MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Asia Cup 2022: ভারতীয় ব্যাটারদের মধ্যে এশিয়া কাপে সবথেকে বেশি রান কার, দেখে নিন প্রথম পাঁচের তালিকা

Asia Cup 2022: ভারতীয় ব্যাটারদের মধ্যে এশিয়া কাপে সবথেকে বেশি রান কার, দেখে নিন প্রথম পাঁচের তালিকা

২৭ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২২ (Asia Cup 2022) -এর  আসর। এবারও হট ফেভারিট হিসেবে নামছে প্রতিযোগিতার ইতিহাসে সবথেকে বেশি ৭ বার চ্যাম্পিয়ন হওয়া দল টিম ইন্ডিয়া (Team India)। প্রতিযোগিতা শুরুর আগে এশিয়া কাপের নান রেকর্ড নিয়ে ক্রিকেট ফ্যানেদের মধ্যে জানার কৌতুহল কম নয়। আজ আপনাদের জানাবো এশিয়া কাপের ইতিহাসের ভারতীয়দের মধ্যে সবথেক বেশি রান সংগ্রহকারী কারা (Top 5 Run Getters For India In Asia Cup)।

2 Min read
Author : Sudip Paul
Published : Aug 24 2022, 09:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

সচিন তেন্ডুলকর-
টেস্ট এবং ওয়ানডেতে সর্বকালের শীর্ষস্থানীয় রান সংগ্রাহক কিংবদন্তি সচিন তেন্ডুলকার এশিয়া কাপে ভারতের হয়ে  সব থেকে বেশি রান সংগ্রাহকের  শীর্ষে রয়েছেন। এশিয়া কাপে ২১  ইনিংসে ৯৭১ রান করেছেন সচিন।  তার গড় ৫১-র বেশি,  দুটি শতরান এবং সাতটি অর্ধশতরান রয়েছে। ২০১২ সালে এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে কেরিয়ারের শততম শতরান করেছিলেন সচিন।

25

রোহিত শর্মা-
বর্চতমান ভারত অধিনায়ক রোহিত শর্মা এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ২৬ ইনিংসে ৮৮৩ রান করেছেন তিনি। ২০১৮ সালে এশিয়া কাপে দুরন্ত ফর্মে ছিলেন রোহিত। ৫ ইনিংসে করেছিলেন ৩১৭ রান। এবার এশিয়া কাপে সচিনকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে রোহিত শর্মার কাছে।
 

35

বিরাট কোহলি-
প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে রানের দাপট এশিয়া কাপেও অব্যাহত রয়েছে।  কারণ তিনি মাত্র ১৪ ইনিংসে ৬৩.৮৩ এর বিস্ময়কর গড়ে ৭৬৬  রান করেছেন।  টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটার। কোহলিই একমাত্র ভারতীয় ব্যাটার যিনি এশিয়া কাপে তিনটি সেঞ্চুরি করেছেন। ওয়ানডেতে তার কেরিয়ারের সেরা ১৮৩ রানের ইনিংস এই এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে। বিরাট কোহলি ফর্মে ফিরলে তার কাছেও সুযোগ রয়েছে এই তালিকায় উপরে ওঠার।

45

এমএস ধোনি-
এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারতের আরও এক প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি। এশিয়া কাপের মঞ্চে এমএস ধোনি ২০ ইনিংসে ৬৯-এর দুর্দান্ত গড়ে ৬৯০ রান করেছেন। তার ঝুলিতে একটি শতরান ও ৩টি অর্ধশতরান রয়েছে। অধিনায়ক হিসেবেও এশিয়া কাপ জিতেছেন ধোনি।
 

55

শিখর ধওয়ান-
এবারের এশিয়া কাপ টি২০ ফর্ম্যাটে হওয়ায় দলে নেই শিখর ধওয়ান। ভারতীয়দের মধ্যে এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় ৫ নম্বরে রয়েছে গব্বর। এশিয়া কাপে ১৩ ইনিংসে ৬১৩ রান করেছেন শিখর ধওয়ান। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kyle Jamieson: ১৫ বছরের বৈভবকে মেজাজ দেখিয়ে বিপাকে! কিউয়ি পেসারকে কড়া শাস্তি দিল BCCI
Recommended image2
MI vs CSK: ফের চেন্নাইয়ের কাছে হার, আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গেল মুম্বই
Recommended image3
SRH vs KKR: হায়দরাবাদের বিরুদ্ধে খেলবেন মাথিসা পাথিরানা? মুখ খুললেন কেকেআর-এর বোলিং কোচ
Recommended image4
2026 ICC Women's T20 World Cup: আছেন রিচা ঘোষ, টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা ভারতের
Recommended image5
India vs Pakistan: এশিয়া কাপে ভারতীয় দলের করমর্দন এড়ানো এখনও ভুলতে পারেননি সলমন আগা!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved