MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • লর্ডসের ব্যালকনিতে 'দাদাগিরি'-র ২০ বছর, সৌরভকে বিশেষ সংবর্ধনা ব্রিটিশ পার্লামেন্টের

লর্ডসের ব্যালকনিতে 'দাদাগিরি'-র ২০ বছর, সৌরভকে বিশেষ সংবর্ধনা ব্রিটিশ পার্লামেন্টের

২০০২, ১৩ জুলাই ইংল্যান্ডের লর্ডস। ক্রিকেটের মক্কা সেদিন বিশ্ব ক্রিকেটকে উপহার দিয়েছিল এক এমন ম্যাচ যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেটের ইতিহাসে। সেই ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল (Natwest Trophy Final) আরও একটি কারণে স্মরণীয় হয়ে থাকবে তার কারণ ঐতিহ্যশালী লর্ডসের (Lords) ব্যালকনিতে দাঁড়িয়ে সেদিন ব্রিটিশ ঔদ্ধত্যকে 'দাদাগিরি' দেখিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।  লর্ডসের ব্যালকনিতে দাড়িয়ে সৌরভের সেই শার্ট খুলে ঘোরানো ক্রিকেটের অন্য়তং সেরা মুহূর্তগূলির মধ্য একটি। ম্যাচে মুখের সামনে থেকে জয়ের গ্রাস ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। আর সেই ঐতিহাসিক জয়ের ২০ বছর পূর্তিতে সৌরভকে সম্মানিত করা হল ব্রিটিশ পার্লামেন্ট (British Parliament)। 

2 Min read
Author : Sudip Paul
Published : Jul 15 2022, 01:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

নিজের জীবনের ২২ গজের ইনিংসে গত ৮ জুলাই অর্ধশতক পূরণ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরিবারের সঙ্গে লন্ডনেই জীবনের এই বিশেষ দিনটি পালন করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক  তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে লন্ডনে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টের তরফে বিশেষ সংবর্ধনা পেলেন সৌরভ।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

২০০২ সালে ১৩ জুলাই লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্য়ান্ডকে হারানোর ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ব্রিটিশ পার্লামেন্টের তরফেই বিশেষ সংবর্ধনা দেওয়া হয় বিসিসিআই প্রেসিডেন্ট ও প্রাক্তন ভারত অধিনায়কক। এমন সম্মান পেয়ে গর্বিত সৌরভ।

38

ব্রিটিশ পার্লামেন্টের তরফে যে অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে সস্ত্রীক গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরাও। অনুষ্ঠানে গিয়ে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবিও তোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

48

এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত সৌরভ জানান, 'ছয় মাস আগেই তাঁর সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিল। বাঙালি হিসেবে আমায় ব্রিটিশ পার্লামেন্টের তরফে সংবর্ধনা দেওয়া হয়। পার্লামেন্টেই আমায় সংবর্ধিত করা হয়। ওরা ছয় মাস মতো আগে আমার সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছিল। প্রতি বছরই ওদের তরফে কাউকে না কাউকে এই সংবর্ধনা দেওয়া হয় এবং ভাগ্যবশত এবার আমায় ওরা নির্বাচিত করেছে।'

58

ন্যাটওয়েস্ট জয়ের প্রসঙ্গে সৌরভ বলেছেন,'আমি ইনস্টাগ্রামে দেখলাম যে, ২০ বছর আগে আজকের তারিখেই ন্যাটওয়েস্ট জিতেছিলাম। দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানোর চেয়ে ভাল কিছু হতে পারে না। অসাধারণ মুহূর্ত ছিল।'
 

68

লন্ডনের রাস্তাতে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গো ছবি তোলেন সরভ গঙ্গোপাধ্যায়। দুজনকেই টেমসের ধরা খোশ মেজাজে পাওয়া গিয়েছে। যেই ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড় তুলেছে। সকলেই পছন্দ করেছেন ছবিটি। 

78

প্রসঙ্গত, ২০২২ সালে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে প্রথমে ব্যাট করে ৩২৫ রানের বিশাল স্কোর খাড়া করেছিল ইংল্যান্ড। মার্কাস ট্রেসকথিকের ১০৯ ও ইংল্যান্ডের অধিনায়ক  নাসের হোসেন ১১৫ রান করেছিলেন। সেই সময় এই রান তাড়া করতে জেতা মানে ছিল অবিশ্বাস্য ব্যাপার। সেই কাজই করে দেখিয়েছিল ভারত।

88

রান তাড়া করতে নেমে  প্রথম উইকেটে ১০৬ রান যোগ করেন সৌরভ ও বীরেন্দ্র শেহওয়াগ। এরপর মিডল অর্ডারে ভাঙন ধরলেও, চাপের মুখে চুপসে যাননি দুই তরুণ যুবরাজ সিং ও মহম্মদ কাইফ।  ১৪৬ রামে ৫ উইকেট থেকে কাইফ ৮৭ ও যুবরাজ ৬৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে দেশকে জয় এনে দিয়েছিল। জয়ের পর লর্ডসের ব্যালকনিতে সৌরভ টিশার্ট ওড়ানো চিরকাল অমলিন হয়ে থেকে যাবে স্মৃতির মণিকোঠায়।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Robin Das: ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশী বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার
Recommended image2
BCCI Title Sponsor: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই বড় চমক দিল বিসিসিআই, টাইটেল স্পনসর মুথুট ফিনকর্প
Recommended image3
IPL 2027 Auction: ডিসেম্বরে আইপিএল ২০২৭ নিলাম, শহরের নাম জানিয়ে দিলেন বিসিসিআই সচিব
Recommended image4
Mark Wood: চোটের কাছে হার মানলেন! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের পেস বোলার মার্ক উড
Recommended image5
Asian Games 2026: এশিয়ান গেমসে সোনা জয়ী মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved