MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • T20 World Cup 2021, Ind vs Pak- কোহলি বনাম বাবরের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এগিয়ে কে, জানুন বিস্তারিত

T20 World Cup 2021, Ind vs Pak- কোহলি বনাম বাবরের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এগিয়ে কে, জানুন বিস্তারিত

রবিবার আরও একবার টি ২০ বিশ্বকাপে (T20 World Cup) মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতীদ্বন্দ্বী প্রতিবেশী দেশ ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। বিশ্বকাপের আসরে দুই দেশের অধিনায়ক ও বিশ্ব ক্রিকেটের দুই সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) ও বাবর আজমের (Babar Azam)লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। মহারণের আগে এক ঝলকে দেখে নিন  বিরাট বনাম বাবরের লড়াইয়ে এগিয়ে কে। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Oct 23 2021, 01:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

২৪ তারিখ টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ। বিশ্ব ক্রিকেটের অন্যতম উত্তেজক লড়াই দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন বিশ্ব জুড়ে ক্রিকেট প্রেমিরা। দুই প্রতিবেশী দেশের মধ্যেও চড়ছে উন্মাদনা ও উত্তেজনার পারদ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

টি২০ বিশ্বকাপে ৫-০ ও একদিনের বিশ্বকাপে ৭-০ ব্যবধানে এগিয়ে ভারত। বিরাট কোহলির দলের লক্ষ্য সেই পরিসংখ্যান ধরে রাখা। অপরদিকে বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া পাকিস্তান। 

312

ভারত-পাকিস্তান দুই চিরপ্রতীদ্বন্দ্বী দেশের লড়াই তো বটেই, তাছাড়াও দুই দলের  দুই মহাতারকা  তথা অধিনায়ক বিরাট কোহলি ও বাবর আজমের ব্যাটের ও মগজাস্ত্রের লড়াই দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছে ক্রিকেট প্রেমিরা। 

412

বিগত কিছু সময়ে একাধিক ক্ষেত্রে বিরাট কোহলিকে লড়াই দিয়েছেন বাবর আজম। অন্যদিকে সাম্প্রতিককালে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের ব্যাটে রানের খরা দেখা গিয়েছে। কিন্তু বিশ্বকাপে পাকিস্কানের বিরুদ্ধে বিরাট কোহলির পারফরমেন্স ঈর্ষণীয়।

512

২০২১ ক্রিকেট মরসুমে বিরাট কোহলি মোট ৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে  তিনি ৪৬.২ গড়ে মোট ২৩১ রান সংগ্রহ করেছেন। ফলে টি২০ ক্রিকেটের ক্ষেত্রে ৪৬-এর বেশি গড় কিন্তু খুবই ভালো পারফরমেন্স।
 

612

এই  ৫ ইনিংসে মাত্র ২ বার আউট হয়েছেন বিরাট কোহলি। ১৪৭.১ স্ট্রাইক রেটে ২৩১ রান সংগ্রহ করেছেন ভারত অধিনায়ক। ৩টি অর্ধশত রান সহ সর্বোচ্চ এক ইনিংসে ৮০ রান সংগ্রহ করেছেন বিরাট কোহলি।

712

অন্যদিকে, ২০২১ মরশুমে বাবর আজম মোট ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ৩৭.৪ গড়ে মোট ৫২৩ রান সংগ্রহ করেছে। ১৪ ইনিংসে প্রত্যেকবারই আউট হয়েছেন বাবর আজম। 

812

এই ১৪টি ইনিংসে ১৩২.৭ স্ট্রাইক রেটে টি-টোয়েন্টি ক্রিকেটে রান সংগ্রহ করেছে বাবর আজম। চলতি বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে তার সর্বোচ্চ সংগ্রহ ১২২ রান। বিরাটের থেকে অনেক বেশি ম্যাচ খেলেছেন বাবর আজম।
 

912

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরিখে বিচার করলে ভারতের ধারেকাছে নেই পাকিস্তান। তবে গত ১০ বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের জয়ের হার যেখানে ৬৩.৫ শতাংশ, সেখানে খুব বেশি পিছিয়ে নেই পাকিস্তান। তারা জিতেছে ৫৯.৭ শতাংশ ম্যাচ।
 

1012

ভারতীয় ক্রিকেট দল গত ১০ বছরে মোট ১১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জিতেছে ৭৩টি। ভারতকে হারতে হয়েছে ৩৭টি ম্যাচ। মোট ২টি ম্যাচ টাই হয়ে গিয়েছে। পরিত্যক্ত হয়েছে ৩টি ম্যাচ।
 

1112

গত ১০ বছরে টি২০ ক্রিকেটে পাকিস্তান মোট ১২৯টি ম্যাচ খেলেছে। তারা ভারতের থেকে বেশি ম্যাচ জিতেছে। পাকিস্তানের জেতা ম্যাচের সংখ্যা ৭৭। তারা হেরেছে ৪৫টি ম্যাচে। ভারতের মতো পাকিস্তানেরও ২টি ম্যাচ টাই হয়েছে। তাদের ৫টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

1212

রবিবার বিরাট কোহলি ও বাবর আজম দুজনের ব্যাটেই রান দেখার অপেক্ষায় বিশ্ব জুড়ে ক্রিকেট প্রেমিরা। এই দ্বৈরথে শেষ হাসি কে হাসে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে রবিবার ভারত-পাকিস্তান মহারণের। ক্রিকেট বিশেষজ্ঞরা অবশ্য বিরাট কোহলিকেই কিছুটা এগিয়ে রাখছেন।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Recommended image2
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC
Recommended image3
Rishabh Pant: কলম্বোয় ব্যাটিং করার সময় কবজিতে চোট, মাঠ ছাড়তে হল ঋষভ পন্থকে
Recommended image4
Devdutt Padikkal: পরপর ৩ ম্যাচে শতরান, শ্রীলঙ্কা সফরে ধারাবাহিকতা অব্যাহত দেবদত্ত পাড়িক্কলের
Recommended image5
Yashasvi Jaiswal: আসিথা ফার্নান্ডোর সঙ্গে ঝামেলা, রাগে এ কী করলেন যশস্বী জয়সোয়াল!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved