MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • মালা বদল সাত পাকে বাঁধা থেকে বিয়ের মেনু, দেখুন দীপক চাহার ও জয়া ভরদ্বাজের ওয়েডিং অ্যালবাম

মালা বদল সাত পাকে বাঁধা থেকে বিয়ের মেনু, দেখুন দীপক চাহার ও জয়া ভরদ্বাজের ওয়েডিং অ্যালবাম

আইপিএল ২০২২ (IPL 2022) শেষে ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) বিয়ের সানাই। জীবনের নতুন ইনিংস শুরু করলেন দীপক চাহার ও তার বান্ধবী জয়া ভরদ্বাজ (Deepak Chahar and Jaya Bhardwaj marriage)। বেশ কয়েক দিন ধরেই বিয়ের কার্ডের ছবি থেকে শুরু করে মেহেন্দি সহ বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে সামনে আসছিল। পয়লা জুন সাতে পাকে বাঁধা পড়লেন দীপক ও জয়া। দেখে নিন তাদের ওয়েডিম অ্যালবাম (Wedding Album)। 

3 Min read
Author : Sudip Paul
Published : Jun 03 2022, 11:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় দলের ও চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার দীপক চাহার। তার বান্ধবী ও বাগদত্তা জয়া ভরদ্বাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। পয়লা জুন রাতে  আগ্রার জেপি প্যালেসে হয়ে রাজকীয় বিয়ের অনুষ্ঠান।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

বিয়ে করার জন্য গোড়ার পিঠে চড়ে, ব্যান্ড বাজিয়ে আসেন দীপক চাহার। একেবারে ব্যান্ড-বাজা-বারাত বলতে যা বোঝায়। এই ছবিতে দেখুন দীপককে ঘোড়ার উপর বসে কত খুশি দেখাচ্ছে। বিয়ের আনন্দে নাচতেও দেখা যায় তাকে। 

312

দীপক এবং জয়ার বিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিল মাত্র ২০০-২৫০ অতিথি। তবে ৩ জুন দিল্লিতে দুজনের গ্র্যান্ড রিসেপশন পার্টি হবে। যেখানে এমএস ধোনি, বিরাট কোহলি থেকে শুরু করে শিখর ধওয়ান, সচিন তেন্ডুলকার এবং অন্যান্য কিংবদন্তি খেলোয়াড়দের আমন্ত্রণ রয়েছে।

412

বিয়েতে জয়াকে খুব সুন্দর লাগছে। তিনি একটি খুব সুন্দর মনীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা পড়েছিলেন। এছাড়াও, তিনি তার মেকআপ খুব সাধারণ রেখেছেন। তার গ্লামারাস লুক সম্পূর্ণ করতে তিনি তার মাথায় একটি হেডব্যান্ড রেখেছেন।
 

512

দীপক চাহারের লুক সম্পর্কে বলতে গেলে তিনি সাদা শেরওয়ানি পরেছেন। এছাড়াও বিয়ের সাজের রীতি মেনে তিনি সবুজ রঙের একটি ভারী মালা পরেছিলেন। এই লুকে খুব স্টাইলিশ লেগেছে ভারতীয় তারকা ক্রিকেটারকে।

612

দীপক এবং জয়ার বিয়ের মেনু সম্পর্কে মিডিয়া রিপোর্ট অনুসারে যতটা জানা গিয়েছে  ইউপির বিশেষ খাবারের একটি ব্যবস্থা ছিল। আগ্রার বিশেষ চাট, হাতরাস কি রাবড়ি ছাড়াও অন্যান্য খাবার যেমন আওয়াধি, মুঘলাই, পাঞ্জাবি, দক্ষিণ ভারতীয়, ইতালিয়ান থাই এবং আরও অনেক কিছু ছিল।
 

712

দীপক চাহারের বাগদত্তা জয়া ভরদ্বাজ বিগ বস খ্যাত সিদ্ধার্থ ভরদ্বাজের বোন। সিদ্ধার্থ ভরদ্বাজ একজন ভিজে, মডেল এবং এমটিভি স্প্লিটসভিলা সিজন দুই জিতেছেন। জয়া ভরদ্বাজও বেশ জনপ্রিয় ও সুন্দর দেখতে।

812

জয়া ভরদ্বাজ মুম্বাই বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক এবং বর্তমানে একটি কর্পোরেট ফার্মে চাকরি করছেন। তিনি দিল্লির বাসিন্দা। জয়া ভরদ্বাজ বিগ বস  প্রতিযোগী সিদ্ধার্থ ভরদ্বাজের বোন। আইপিএল ২০২১-এ বাগদানের আগে জয়া এবং দীপক চাহার এক বছরেরও বেশি সময় ধরে ডেটিং করছেন। জয়ার ইনস্টাগ্রামে তার ১০১কে-র বেশি ফলোয়ার রয়েছে। 

912

সৌন্দর্যে দীপক কি দুলহানিয়া বড় অভিনেত্রীকেও হার মানায়। তার ফর্সা গায়ের রং, চোখ এবং স্বর্ণকেশী চুল তাকে অনেকের আলাদা করে তোলে। সোশ্যাল মিডিয়ায় জয়ার ছবি শেয়ার করার মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। লাইক ও কমেন্টের বন্যায় ভাসেন।
 

1012

দীপকের জয়াকে প্রপোজ পর্বটিও সকলের মন জয় করেছিল। জয়া যখন আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বে দীপককে সমর্থন করতে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছিলেন, তখন দীপক তাকে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের শেষে স্টেডিয়ামে গিয়ে হাঁটু গেড়ে বসে প্রস্তাব দিয়েছিলেন। আংটি পড়িয়ে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব। এমন প্রস্তাব পেয়ে রাজি হন জয়া।
 

1112

দীপক চাহার ও জয়া ভরদ্বাজের বিয়ের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে। যেই ছবি মুহূর্তের মধ্যে ঝড় তোলে নেট দুনিয়ায়। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় ক্রিকেট তারকা ও তার স্ত্রী। 
 

1212

অন্যদিকে, আমরা যদি দীপক চাহারের কথা বলি, এই বছর চেন্নাই সুপার কিংস আইপিএলে তাকে ১৪ কোটি টাকায় কিনেছিল। তবে চোটের কারণে আইপিএলের এই মরসুমে খেলতে পারেননি । তিনি এখন পর্যন্ত ভারতের হয়ে ৭টি ওডিআই, ২০টি টি-টোয়েন্টি এবং ৬৩টি আইপিএল ম্যাচ খেলেছেন। বিয়ের পর নিজে চোট মুক্ত হওয়া ও স্ত্রীয়ের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা দীপক চাহারের।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
আইপিএল ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mohsin Naqvi: 'ভারত তো আয়ারল্যান্ডের কাছে হেরেছে,' নিজেদের ব্যর্থতা ঢাকতে অজুহাত মহসিন নকভির
Recommended image2
VVS Laxman Team India Coach: এশিয়ান গেমসে ভারতের হেড কোচ ভিভিএস লক্ষ্মণ, থাকছেন না গম্ভীর
Recommended image3
ICC Women's Champions Trophy: মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস! ভারতে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি, দিনক্ষণ চূড়ান্ত
Recommended image4
Duleep Trophy 2026: ফাইনালে পূর্বাঞ্চলের মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল, তিলকের ব্যাটেই এল দুরন্ত জয়
Recommended image5
Pakistan Cricket Team: ‘জোড়া ক্যাচ ফেলেছি, আমি যোগ্য!’ ফিল্ডিং কোচের বিজ্ঞাপনে ট্রোলড পিসিবি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved