India vs Pakistan: ১৫ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচে খেলার কথা ঘোষণা করেছে পাকিস্তান। ফলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

DID YOU
KNOW
?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার পর বেশিদিন হয়নি। গ্রুপ লিগ পর্যায়ের খেলা জমে উঠেছে।

2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের (India vs Pakistan) আগে স্ত্রী, বান্ধবী বা পরিবারের কোনও সদস্যের সঙ্গে হোটেলে একই ঘরে থাকতে পারবেন না ভারতীয় ক্রিকেটাররা। এমনই কঠোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিল বিসিসিআই। ভারতীয় দল সূত্রে জানা গিয়েছে, ক্রিকেটাররা পরিবারের সঙ্গে থাকতে পারবেন কি না, টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিসিসিআই শীর্ষকর্তাদের কাছে এ কথা জানতে চাওয়া হয়েছিল। ইতিবাচক উত্তর পাওয়া যায়নি। বিসিসিআই-এর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, টি-২০ বিশ্বকাপ চলাকালীন কোনও ক্রিকেটার পরিবারের সঙ্গে থাকতে পারবেন না। আগেই বিসিসিআই-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, ভারতীয় দলের বিদেশ সফর ৪৫ দিনের কম হলে সর্বাধিক দু’সপ্তাহ পরিবারের সঙ্গে থাকতে পারবেন ক্রিকেটাররা। চলতি টি-২০ বিশ্বকাপ এক মাস ধরে চলবে। এই কারণেই ক্রিকেটারদের সঙ্গে পরিবারের কাউকে থাকার অনুমতি দেওয়া হল না। তবে কোনও ক্রিকেটারের পরিবারের সদস্যরা চাইলে নিজেদের খরচে ভারত-পাকিস্তান ম্যাচের আগে কলম্বোয় (Colombo) যেতেই পারেন। সেক্ষেত্রে তাঁদের অন্য হোটেলে থাকতে হবে।

বৃহস্পতিবার ভারতের দ্বিতীয় ম্যাচ

এবারের টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে জয় পেয়েছে ভারতীয় দল। বৃহস্পতিবার দিল্লির (Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার (India vs Namibia) মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের পরেই ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ। ফলে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচও ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে বিসিসিআই কর্তারা চাইছেন, ক্রিকেটাররা শুধু খেলায় মন দিন।

বিসিসিআই-এর কঠোর মনোভাবের ফল ভালো হবে?

খেলোয়াড়দের সঙ্গে স্ত্রী-বান্ধবীদের থাকতে দেওয়া হবে না হবে না, এ বিষয়ে বিশ্বজুড়ে বিতর্ক রয়েছে। বিশেষ করে বিশ্বকাপ চলাকালীন এ বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা চলে। অনেক দল এ বিষয়ে উদার মনোভাব নেয়, আবার অনেক দল কঠোর মনোভাব নেয়। বিসিসিআই এবার কঠোর অবস্থান নিয়েছে। এর ফল কী হবে, তা সময়ই বলে দেবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।