MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলে কত টাকা পাবে বিরাট কোহলিরা,টাকার অঙ্ক জানলে চোখ কপালে উঠবে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলে কত টাকা পাবে বিরাট কোহলিরা,টাকার অঙ্ক জানলে চোখ কপালে উঠবে

১৮ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত বনাম নিউজিল্যান্ডের বিরুদ্ধে মেগা ফাইনালকে ঘিরে চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ। মাঠের বাইরে শুরু হয়ে গিয়েছে মাইন্ড গেম। এরইমধ্যে ফাইনালে জয়ী দলের জন্য পুরস্কার মূল্য ঘোষণা করল আইসিসি। যা জানলে চোখ কপালে উঠবে সকলের। 

2 Min read
Author : Sudip Paul
Published : Jun 14 2021, 08:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম মেগা ফাইনাল বলে কথা। প্রথমবার যেই দল ট্রফি জিতবে তাদের কাছে বিষয়টি খুবই গর্বের। তাই ফাইনালের ট্রফির পাশাপাশি পুরস্কার মূল্য কত হবে তা নিয়ে আলোচনা চালাচ্ছিল আইসিসি।
 

28

এই টুর্নামেন্ট জয়ের পুরস্কারমূল্যও টুর্নামেন্টের মান অনুযায়ী হবে বলেই সকলে মনে করছিল। আইসিসিও সব দিক বিচার করে বিশাল অঙ্কের টাকা জয়ী দলের জন্য ঘোষমা করল।
 

38

সোমবার আইসিসি-র সিইও জিওফ অ্যালার্ডিস আসন্ন হেভিয়েট ইভেন্টের পুরস্কার মূল্য ঘোষণা করে দিলেন। কাপ যুদ্ধে বিজয়ী দলের পকেটে আসবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার।

48

ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১ কোটি ৭১ লক্ষ ৭৪ হাজার টাকার কিছু বেশি। সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশেষ দন্ড তো থাকছেই। 
 

58

অপরদিকে পরাজিত দল, নয় দলের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য় এর অর্ধেক ৮০০, ০০০ মার্কিন ডলার পাবেন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫.৮৫কোটি।

68

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি ড্র হয়, তার উপায়ও জানিয়ে দিয়েছে আইসিসি। ড্র-র ক্ষেত্রে মোট পুরস্কার মূল্য সমানভাগে ভাগ করা হবে দুই দলের মধ্যে।
 

78

এর পাশাপাশি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী দল যথাক্রমে ৪.৫ লক্ষ, ৩.৫ লক্ষ এবং ২ লক্ষ আমেরিকান ডলার করে পাবে। বাকি চার দলের প্রত্যেকে ১ লক্ষ আমেরিকান ডলার পাবেন।
 

88

আইসিসির তরফ থেকে এত বিরাট অঙ্কের পুরস্কার ঘোষণা করায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উন্মাদনা অনেকটা বাড়ল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL Playoffs: এখনও আশা ছাড়েনি মুম্বই ইন্ডিয়ান্স, প্লে-অফে যেতে হলে কোন অঙ্ক অপেক্ষা করছে?
Recommended image2
Kyle Jamieson: ১৫ বছরের বৈভবকে মেজাজ দেখিয়ে বিপাকে! কিউয়ি পেসারকে কড়া শাস্তি দিল BCCI
Recommended image3
MI vs CSK: ফের চেন্নাইয়ের কাছে হার, আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গেল মুম্বই
Recommended image4
SRH vs KKR: হায়দরাবাদের বিরুদ্ধে খেলবেন মাথিসা পাথিরানা? মুখ খুললেন কেকেআর-এর বোলিং কোচ
Recommended image5
2026 ICC Women's T20 World Cup: আছেন রিচা ঘোষ, টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved