MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • মেগা ম্যাচের আগে ভারত-পাকিস্তান দুই দলেই একাধিক সমস্য, কী করবেন রোহিত-বাবররা

মেগা ম্যাচের আগে ভারত-পাকিস্তান দুই দলেই একাধিক সমস্য, কী করবেন রোহিত-বাবররা

এশিয়া কাপের সুপার ফোরের (Asia Cup 2022 Super 4) ম্য়াচে আজ ভারত বনাম পাকিস্তান ( India vs Pakistan)। গত রবিবার গ্রুপ পর্বের ম্যাচে পাক দলকে হারিয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। একদিকে যেমন সেই পারফরম্যান্স ধরে রাখতে মরিয়া ভারত। অপরদিকে বদলার ম্যাচে জয় চাইছে পাকিস্তান। তবে এদিনের ম্য়াচে নামার আগে নানা সমস্যায় জর্জরিত রোহিত শর্মা (Rohit Sharma) ও বাবর আজমের (Babar Azam) দল।  

2 Min read
Author : Sudip Paul
Published : Sep 04 2022, 01:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

একসসপ্তাহের মধ্য়ে ফের এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান মহারণ। গত রবিবারই গ্রুপ পর্বের খেলায় বাবর আজমের দলকে ৫ উইকেটে হারিয়ে জয় পেয়েছিল রোহিত শর্মা ব্রিগেড। এবার সুপার ফোর রাউন্ডের ম্যাচে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ।

26

তবে এই ম্য়াচে নামার আগেই একাধিক সমস্যায় জর্জরিত দুই দল। একদিকে ভারত ও পাকিস্তান দুই দলেই দুই অধিনায়কের ব্যাটে রানের খরার সমস্যা তো ছিলই। এবার তার থেকে বেশি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দুই দলের চোট সমস্যা।

36

সুপার ফোরের ম্যাচে নামার আগে সনথেকে বড় ধাক্কা খায় ভারতীয় ক্রিকেট দল। হাঁচুর চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার জায়গায় দলে নেওয়া হয়েছে স্ট্যান্ডবাই ক্রিকেটার অক্ষর প্যাটেলকে।
 

46

ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে ভালো বোলিং করেছিলেন পাকিস্তানের পেসার শাহনাওয়াজ দাহানি। কিন্তু পাঁজরের চোটের কারণে সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। তার জায়গায় খেলানো হতে পারে হাসান আলি বা মহম্মদ হাসনেইনকে।

56

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় পেসার আবেশ খানের খেলা নিয়েও সংশয় রয়েছে। কারণ ম্যাচের আগের দিন পর্যন্ত হাল্কা জ্বর ছিল আবেশ খানের। সেই কারণে তি ি অনুশীলন করতে পারেননি। তবে তিনি ম্যাচে খেলতে পারবেন না বলে এখনও সরকারিভাবে কিছু জানায়নি বিসিসিআই।

66

এছাড়া এশিয়া কাপের আগে চোটের কারণে  টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ও ওয়াসিম জুনিয়র। ভারতের জসপ্রিত বুমরাহও ইনজুরির কারণে টুর্নামেন্টে খেলছেন না।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL Playoffs: এখনও আশা ছাড়েনি মুম্বই ইন্ডিয়ান্স, প্লে-অফে যেতে হলে কোন অঙ্ক অপেক্ষা করছে?
Recommended image2
Kyle Jamieson: ১৫ বছরের বৈভবকে মেজাজ দেখিয়ে বিপাকে! কিউয়ি পেসারকে কড়া শাস্তি দিল BCCI
Recommended image3
MI vs CSK: ফের চেন্নাইয়ের কাছে হার, আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গেল মুম্বই
Recommended image4
SRH vs KKR: হায়দরাবাদের বিরুদ্ধে খেলবেন মাথিসা পাথিরানা? মুখ খুললেন কেকেআর-এর বোলিং কোচ
Recommended image5
2026 ICC Women's T20 World Cup: আছেন রিচা ঘোষ, টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved