MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আরব পৌছল রাসেল-নারিন, হুঙ্কার কেকেআর শিবিরে

আরব পৌছল রাসেল-নারিন, হুঙ্কার কেকেআর শিবিরে

আগস্টের শেষ সপ্তাহ থেকেই আরব আমিরশাহিতে অনুশীলন শুরু করে দিয়েছে কলকতা নাইট রাইডার্স দল। তবে ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগ চলায় দলের সঙ্গে যোগ দেননি কেকেআরের কোচ ব্র্যান্ডন ম্যাকালাম ও দলের দুই প্রধান প্লেয়ার সুনিল নারিন ও আন্দ্রে রাসেল। অবশেষে সিপিএল শেষ হতেই দলের সঙ্গে যোগ দিতে আবুধাবি পৌছে গেলেন নাইট তারকারা। দলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হল ছবি। পূর্ণ হল নাইটদের সংসার। এবার অপেক্ষা যুদ্ধ শুরুর।  

2 Min read
Author : Sudip Paul
Published : Sep 13 2020, 05:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

অপেক্ষা ছিলই অবশেষে সিপিএল শেষে দলের সঙ্গে যোগ দিলেন কেকেআরের অন্যতম দুই প্রধান অস্ত্র, যাদের কেন্দ্র করে থাকে যাবতীয় আকর্ষণের প্রধান অংশ আন্দ্রে রাসেল ও সুনিল নারিন। রাসিল ও নারিন পৌছে যাওয়ায় খুশির আবহ নাইট শিবিরে। তবে এখনই অনুশীলনে যোগ দিতে পারবেন না তারা। কোয়ারেন্টাইনে থেকে করোনা টেস্ট পাস করার পরই অনুশীলনে নামবেন ক্যারেবিয়ান তারকারা।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স শিবিরের অন্যতম প্রধান সদস্য ছিলেন নারিন। ফাইনালে না খেললেও দলের চ্যাম্পিয়ন হওয়ার পেছন তার অনদান অপরিসীম। ব্যাটে-বলে সমান পারফরমেন্স করেছেন নারিন। এবার পালা আইপিএলের মঞ্চে আরও একবার জ্বলে ওঠার।
 

36

অপরদিকে সিপিএলে চ্যাম্পিয়ন দলের সদস্য না হলেও, টিকেআরের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলে রাসেলও প্রমাণ করে দিয়েছেন আইপিএলের জন্য সম্পূর্ণ প্রস্তুত তিনিও। আরবে পৌছে তার ছবি দেওয়ার পোজ দেখেই পরিষ্কার যে আইপিএল খেলার জন্য কতটা মুখিয়ে রয়েছেন রাসেল।
 

46

অপরদিকে আরবে পৌছে গিয়েছেন কেকেআরের কোচ ব্র্যান্ডেন ম্যাকালামও। সিপিএলে দলকে চ্যাম্পিয়ন করে এবার কেকেআর শিবিরে যোগ দেবেন প্রাক্তন নাইট তারকা ও বর্তমান কোচ। কেকেআরকে সাফল্য এনে দেওয়াই তার প্রধান লক্ষ্য। 
 

56


সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে  খেলেছিলেন ক্রিস গ্রিন। তাই এতদিন দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনিও। নারিনদের সঙ্গে তিনিও যোগ দিলেন কেকেআর শিবিরে।
 

66

টিকেআরে ম্যাকালামের কোচিং টিমের সদস্য ছিলেন এআর শ্রীকান্ত। নাইটদের পারফর্ম্যান্স অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যানালিসিস্ট শ্রীকান্তও পৌঁছে গেলেন আবু ধাবিতে।  দলের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনিও।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mushfiqur Rahim: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন, ঘোষণা মুশফিকুর রহিমের
Recommended image2
BCCI: খেতাব ধরে রাখাই লক্ষ্য, অনূর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপের দল ঘোষণা ভারতের
Recommended image3
Rohit Sharma: 'খারাপ সময়ে দলকে দিশা দেখাতে তৈরি,' মুম্বইয়ের নেতৃত্বে ফিরে বার্তা রোহিতের
Recommended image4
New Zealand vs India: পার্টনারশিপ গড়তে না পারার জন্যই চাপে ভারত, বলছেন সাইরাজ বাহুতুলে
Recommended image5
Akash Deep: নিউজিল্যান্ডের মাটিতে ৫ উইকেট নিয়ে এলিট লিস্টে পেসার আকাশ দীপ, নয়া মাইলস্টোন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved