MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • এবার থেকে ফুটবলের নিয়ম ক্রিকেটে, আইসিসির অভিনব সিদ্ধান্ত স্বাগত ক্রিকেট বিশ্বের

এবার থেকে ফুটবলের নিয়ম ক্রিকেটে, আইসিসির অভিনব সিদ্ধান্ত স্বাগত ক্রিকেট বিশ্বের

এত দিন যেই নিয়ম ছিল ফুটবলে। এবার থেকে সেই নিয়ম শুরু হচ্ছে ক্রিকেটে। টেস্ট, ওয়ান, টি২০-তে বর্ষসেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ড দেওয়া হত এতদিন। ছিল দশক সেরার পুরস্কারও। এবার থেকে মাসের সেরা পুরস্কার দেবে আইসিসি। তবে মাসের সেরা ক্রিকেটার নির্বাচনের ক্ষেত্রে নারী-পুরুষ নির্বিশেষে থাকছে একাধিক অভিনব বিষয়।

2 Min read
Author : Sudip Paul
Published : Jan 27 2021, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই চ্যাম্পিয়নশিপের পর আরও এক অভিনব সিদ্ধান্ত নিল আইসিসি। যেই নিয়ম এতদিন ফুটবলে প্রচলিত ছিল, এবার তা দেখা যাবে ব্যাট-বলের লড়াইতেও। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

এবার থেকে প্রতি মাসের সেরা ক্রিকেটারকে পুরস্কৃত করবে আইসিসি। এই সিদ্ধান্তের কথা জানানো হল বিশ্ব ক্রিকেটে নিয়ামক সংস্থার পক্ষ থেকে। ক্রিকেটারদের আরও বেশি করে অনুপ্রাণিত করা, খেলার লড়াই ও আকর্ষণকে বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
 

38

মাসের সেরা ক্রিকেটার নির্বাচনের ক্ষেত্রে টেস্ট, ওয়ান ডে বা টি২০-তে আলাদা আলাদাভাবে হবে না। তিন ফর্ম্যাট থেকেই সেরার সেরাকে বেছে নেওয়া হবে। একইসঙ্গে পুরুষ ও মহিলা ক্রিকেটের উভয় বিভাগের প্লেয়ারদের পারফরমেন্স বিবেচনা করা হবে পুরস্কারের জন্য। 
 

48

অর্থাৎ যে কোন বিভাগের যে কোনও ফর্মেশনে দুরন্ত পারফর্ম করে এই স্বীকৃতি পেতে পারেন ক্রিকেটাররা। আইসিসির এমন সিদ্ধান্তের ফলে নারী-পুরুষ নির্বিশেষে এই লড়াই জমে যাবে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।
 

58

এই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য প্রিয় তারকাদের অনুরাগী বা ভক্তদের গুরুত্বও কম নয়। কারণ তাঁদের ভোটই পুরস্কারের ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিতে পারে। এছাড়া প্রাক্তন ক্রিকেটার, ব্রডকাস্টার ও সাংবাদিকদের মতামতও বিবেচনা করা হবে। 
 

68

পারফরমেন্স, ভোট, বিশেষজ্ঞদের মতামত, সবকিছুই ভিত্তিতেই প্রতি মাসের দ্বিতীয় সোমবার গত মাসের সেরার সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে। এর আগে প্রতিবছর তিন বিভাগে বর্ষ সেরা ও দশক সেরা পুরস্কার দিত আইসিসি। মাসের সেরা পুরস্কার দেওয়ার আইসিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ক্রিকেট বিশ্ব।

78

২০২১-এর জানুয়ারির সেরা ক্রিকেটার নির্বাচিত হবে যিনি, তাঁর হাতেই প্রথমবার উঠবে এই পুরস্কার। জো রুট, স্টিভ স্মিথদের মতো প্রতিষ্ঠিত ক্রিকেটারদের নাম রয়েছে তালিকায়।

88

এর পাশাপাশি ঋষভ পন্ত, মহম্মদ সিরাজ, টি নটরাজন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুরদের মতো তরুণরাও জিতে নিতে পারেন আইসিসির উদ্বোধনী ‘প্লেয়ার অফ দ্য মনথ’ পুরস্কার।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Justin Greaves: টেস্টের ইতিহাসে এই প্রথম বিনা খরচে পাঁচে পাঁচের নজির ওয়েস্ট ইন্ডিজের পেসার গ্রিভসের
Recommended image2
Team India: অভিজ্ঞতার দাম সর্বত্র! শ্রীলঙ্কা সফরের জন্য টেস্ট দলে আবারও সেই জাদেজা
Recommended image3
Saransh Jain: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে টেস্ট দলে! শ্রীলঙ্কা সিরিজে প্রথম বার সুযোগ পাওয়া কে এই সারাংশ জৈন?
Recommended image4
Match-fixing Case: শ্রীলঙ্কায় ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেফতার, জামিন পেলেন না ২ ভারতীয়
Recommended image5
Vaibhav Suryavanshi: "ফিটনেস আরও ভালো করতে হবে", বৈভবের প্রশংসার পরেও পরামর্শ লক্ষ্মণের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved