MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • প্রতিমাসে ১০ হাজার টাকা পেনশন পাবেন স্বামী এবং স্ত্রী, কোন স্কিমে মিলছে এই দারুণ সুবিধা

প্রতিমাসে ১০ হাজার টাকা পেনশন পাবেন স্বামী এবং স্ত্রী, কোন স্কিমে মিলছে এই দারুণ সুবিধা

ভবিষ্যতের কথা ভেবেই নানা প্রকল্পে টাকা ইনভেস্ট করেন বয়স্করা। তবে ইনভেস্ট করলেই হল না,  কোন প্রকল্পে বিনিয়োগ করলে মিলবে ভাল রিটার্ন তা জানতে হবে সবার আগে। দেশের মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনা নিয়ে এসেছে। এতে ভবিষ্যতে সঞ্চয় অনেকটাই সুরক্ষিত হবে।  এই প্ল্যানের সুবিধা অনুযায়ী  স্বামী এবং স্ত্রীর আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে মাসে ১০ হাজার টাকা করে পেনশন পাবেন ঘরে বসেই। কীভাবে মিলবে এই সুবিধা, জেনে নিন বিস্তারিত। 

2 Min read
Author : Riya Das
Published : Aug 03 2021, 10:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
ভবিষ্যতের কথা ভেবেই নানা প্রকল্পে টাকা ইনভেস্ট করেন বয়স্করা। তবে ইনভেস্ট করলেই হল না, কোন প্রকল্পে বিনিয়োগ করলে মিলবে ভাল রিটার্ন তা জানতে হবে সবার আগে।
211
দেশের মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনা নিয়ে এসেছে। এতে ভবিষ্যতে সঞ্চয় অনেকটাই সুরক্ষিত হবে। এই প্ল্যানের সুবিধা অনুযায়ী স্বামী এবং স্ত্রীর আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে ঘরে বসেই পেনশন পাবেন।
311
কেন্দ্রীয় সরকারের এই প্ল্যান বেশ জনপ্রিয় হয়েছে। এই প্ল্যানে আরও বেশ কিছু সুবিধা রাখা হয়েছে। সুবিধা অনুযায়ী স্বামী এবং স্ত্রী আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে মাসে ১০ হাজার টাকা পেনশন পাবেন।
411
২০১৫ সালে অটল পেনশন যোজনা চালু হয় ৷ চলতি মাসের ১ জুলাই থেকে অটল পেনশন যোজনার জন্য অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হয়ে গিয়েছে ৷ এই প্রকল্পে টাকা রেখে পেনশন পেতে পারবেন গ্রাহকেরা।
511
কোভিড ১৯-এর জন্যই এই যোজনার টাকা কাটা বন্ধ রাখা হয়েছিল ৩০ জুন পর্যন্ত ৷ তবে বর্তমান নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত এই যোজনার জন্য কারও টাকা বাকি থাকলে তা ৩০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে ৷ এর জন্য বাড়তি কোনও পেনাল্টি চার্জ নেওয়া হবে না ৷
611
প্রধানমন্ত্রীর অটল পেনশন যোজনায় সরকার ন্যূনতম পেনশনের নিশ্চয়তা দেয়। ১৮ বছর বয়স থেকে ৪০ বছর পর্যন্ত এই স্কিমের আওতায় আসতে পারবেন গ্রাহকরা। তবে সেক্ষেত্রে কিছু নিয়মবদল হবে।
711
১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পাবেন গ্রাহকেরা। তবে ৬০ বছর পর থেকেই মিলবে এই পেনশনের টাকা। পেনশন গ্রাহকের যদি মৃত্যু হয় তাহলে তার স্বামী বা স্ত্রীএই টাকা পাবেন। এছাড়া দুজনেরই যদি মৃত্যু হয় তাহলে নমিনিকে দেওয়া হবে পুরো টাকা।
811
এই স্কিমের আওতায় প্রতিমাসে ১ হাজার, ২ হাজার, ৩ হাজার, ৪ হাজার বা ৫ হাজার টাকার পেনশন পেতে পারেন। এই প্রকল্পের আওতায় কোনও ব্যক্তি যদি দিনে ১০ টাকা করে সাশ্রয় করে তাহলে ৬০ বছর পরে মাসে তিনি পাঁচ হাজার টাকা করে অর্থাৎ বার্ষিক ৬০ টাকার পেনশন পাবেন।
911
যেমন মাসে ২১০ টাকা করে জমা দিতে হবে, অর্থাৎ প্রতিদিন ৭ টাকা করে রাখলেই ৬০ বছর বয়সের পর থেকে ৫০০০ টাকা করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন গ্রাহকেরা। স্বামী এবং স্ত্রী আলাদা অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা পেনশন পাবেন।
1011
ইতিমধ্যেই ২কোটিরও বেশি মানুষ এই প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করেছেন। এই পেনশনের সুবিধা নিতে গেলে কোনও ব্যাংক বা পোস্ট অফিসে অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে গ্রাহকের।
1111
এই স্কিমের আওতায় ট্যাক্স ছাড়েরও সুবিধা মিলবে। একজন সদস্যের নামে একটি মাত্র অ্যাকাউন্ট খোলা যাবে। অটল পেনশন যোজনার আওতায় পেনশনের সর্বাধিক সীমা প্রতিমাসে ৫০০০ টাকা। যদিও প্রতিমাসে ১০,০০০ করে পরবর্তীতে বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Price: সপ্তাহে দ্বিতীয় দিনে কত টাকায় বিকোচ্ছে সোনা, রইল বিভিন্ন শহরে সোনার দর
Recommended image2
১০০ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল! আদানিদের চিঠিতে বিপাকে ইউনুস সরকার
Recommended image3
এই ভাবে দ্রুত শোধ করুন পার্সোনাল লোন! EMI না বাড়িয়ে বাঁচাতে পারেন কয়েক লক্ষ টাকা সুদ
Recommended image4
India US Trade Deal: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি! ৩০ ট্রিলিয়ন ডলারের বাজার খুলবে নতুন দিগন্ত?
Recommended image5
Gold Price Today Kolkata: সপ্তাহ শেষে এক লাফে অনেকটা বাড়ল সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved