IND vs PAK Match Update: জানা গেছে, এই ম্যাচটি না হলে ১৫০০ কোটি টাকার উপর আর্থিক ক্ষতি হত বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার। সূত্রের খবর, আগামী ১৫ ফেব্রুয়ারির ম্যাচ না হলে, আইসিসি-র মোট ১৭ কোটি ৪০ লক্ষ ডলার আর্থিক ক্ষতি হত। 

IND vs PAK Match Update: ভারত-পাক ম্যাচ নিশ্চিত হতেই বড় ক্ষতি বাঁচিয়ে নিল আইসিসি (ind vs pak match news)। সোমবার রাতে, চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে আগামী ১৫ ফেব্রুয়ারি মাঠে নামতে রাজি হয়েছে পাকিস্তান। আর তার ফলেই, বিরাট আর্থিক ক্ষতি বাঁচিয়ে নিল জয়ের শাহের নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ind vs pak match revenue)।

বিপুল আর্থিক ক্ষতি বাঁচিয়ে নিল আইসিসি

জানা গেছে, এই ম্যাচটি না হলে ১৫০০ কোটি টাকার উপর আর্থিক ক্ষতি হত বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার। সূত্রের খবর, আগামী ১৫ ফেব্রুয়ারির ম্যাচ না হলে, আইসিসি-র মোট ১৭ কোটি ৪০ লক্ষ ডলার আর্থিক ক্ষতি হত। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রাত ১,৫৭৫ কোটি ৬১ লক্ষ ৩৫ হাজার টাকা। 

এই ক্ষতি এড়ানোর জেরে স্বস্তিতে রয়েছে অন্যান্য ক্রিকেট-খেলিয়ে দেশগুলিও। কারণ, আইসিসি যদি এই বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হত, তাহলে বাকি সদস্য দেশগুলির উপরেও সেই প্রভাব এসে পড়ত। 

সূত্র মারফত জানা গেছে, ‘সম্প্রচারকারী সংস্থা, টিকিটের দাম এবং অন্যান্য স্পনসরশিপ মিলিয়ে সম্ভাব্য মোট ক্ষতির পরিমাণ হত প্রায় ১৭৪ মিলিয়ন ডলার।’’ আগামী রবিবার, ভারত বনাম পাকিস্তান ম্যাচটি হবে। এই ঘোষণা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমানের ভাড়া ১০,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৬০,০০০ টাকা হয়ে গেছে বলে খবর। 

গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার জানায় যে, তারা টি-২০ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে। কিন্তু ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। আর ঠিক ১০ ফেব্রুয়ারি, পুরো পরিস্থিতি বদলে গেল। ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান, ঘোষণা করল খোদ সেই দেশের সরকার। 

ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান

YouTube video player

প্রসঙ্গত, রবিবার, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আইসিসি-র মধ্যে একটি জরুরি বৈঠক হয়। পাক বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আইসিসি-র দুই প্রতিনিধি ইমরান খোয়াজা এবং মোবাশির উসমানি। সেই বৈঠকের পর থেকেই কিছুটা হলেও সুর নরম করতে শুরু করেন পিসিবি কর্তারা। জানা যায়, তিনটি শর্ত মেনে নিলে পাকিস্তান এই ম্যাচে মাঠে নামতে পারে।

কিন্তু সোমবার, সেই সবকটি শর্ত বা দাবি পত্রপাট খারিজ করে দেয় আইসিসি। তবে রবিবারের সেই বৈঠকের পরেই জানা যায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি নিজে কথা বলবেন দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সঙ্গে। সেইমতোই সোমবার রাতে, আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে রবিবার রাতে হওয়া বৈঠকের বিষয়ে নকভি বিস্তারিত আলোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে।

এরপর সোমবার রাতে, প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এই সিদ্ধান্ত নিয়েছেন। তারপরেই সরকারের তরফ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, টি২০ ক্রিকেট বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি, ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান।

আর এই ম্যাচ যেহেতু হতে চলেছে, তাই ১৫০০ কোটি টাকার উপর আর্থিক ক্ষতি বাঁচিয়ে নিল জয়ের শাহের নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।