MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • 'LIC'-র এই পলিসিতেই মিলতে পারে ১ কোটি টাকার লাভ, কীভাবে ইনভেস্ট করবেন এই স্কিমে

'LIC'-র এই পলিসিতেই মিলতে পারে ১ কোটি টাকার লাভ, কীভাবে ইনভেস্ট করবেন এই স্কিমে

বেশিদিনের ইনভেস্টের জন্য এলআইসি সবচেয়ে ভাল বিকল্প বলে মনে করেন বিশেষজ্ঞরা ৷ দেশের বিশ্বাসযোগ্য বিমা সংস্থা বলতেই সবার আগে মাথায় আসে এলআইসি-র নাম।  লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য সবসময়েই একাধিক পলিসি লঞ্চ করতে থাকে ৷ গ্রাহকরা তাদের  নিজেদের সুবিধা মতো যে কোনও একটি পলিসিতে ইনভেস্ট করতে পারেন ৷ সেরকম একটি পলিসি রয়েছে যেখানে ১ কোটি টাকা পর্যন্ত লাভ করতে পারবেন গ্রাহকরা ৷  কিন্তু কীভাবে, জেনে নিন বিস্তারিত।

2 Min read
Author : Riya Das
Published : Aug 05 2021, 12:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
এলআইসি-র একগুচ্ছ প্ল্যান রয়েছে। যেখানে ভবিষ্যতের জন্য টাকা ইনভেস্ট করলে দ্বিগুণেরও বেশি টাকা পেতে পারেন গ্রাহকেরা। সেরকম একটি পলিসি রয়েছে যেখানে ১ কোটি টাকা পর্যন্ত লাভ করতে পারবেন গ্রাহকরা ৷
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
গ্রাহকদের কথা ভেবেই এমন আকর্ষণীয় স্কিম নিয়ে হাজির হয়েছে এলআইসি। সকল গ্রাহকদের কথা ভেবেই এই পলিসি তৈরি করেছে এলআইসি। এই পলিসির নাম জীবন শিরোমণি।
39
এলআইসি-র এই স্কিমটি একটি নন লিঙ্কড প্ল্যান ৷ এই প্ল্যানে নূন্যতম ১ কোটি টাকা অ্যাসিউর্ড সামের গ্যারান্টি পাওয়া যাবে ৷ সাম অ্যাসিউর্ড সেই টাকাটা যেটা বিমা সংস্থার তরফে গ্রাহকদের নিশ্চিত দেওয়া হবে ৷
49
এলআইসি-র জীবন শিরোমণি প্ল্যানটি ২০১৭ সাল ১৯ ডিসেম্বর থেকে শুরু করা হয়েছে। এটি একটি মানি ব্যাক পলিসি। এই পলিসির সঙ্গে মার্কেটের লাভ যুক্ত রয়েছে ৷ এই পলিসিটি বিশেষত এইচএনআই ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে ৷
59
এই পলিসি কঠিন অসুখের ক্ষেত্রে কভার প্রদান করে থাকে ৷ এখানে ৩ টি বিকল্প রাইডার্স উপলব্ধ রয়েছে ৷ যেমন পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য প্রদান করা হবে ৷ এছাড়াও পলিসি হোল্ডার জীবিত থাকলে ম্যাচিউরিটির সময় পর্যন্ত পেমেন্টের সুবিধা মিলবে ৷ এর পাশাপাশি ম্যাচিউরিটিতে এককালীন টাকা দেওয়া হবে ৷
69
পলিসি হোল্ডার জীবিত থাকলে অনেক সুবিধা পাওয়া যাবে। যেমন যদি ১৪ বছরের জন্য পলিসিত করেন তাহলে ১০ এবং ১৩ বছরে সাম অ্যাসিউর্ডের ৩০-৩০ শতাংশ এবং ১৬ বছরের পলিসিতে ১২ এবং ১৪ বছরে সাম অ্যাসিউর্ডের ৩৫-৩৫ শতাংশ।
79
শতাংশ। ১৮ বছরের পলিসিতে ১৪ এবং ১৬ বছরের সাম অ্যাসিউর্ডে ৪০-৪০ শতাংশ। এবং ২০ বছরের পলিসিতে ১৬ এবং ১৮ বছরের সাম অ্যাসিউর্ডে ৪৫-৪৫ শতাংশ।
89
এছাড়াও এলআইসি-র এই পলিসি চলাকালীন গ্রাহকরা পলিসির সারেন্ডার ভ্যালুর উপর নির্ভর করে লোন নিতে পারবেন ৷ অবশ্যই তা এলআইসি-র নিয়ম ও শর্তের উপর নির্ভর করবে ৷
99
এলআইসি-র জীবন শিরোমণি পলিসিতে ন্যূনতম সাম অ্যাসিউর্ড- ১ কোটি টাকা এবং অধিকতম সাম অ্যাসিউর্ডেরকোনও সীমা নেই । এই পলিসির নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং ১৪ বছরের পলিসির জন্য ৫৫ বছর, ১৬ বছরের পলিসির জন্য ৫১ বছর, ১৮ বছরের পলিসির জন্য ৪৮ বছর, ২০ বছরের পলিসির জন্য ৪৫ বছর হতে হবে।
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
EMI Reduce Tips: EMI দিতে গিয়ে পকেট ফাঁকা? ব্যাঙ্কই কমাতে পারে আপনার চাপ, শুধু এই কাজটা করতে হবে
Recommended image2
Punjab National Bank: PNB-এর ৪৪৪ দিনের FD, ৩ লাখ রাখলে হাতে আসবে কত? দেখুন সোজা হিসাব
Recommended image3
Fuel Export Tax: পেট্রল-ডিজেল বিদেশে পাঠাতে কর কমাল মোদী সরকার, আপনার ওপর কী প্রভাব পড়বে?
Recommended image4
New Financial Rules: আগামী ১ জুন থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি, আপনার পকেটে টান পড়বে না তো?
Recommended image5
LPG Price Hike: আবার বাড়বে রান্নার গ্যাসের দাম? কলকাতায় LPG-র নতুন রেট জানুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved