এবার তাঁকে নিয়ে নিপাট ট্রোলিং ছাড়া আর কিছুই হয়নি। তার জন্য দায়ী অবশ্য সোনম নিজেই। 

212

সুবজ রঙের ফেস প্যাক মেখে আনন্দের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। ছবি পোস্ট করতে না করতেই ট্রোলাররা ঝাঁপিয়ে পড়েছে তাঁর পোস্টে। তাঁকে নাম দিয়ে দিয়েছে করোনা ভাইরাস। এই নামেই আপাতত সম্বোধন করে চলছে মিম শেয়ারিং। 

312

করোনা ভাইরাসের রঙও নেটদুনিয়ায় সবুজ রঙ হিসাবেই প্রকাশ্যে এসেছে। তাই সোনমের সবুজ ফেস প্যাকের সঙ্গে করোনা ভাইরাসের মিল খুঁজে পেয়েছে নেটিজেনরা। তাঁকে কোভিডের সঙ্গে তুলনা করে চলেছে ট্রোলিং পর্ব। 

412

নেটিজেনরা এও বলেছে, "আনন্দ, সোনমকে ছেড়ে দাও। ও তো করোনা ভাইরাসের থেকে সাংঘাতিক। তুমি সোনমের চেয়ে ঢের ভাল মেয়ে পেয়ে যাবে। সোনমের মত খারাপ মানসিকতার মেয়ে আর নেই এই ইন্ডাস্ট্রিতে।" 

512

সোনমের কাপুরের উপর নেটিজেনের ক্ষোভ বাড়তে থাকে তাঁর টুইট নিয়ে। নেপোটিজম নিয়েও পিতৃদিবসে সোনমের ট্যুইটে ক্ষোভ উগরে দিয়েছিলেন নেটিজেনরা। অনিল কাপুরের মেয়ে হিসেবে গর্ববোধ করতে গিয়ে এখন তাঁকে নানা মেসেজ পেতে হয়েছে। 

612

তারই মধ্যে কয়েকটি বার্তা সোনম নিজের ট্যুইটার পেজে শেয়ার করেছেন। সেখানে লেখা, "সুশান্তের জায়গায় তুমি মারা গেলে ভাল হত।" কেবল এখানেই শেষ নয়। এছাডা়ও বলা হয়েছে, "তুমি কখনও খুশি হবে না ভবিষ্যতে। আগে সুশান্তের পরিবারকে আজ যা সহ্য করতে হচ্ছে তোমাকেও তাই করতে হবে একদিন। তোমার সঙ্গেও এমনই দুর্ঘটনা ঘটবে। তুমিই দায়ী সুশান্তের মৃত্যুর জন্য।"

712

সোনম মেসেজগুলি শেয়ার করে লিখেছেন, "কফি উইথ করণের পুরো এপিসোডটি না দেখেই সকলে আমার নিন্দা করছেন। ভিডিওটি সাত বছরের পুরনো। সেই সময় সুশান্ত মাত্র একটা ছবিতে অভিনয় করেছিলেন। তাই আমি ওকে চিনতাম না।"

812

সোনমকে স্লাটশেমও করা হয়েছে নানা মেসেজে। মেসেজবক্স ভরে চলেছে নিন্দায়, অভিশাপে এবং অকথ্য ভাষায়। সেই ট্রোলারদের উদ্দেশ্যে তিনি বলেছেন, এই লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত। ব্লেম গেম চলতে থাকুক। তিনি নিজের মতামত থেকে অনড়।

912

সুশান্তের মৃত্যুর দিন থেকে সোশ্যাল মিডিয়ায় এসে পড়ে সোনম কাপুরের কফি উইথ করণের সাত বছরের পুরনো একটি ভিডিও। যা রীতিমত এখনও ভাইরাল হয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়। 

1012

সেখানে সোনমকে করণ জিজ্ঞেস করেছিলেন, কে হট আর কে নয় তা ব়্যাপিড ফ্যায়ারের মত উত্তর দিতে। সেই উত্তরেই সুশান্তকে চেনেন না সে কথা বলেন অভিনেত্রী। সোনমকে পর পর বিরাট কোহলি, আরমান কোহলি, রণবীর কাপুর, ইমরান খান এবং অবশেষে জিজ্ঞেস করা হয়েছে সুশান্ত সিং রাজপুতের বিষয়। 

1112

প্রত্যেকের সময় উত্তর দিলেও, সুশান্তের সময় গিয়ে সোনম উত্তর দেন, তিনি চেনেন না সুশান্তকে, কোনও উত্তর দিতে পারবেন না। সুশান্তের কোনও মুভি তিনি দেখেননি। 

1212

সুশান্ত সংক্রান্ত নানা ভিডিও বারে বারে উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে সোনম লিখেছেন, "প্রাক্তন প্রেমিকা, প্রেমিকা, সহকর্মীকে একজনের মৃত্যুর জন্য দায়ী করা বন্ধ করুন আপনারা। অসভ্যতামির সীমা ছাড়াচ্ছে সকলে।" 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
Aditi Rao Hydari: বর সিদ্ধার্থকে জন্মদিনে আদুরে শুভেচ্ছা অদিতির, কী লিখলেন নায়িকা?
Recommended image2
Love And War: পিছিয়ে গেল দিন, কবে আসছে রণবীর-আলিয়া-ভিকির বিগ বাজেট ছবি?
Recommended image3
কণ্ঠে অধিষ্ঠাত্রী স্বয়ং দেবী সরস্বতী, জানেন শ্রেয়া ঘোষালের একমাথা ঘন কালো চুলের গোপন রহস্য কী?
Recommended image4
Aamir Khan: নতুন বায়োপিকে আমির? এবার শার্ক ট্যাঙ্কের বিতর্কিত ব্যবসায়ীর চরিত্রে অভিনেতা
Recommended image5
1000 Crore Club: হাজার কোটির ক্লাবে কোন কোন হিরো? রইল পুরো তালিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved