MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার ফ্ল্যাটের ৪.৫ কোটি টাকা ইএমআই গুনতেন সুশান্ত, বিস্ফোরক দাবি রিয়ার

প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার ফ্ল্যাটের ৪.৫ কোটি টাকা ইএমআই গুনতেন সুশান্ত, বিস্ফোরক দাবি রিয়ার

গতকালই ২ মাস অতিক্রান্ত হয়েছে সুশান্তের মৃত্যুর। সকলের প্রিয়  অভিনেতা সুশান্ত সিং রাজপুত আজকের দিনেই সেই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন।সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। একের পর এক নয়া নয়া তথ্য বেরিয়ে আসছে। সম্প্রতি সূত্র থেকে জানা গেছে প্রাক্তন প্রেমিকার ফ্ল্যাটের ইএমআই দিতেন সুশান্ত। শুধু তাই নয়, মৃত্যুরও পরও নাকি সুশান্তের অ্যাকাউন্ট থেকে ইএমআই কাটা হয়। কে সেই রহস্যময়ী নারী, তদন্তে খতিয়ে দেখছে ইডি। এবার মুখ খুললেন রিয়া। ইডি-র জেরায় রিয়া জানিয়েছেন, বর্তমানে মুম্বইয়ের মালাড এলাকার যে ফ্ল্যাটে অঙ্কিতা থাকেন ,সেই ফ্ল্যাটেরই নাকি ইএম আই গুনছিলেন সুশান্ত। তবে এটা সত্যি কিনা মিথ্যা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ইডি।

2 Min read
Author : Riya Das
Published : Aug 15 2020, 08:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে একের পর এক রহস্য বেরিয়ে আসছে। সুশান্তের পরিবার এবার ফুঁসে উঠেছে রিয়ার বিরুদ্ধে। ইতিমধ্যেই  দুবার ইডির জেরার মুখে পড়েছে অভিনেত্রী সহ তার বাবা ও ভাই। 

212


রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ এনেছে সুশান্ত সিং রাজপুতের পরিবার। সেই মামলারই তদন্ত করছে ইডি।

312

মামলার তদন্ত করতে গিয়েই ইডি-র হাতে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। ইডি সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন বান্ধবীর ফ্ল্যাটের ইএমআই দিতেন সুশান্ত।  সুশান্তের মৃত্যুর পরও নাকি তার অ্যাকাউন্ট থেকেই কাটা হয় ফ্ল্যাটের ইনস্টলমেন্ট।

412

কে সেই রহস্যময়ী নারী, তা জানার জন্যই মুখিয়ে রয়েছে সকলে। সুশান্তের মৃত্যু তদন্তে নেমে এই প্রশ্নেরই উত্তর খুঁজছে ইডি।

512

 ইডি-র জেরায় রিয়া জানিয়েছেন, বর্তমানে মুম্বইয়ের মালাড এলাকার যে ফ্ল্যাটে অঙ্কিতা থাকেন ,সেই ফ্ল্যাটেরই নাকি ইএমআই গুনছিলেন সুশান্ত।

612

রিয়া জানিয়েছেন, অঙ্কিতা যে ফ্ল্যাটে রয়েছেন, সেটা নাকি একপ্রকার দখন করে রাখা বলে দাবি করা হচ্ছে। কারণ জীবিত থাকাকালীন এই ফ্ল্যাটের ইএমআই বাবদ ৪.৫ কোটি টাকা দিচ্ছিলেন সুশান্ত।

712

রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের সময়ই নাকি তিনি এটা দাবি করেছেন বলে জানা গেছে। রিয়ার কথায়, সুশান্তই অঙ্কিতার ফ্ল্যাটের ইএমআই দিতেন। কিন্তু কোনওদিন তাকে ফ্ল্যাট ছাড়তে বলেননি অভিনেতা।

812

রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের সময়ই নাকি তিনি এটা দাবি করেছেন বলে জানা গেছে। রিয়ার কথায়, সুশান্তই অঙ্কিতার ফ্ল্যাটের ইএমআই দিতেন। কিন্তু কোনওদিন তাকে ফ্ল্যাট ছাড়তে বলেননি অভিনেতা।

912

অঙ্কিতা এখনও এই বিষয়ে মুখ খোলেননি। তবে শোনা যাচ্ছে এবার এই ফ্ল্যাটের সমস্ত নথি চেয়ে ইডি ডেকে পাঠাতে পারে অঙ্কিতাতেও।

1012

উল্লেখ্য,অভিনয়ের শুরুতেই পবিত্র রিস্তা সিরিয়ালের সময় অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সম্পর্কে জড়ান সুশান্ত। জনসমক্ষে সকলেই জানতেন তাদের সম্পর্কের কথা। কিন্তু বড়পর্দায় পা রাখতেই তাদের সম্পর্ক ভেঙে যায়।

1112


টানা ৬ বছর সম্পর্কে ছিলেন সুশান্ত ও অঙ্কিতা। ২০১৬ সালে তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। তার আগে পর্যন্ত তারা মালাডের এই ফ্ল্যাটেই থাকতেন। এবং দুজনে মিলেই এটি কেনার পরিকল্পনা করেছিলেন। তারপর সম্পর্ক ভাঙতেই সুশান্ত ওই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে আসেন।

1212

 সম্পর্ক ভেঙে যাওয়ার পরই ফ্ল্যাটের ইনস্টলমেন্ট দিতে যেতেন সুশান্ত। কিসের স্বার্থেই বা দিতেন, উঠছে একাধিক প্রশ্ন। আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজছে ইডি।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Holi 2026: বিয়ের পর প্রথম হোলি, দেখুন কোন কোন জুটি পালন করবে এই উৎসব
Recommended image2
Rajpal Yadav: 'শুধু টাকার মামলা নয়, এটা ইগোর লড়াই', ৯ কোটির দেনা নিয়ে মুখ খুললেন অভিনেতা
Recommended image3
Rashmika-Vijay Wedding: বিয়ের পর রশ্মিকার জন্য খোলা চিঠিতে আবেগে ভাসলেন বিজয়, কী লিখলেন অভিনেতা
Recommended image4
বনসালির স্বপ্নের প্রজেক্টে কীসের বাধা? কেন আটকে আছে Love and War ছবির কাজ?
Recommended image5
উদয়পুরে চলছে গ্রান্ড ওয়েডিং সেলিব্রেশন, বিজয়-রশ্মিকার বিয়ের মেনুতে থাকছে কী কী?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved