লকডাউনেও চলছে বেলিডান্সের ট্রেনিং, বলিউডের জন্য প্রস্তুত সুহানা
সুহানা খান। বলিউডে আসার আগে থেকেই সর্বদা চর্চায় থেকেছেন খান-কন্যা। শাহরুখ খান এবং গৌরি খান কোনও সময়ই পাপারাৎজী থেকে কখনই সন্তানদের দূরত্ব বজায় রাখতে শেখায়নি। সোশ্যাল মিডিয়া হোক বা চিত্রসাংবাদিক, আরিয়ান, সুহানা এবং আব্রামকে নিয়ে চর্চা চারিদিকে। বলিউডে ডেবিউ করার কোনও নিশ্চিত খবরের আগেই ভোগ ম্যাগাজিনের কভারগার্ল হয়ে উঠেছিলেন সুহানা।
18

ক্রমশ বেড়ে চলেছে তাঁর ফলোয়াড়ের সংখ্যা। বছর কয়েক আগেও সুহানার ইনস্টাগ্রাম প্রাইভেট করা ছিল। তাতেই ফলোয়াড় ছিল কয়েক হাজার।
28
এখন কেবল স্টারকিডেই থেমে নেই তাঁর পরিচয়। সোশ্যাল মিডিয়াতেই তাঁকে নিয়ে ডিমান্ড বেড়ে চলেছে দিনদিন।
38
সম্প্রতি বেলি ডান্সের প্রশিক্ষণ নিচ্ছেন সুহানা। তাঁর শিক্ষিকা হলেন জনপ্রিয় বেলি ডান্সার সঞ্জনা মথুরেজা।
48
লকডাউনের কারণে এখন স্বশরীরে গিয়ে বেলি ডান্স শেখা মুশকিল হয়ে উঠেছে। অবশ্য তবুও চলছে ক্লাস।
58
ডিজিটালের জমানায় এখন কিছুই অসম্ভব নয়। একাধিক স্কুলে বাচ্চারা অনলাইন ক্লাসেস নেওয়া শুরু করেছেন।
68
ইন্টারনেটে যুগে সুহানাও নিজের শিক্ষিকার থেকে বেলি ডান্স শিখছেন ভিডিও কলের মাধ্যমে।
78
এই বেলি ডান্সের প্রসঙ্গ উঠতেই সাইবারবাসীর প্রশ্ন তাহলে কি বলিউড ডেবিউয়ের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি নিচ্ছেন সুহানা।
88
যার জন্য এই বেলি ডান্সের ট্রেনিং। কারণ টিপিক্যাল বলিউড নায়িকা মানেই নাচে দক্ষ হওয়া।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।
Latest Videos