MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • রূপ ও হটনেসে হার মানাবে বলি সুন্দরীদের, চিনে নিন নভজ্যোৎ সিংহ সিধুর মেয়েকে

রূপ ও হটনেসে হার মানাবে বলি সুন্দরীদের, চিনে নিন নভজ্যোৎ সিংহ সিধুর মেয়েকে

নভজ্যোৎ সিংহ সিধু  (Navjot Singh Sidhu)২২ গজে দীর্ধ দিন ধরে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ক্রিকেটকে বিদায় জানানোর পর তিনি রাজনীতির (Politics) ময়দান ও বিনোদন জগতেও পা রেখেছেন। ক্রিকেট হোক অথবা রাজনীতি ও বিনোদন বিতর্কও তার পিছু ছাড়েনি। সংবাদ শিরোনামে থেকেছেন সিধু। তবে এবার বাবার জনপ্রিয়তাকে টেক্কা দিচ্ছেন রাবিয়া সিধু (Rabia Sidhu)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিজের একের পর এক ছবি শেয়ার করে ঝড় তপলেছেন রাবিয়া সিধু। তার একাধিক হট ছবিতে রীতিমত লাইক ও কমেন্টের বন্য়া বয়ে যায়। সিধুর মেয়ে বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছে কিনা তা নিয়েও রয়েছে জল্পনা। কারণ রূপে বলি সুন্দরীদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন রাবিয়া। চিনে নিন নভজ্যোৎ সিং সিধুর হট অ্যান্ড গ্ল্য়ামারস (Hot and Gloumours) মেয়ে রাবিয়া সিধুকে। 

3 Min read
Author : Sudip Paul
| Updated : Mar 17 2022, 02:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

বাবা  নভজ্যোৎ সিংহ সিধু ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার। রাজনীতির ময়দানেও যথোষ্ট খ্যাতি রয়েছে তার। তবে বাবার জনপ্রিয়তাকেও অনেকাংশে টেক্কা দিচ্ছেন বর্তমানে  নভজ্যোৎ সিংহ সিধুর মেয়ে রাবিয়া সিধু। রাবিয়া অত্যন্ত জনপ্রিয় একজন ফ্যাশন ডিজাইনার ৷ তিনি সিঙ্গাপুরে ল্য়াসালে কলেজ অফ আর্টস থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে লেখাপড়া করেছেন ৷ তারপরে লন্ডন থেকে ফ্যাশন ডিজাইনিং-এ স্নাতকোত্তর পাশ করেছেন ৷

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

বাবা নভজ্যোৎ সিংহ সিধু ক্রিকেটার হসেবে ২২ গজে ব্য়াট হাতে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। তবে রাজনীতির ময়দানে বারবার বিতর্কে জড়িয়েছেন সিধু। সম্প্রতি পঞ্জাব বিধানসভা নির্বাচনের কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ায় সিধুকে যেতে হয়েছিল নানা জায়গায় প্রচারে। সেউ জায়গায় বাবার কেন্দ্রে দায়িত্ব নিয়ে প্রচার সামলেছিলেন সিধুর মেয়ে রাবিয়া। বাবার হারে হতাশও হয়েছিলেন তিনি।

38

রাবিয়া সিধু দেখতে খুবই সুন্দরী। তার হট অ্যান্ড সেক্সি লুকস সকলকে কাবু করে। সোশ্য়াল মিডিয়ায় খুবই সক্রিয় নভজ্যোৎ সিংহ সিধু কন্য়া। নিজের ঘন ঘন ছবিও আপলোড করেন তিনি। সোশ্য়াল মিডিয়াতে রাবিয়া সিধুর ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও আকাশ ছোঁয়া। রাবিয়া ছবি শেয়ার করার সঙ্গে তার নেট দুনিয়ায় ঝড় তুলতে বেশি সময়  লাগে না।  সেই ছবিগুলিতে লাইক ও কমেন্টের ঝড় বয়ে যায়। 

48

ছোট বেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী ছিলেন রাবিয়া। ঘরে ক্রিকেটের পরিবেশ থাকায় ক্রিকেট দেখতে পছন্দ করতেন  তিনি। পঞ্জাবের ইয়াদবিন্দ্রা পাবলিক স্কুল থেকে লেখাপড়া শুরু করেন রাবিয়া৷ সেখানে লেখা পড়া শেষ করার পরে দিল্লিতে নিজের বাকি লেখা পড়ে শেষ করেছিলেন ৷ তারপর ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতি আকৃষ্ট হন তিনি। এবং ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

58

রাবিয়া সিধু বর্তমানে বেশিরভাগ সময় দিল্লিতেই থাকেন। ব্যক্তিগত জীবনে বিন্দাস মুডে থাকতে পছন্দ করেন রাবিয়া। বন্ধুদের সঙ্গে পার্টি করতে খুবই পছন্দ করেন তিনি। আসলে বন্ধুদের সঙ্গে মজা করতে তিনি বেশ পছন্দ করেন। তাঁর পার্টির ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সামনে আসে। যেই ছবিগুলিতেও নেট দুনিয়ায় ঝড় বয়ে যায়। সকলেই খুব পছন্দ করেন। লাইক ও কমেন্টে ভরে যায় রাবিয়া সিধুর পার্টি মুডের ছিব।
 

68

আকর্ষণীয় ও গ্ল্যামারাস ছবির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিংহ সিধুর মেয়ে রাবিয়া সিধু। রাবিয়া সিধুর ছবিগুলি কোনও মডেলের থেকে কোনও অংশে কম নয় ৷ বলিউড সুন্দরীদেরও হার মানাবে রাবিয়ার লুকস ও স্টাইল স্টেটমেন্ট। সোশ্যাল মিডিয়ায় রাবিয়া সিধুর ফ্যানেরা তার ছবি জন্য রীতিমত অপেক্ষায় বসে থাকেন। আর ফ্য়ানেদের নিরাশও করেন না রাবিয়া।
 

78

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একের পর এক ছবি শেয়ার করেন রাবিয়া, যেখানে বেশ খোলামেলা পোশাকেই দেখা যায় তাঁকে। রাবিয়া সিধু কি শিগগিরই বি টাউনে পা রাখছেন, তা নিয়েও চর্চা শুরু হয়। যদিও রাবিয়া সিধু এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি। তবে প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর মেয়ে রাবিয়া সিধু যে ইনস্টাগ্রামে তাঁর গ্ল্যামারাস অবতার শেয়ার করতে শুরু করেছেন, তা বেশ স্পষ্ট।

88

সদ্য ফল ঘোষণা হওয়া পঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন  সিধু। কংগ্রেস নেতা বাবার হয়ে মেয়ে রাবিয়া সিধুও নির্বাচনী মাঠে নেমেছিলেন। যদিও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, তবে তার বাবা নভজ্যোত সিং সিধুকে জয়ী করতে অমৃতসর পূর্ব আসনে প্রচার করেছিলেন। রাবিয়া বলেছিলেন যে, তার বাবা জয়ী না হওয়া পর্যন্ত তিনি বিয়ে করবেন না। যদিও সিধু হেরে যাওয়ার পর সেই বিষয়ে কিছু জানাননি তিনি।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sri Lanka A vs India A: বোলিং ব্যর্থতা, এশিয়া কাপ রাইজিং স্টারস থেকে বিদায় ভারতের
Recommended image2
Vaibhav Sooryavanshi: ৫৩ বলে ২০৪ রানের পর ফের বিস্ফোরক ইনিংস বৈভব সূর্যবংশীর
Recommended image3
Mohammed Siraj: প্রশংসায় বোলিং কোচ, ক্রাইস্টচার্চে খেলার সুযোগ পাবেন মহম্মদ সিরাজ?
Recommended image4
Rishabh Pant: ই-বাইকে ঘুরতে বেরিয়েছিলেন, পাড়ার ম্যাচে খেলতে নেমে পড়লেন ঋষভ পন্থ
Recommended image5
Rohit Sharma: আইপিএল-এ নেতৃত্বে ফিরছেন রোহিত শর্মা, ইঙ্গিত মুম্বই ইন্ডিয়ানসের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved