MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • T20 World Cup 2021- শুধু যুবরাজ সিং একা নয়, টি২০ ক্রিকেট ৬ বলে ৬ ছক্কা মেরেছেন ৫ জন

T20 World Cup 2021- শুধু যুবরাজ সিং একা নয়, টি২০ ক্রিকেট ৬ বলে ৬ ছক্কা মেরেছেন ৫ জন

শুরু হয়ে গিয়েছে আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১ (ICC T20 World Cup 2021) । টি২০ বিশ্বকাপের স্মৃতি বলতেই যে ঘটনাগুলি সবার আগে চোখের সামনে ভেসে ওঠে তাদের মধ্যে অন্যতম হল ২০০৭ সালে প্রথম টি২০ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) এক ওভারে ছটি ৬ মারা। তবে অনেকেরই হয়তো অজানা শুধু যুবরাজ সিং নয়, টি২০ ক্রিকেটে (T20 Cricket)  মোট ৫ জন ব্যাটসম্যান এক ওভারে ছটি ৬ মেরেছেন।  

2 Min read
Author : Sudip Paul
Published : Oct 23 2021, 11:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

যুবরাজ সিং (Yuvraj Singh)-
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে যুবরাজ সিং আক্রমনাত্মক ব্যাটিং করেন। ম্যাচ চলাকালীন অ্যান্ড্রু ফ্লিনটফের সাথে তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন যুবি। তারপরই ঘটে সেই রেকর্ড।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

এরপর ১৯ তম ওভারে বল করতে আসেন স্টুয়ার্ট ব্রড। তখন কেউই ভাবতে পারেনি অ্য়ান্ড্রু ফ্লিনটফের উপর  যুবরাজ সিংয়ের সমস্ত রাগ গিয়ে পড়বে সেই সময় ইংল্যান্ডের তরুণ পেসারের উপর। ওই ওভারে কার্যত রুদ্রমূর্তি ধারন করেন 

38

সেই ওভারের এক, দুই, তিন করে ৬ বলে ছটি ছক্কা মারেন যুবরাজ সিং। স্টুয়ার্ট ব্রডের কোনও অস্ত্রই সেই ওভারে দমাতে ভারতীয় বাঁহাতি তারকা ব্যাটসম্যানকে। এছাড়া  ১২ বলে হাফ সেঞ্চুরি করেও নজির গড়েন যুবি। যেঅ রেকর্ডও এখনও অব্যাহত।

48

রস হোয়াইটলি (Ross Whiteley)-
২০১৭ সালে টি-টোয়েন্টি ব্লাস্ট ম্যাচে ইয়র্কশায়ার ভাইকিংসের স্পিনার কার্ল কার্ভারের ওভারে পরপর ছয়টি ছক্কা হাঁকিয়ে রেকর্ড করেন রস হোয়াইটলি। শেষ পর্যন্ত তিনি ৫৫ বলে ১১৮ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।
 

58

হজরতুল্লাহ জাজাই (Hazratullah Zazai)-
আফগানিস্তান প্রিমিয়ার লিগেও ঘটেছিল ৬ বলে ছটি ৬ মারার ঘটনা। এই সংক্ষিপ্ত ওভারের প্রতিযোগিতায় কাবুল জওয়নানের ব্যাটসম্যান হজরতুল্লাহ জাজাই আব্দুল্লাহ মাজারির ওভারে ছয় বলে ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন। জাজাইয়ের জোরালো আঘাতে কয়েকটি বল মাঠের বাইরে গিয়ে পড়ে।
 

68

লিও কার্টার (Leo Curter)-
ক্যান্টারবারি কিংসের ব্যাটসম্যান লিও কার্টার নর্দান নাইটিসের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে টানা ছয় বলে ৬টি ছক্কা হাঁকিয়ে নজির গড়েছিলেন। নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ প্রতিযোগিতায় অংশ নেওয়া লিও কার্টার ২৯ বলে ৭০ রান করে তার দলকে জিতিয়েছিলেন।
 

78

কায়রন পোলার্ড  (Kieron Pollard)-
যুবরাজের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন বর্তমান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। ২০২১ সালে শ্রীলঙ্কা দলের বিপক্ষে তিনি আকিলা ধনঞ্জয়ার ওভারে টানা ছয় বলে ছয় ছক্কা হাঁকান। 
 

88

আরব আমিরশাহিতে ঢাকে কাঠি পড়ে গিয়েছে আরও একটি টি২০ বিশ্বকাপের। তবে বিশ্ব ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে এখনও অক্ষত রয়েছে যুবরাজ সিংয়ের রেকর্ড। এই বিশ্বকাপে ক্রিকেট প্রেমিদের জন্য কোনও চমক অপেক্ষা করে রয়েছে কিনা, এখন সেটাই দেখার।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
KKR vs DC: জিততেই হবে নাইটদের! ইডেনে হাইভোল্টেজ ম্যাচে অভিনব লেজার শো, সম্ভাব্য প্রথম একাদশ
Recommended image2
Rishabh Pant: আইপিএল-এ সবার শেষে লখনউ সুপার জায়ান্টস, নেতৃত্ব হারাবেন ঋষভ পন্থ?
Recommended image3
Ram Charan-Jasprit Bumrah: 'জসপ্রীত বুমরা ফুটবলার!' এ কী বলে বসলেন রাম চরণ, ভাইরাল ভিডিও
Recommended image4
IPL Playoff Scenario: কোন অঙ্কে প্লে অফে উঠে যাবে KKR, কী হলে শাহরুখ-রাহানেদের কপাল পুড়বে
Recommended image5
Top Mileage Budget Cars India: ৫ লাখের কমে সেরা ৩টি ফ্যামিলি কার! মাইলেজও দারুণ? সঙ্গে ওয়ারেন্টির গ্যারান্টি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved