MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike
MMSBY Application Process
8th Pay Commission
Dearness Allowances Increase
iPhone 18 Pro Max
CAA New Order
SBI RD Scheme
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
Gold Price in Kolkata
  • Home
  • Entertainment
  • Bollywood
  • ঝড়ের গতিতে দশ হাজার ডিজলাইক 'দিল বেচারা'র ট্রেলারে, সলমন ভক্তদের তোপে দাগল নেটিজেন

ঝড়ের গতিতে দশ হাজার ডিজলাইক 'দিল বেচারা'র ট্রেলারে, সলমন ভক্তদের তোপে দাগল নেটিজেন

ঝড়ের গতিতে ডিজলাইক পড়ছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার ট্রেলারে। মানবিকতাকে কি হারিয়েছে মানুষ, এমনই প্রশ্ন তুলছে অনুরাগীরা। সলমন খানের ভক্তদের দোষারোপ করে চলেছে নেটিজেনরা। কেন এভাবে একজন প্রয়াত অভিনেতার ছবিতে ডিজলাইক পড়বে। ট্রেলারটির সঙ্গে জড়িয়ে রয়েছেন অনুরাগীদের আবেগ। পুলিশি তথ্য অনুযায়ী, তিনি আত্মহত্যা করেছেন। তবে তা মানতে নারাজ ভক্তমহল। খুন বলে দাবি করে চলেছে তারা। তাদের কিছু অভিনেতা-অভিনেত্রী এবং নেটিজেনের দাবি অনুযায়ী, সুশান্তের মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছে বলিউডের মাফিয়া। 

2 Min read
Author : Adrika Das
Published : Jul 06 2020, 11:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

সেই মুভি মাফিয়াদের কারণেই কি ট্রেলারে বাড়ছে ডিজলাইকের সংখ্যা। কমেন্ট সেকশনে যা নয় তাই বলা হয়েছে সেসব নেটিজেনদের যারা এই ভিডিওতে এসে ডিজলাইক করে গিয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

সুশান্তের বিচার চাওয়া প্রতিবাদীদের দাবি, সলমন খানের ভক্তরা পরিকল্পিতভাবে ট্রেলারে ডিজলাইক দিয়েছে। যাতে ছবির ট্রেলারটি নিয়ে কেউ বেশি চর্চা না করে। 

38

তবে এখানে কোথাও যেন শত্রুতা, মৃত্যু, খুন, বদলার বিভিন্ন মতামত ছাড়িয়ে ব্যক্তিস্বাধীনতার প্রসঙ্গ উঠে আসে। সুশান্ত সিং রাজপুত নিঃসন্দেহে একজন ভাল অভিনেতা ছিলেন। 

48

তাঁর প্রতিভা নিয়ে কারও কোনও অভিযোগ থাকার কথা নেই। তবে প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর কেরিয়ার গ্রাফে উঁচ-নিচ আসতেই থাকে। সুশান্তের জীবনেও যে আসেনি তা নয়। 

58

দিল বেচারা অবশ্যই সুশান্তের শেষ ছবি হিসাবে ভক্তদের মনে একটি  আলাদা জায়গা নিয়ে বিরাজমান। তবে ছবিটির ট্রেলার যদি কেবল দর্শক হিসাবে দেখতে হয়। 

68

সেখানেই উঠে আসে পছন্দ অপছন্দের ব্যাপার। কারও ছবিটির ট্রেলার পছন্দ হয়েছে কারও পছন্দ হয়নি। এমন সাধারণভাবে ভাবা যেতেই পারে। এই প্রসঙ্গটি তুলেছে বহু নেটিজেন। 

78

তাদের কথায়, সুশান্তের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এক মাস হতে চলল তাঁর মৃত্যুর, কারও পক্ষেই তাঁকে ভোলা সম্ভব হচ্ছে না। তাঁর আকস্মিক মৃত্যুতে সকলেই কমবেশি দুঃখপ্রকাশ করেছে।

88

তবে তাই বলে, কোনও ছবির বিষয় কারও ব্যক্তিগত মতামত থাকবে না কেন। আজ যদি সুশান্ত বেঁচে থাকতেন, তাঁর ছবি নিয়ে সকলেই মন খুলে রিভিউ লিখতেন কমেন্ট সেকশনে। কেবল মাত্র তিনি নেই বলে তাঁর এই ছবিটি সকলের পছন্দ হবেই তার কি কোনও মানে আছে। এই প্রসঙ্গ তুলতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে বিতর্ক। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
Taarak Mehta Ka Ooltah Chashmah: নিউ ইয়র্কের India Day Parade-এ তারক মেহতা কাস্ট, উপচে পড়ল ভিড়
Recommended image2
Kangana Ranaut: মুম্বইয়ের রাস্তায় অন্য লুকে কঙ্গনা, রাজনীতি ছেড়ে ছুটলেন সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে
Recommended image3
Govinda: ফ্যামিলি কোর্টে স্ত্রী সুনীতা, ডিভোর্সের জল্পনার মাঝেই কোর্টে হাজির গোবিন্দা পত্নী
Recommended image4
Sridevi: 'প্রয়াত ব্যক্তিদের নিয়ে ভাবি না', জন্মদিনে শ্রীদেবীকে নিয়ে বিস্ফোরক রাম গোপাল ভার্মা
Recommended image5
ZNMD 2: অবশেষে সুখবর! আসছে 'জিন্দেগি না মিলেগি দোবারা'-র সিক্যুয়েল, জানালেন জোয়া আখতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved