2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াই জমে উঠেছে। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে নিউজিল্যান্ড (New Zealand), পাকিস্তান (Pakistan)। এদিন আরও এক ম্যাচ রয়েছে। সেই ম্যাচ নিয়ে অবশ্য বিশেষ কারও আগ্রহ নেই।

DID YOU
KNOW
?
পাকিস্তানের দ্বিচারিতা
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ঘোষণা করেছিলেন, তাঁদের দল ভারতের বিরুদ্ধে খেলবে না। কিন্তু সেই সিদ্ধান্ত বদল করা হল।

Pakistan vs United States of America: ক্রিকেট মাঠে ফের পাকিস্তান-মার্কিন যুক্তরাষ্ট্র লড়াই। মঙ্গলবার কলম্বোর (Colombo) সিংহলিজ স্পোর্টস ক্লাবে (Sinhalese Sports Club) ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাতটায় শুরু হবে এই ম্যাচ। চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) এদিন নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে দুই দল। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে (Pakistan vs Netherlands) কোনওরকমে তিন উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ২৯ রানে হেরে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (India vs United States of America)। ফলে এই ম্যাচ সৌরভ নেত্রভলকরদের (Saurabh Netravalkar) কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। গত টি-২০ বিশ্বকাপে (2024 ICC Men's T20 World Cup) পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবারও সেই ফলেরই আশায় মনাঙ্ক প্যাটেলের (Monank Patel) দল।

গ্রুপের শীর্ষে ভারত

গ্রুপ এ-তে এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে কোনও ম্যাচ খেলেনি নামিবিয়া (Namibia)। ভারত ও পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। নেট রান রেটে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে ভারত। দ্বিতীয় স্থানে পাকিস্তান। নেট রান রেটে সবার শেষে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে সুপার এইটের যোগ্যতা অর্জনের আশা বাঁচিয়ে রাখতে হলে পাকিস্তানের বিরুদ্ধে সৌরভদের ভালো পারফরম্যান্স জরুরি।

শীর্ষে পৌঁছনোর লড়াই নিউজিল্যান্ডের

নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে (New Zealand vs Afghanistan) পাঁচ উইকেটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। তবে সোমবার রাতে কানাডার বিরুদ্ধে (South Africa vs Canada) ৫৭ রানে জয় পেয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ ডি-র শীর্ষে চলে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহির (New Zealand vs United Arab Emirates) মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। এই ম্যাচ জিতলে ফের গ্রুপের শীর্ষে চলে যাবে কিউয়িরা। সেই লক্ষ্যেই খেলতে নামছে তারা। এদিন অন্য ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস। এই ম্যাচের তেমন কোনও গুরুত্ব নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।