MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
Bengal Richest Person
Tech Layoffs 2026
Nabanna DA Hike
DA Hike Before 8th Pay Commission
8th Pay Commission AICPI-IW Index Signs
ISRO and Private Sector Collaboration
Nepal Flood Cash Found Under Mud
DA Hike
Annapurna Yojana
Natural Home Remedies for Insects
WB Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • Ind vs Nz- দীর্ঘ দিন পর নন্দনকাননে ফিরল ক্রিকেট, ছবিতে দেখুন ম্যাচের প্রতিটি মুহূর্ত

Ind vs Nz- দীর্ঘ দিন পর নন্দনকাননে ফিরল ক্রিকেট, ছবিতে দেখুন ম্যাচের প্রতিটি মুহূর্ত

ভারতীয় টি২০ দলের (Indian T20 team) পূর্ণ  সময়ের অধিনায়ক হিসেবে স্বপ্নের শুরু করলেন রোহিত শর্মা(Rohit Sharma)। একইসঙ্গে পূর্ণ সময়ের কোচ হিসেবে প্রথম সিরিজটা ভালোই গেল রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। নিউজিল্যান্ডের (New Zealand)বিরুদ্ধে ৩ ম্য়াচের সিরিজে শুধু ট্রফি জয়ই নয়, কিউইদের হোয়াইট ওয়াশ করল টিম ইন্ডিয়া (Team India)।  ছবিতে দেখে নিন ইডেন ম্যাচের প্রতিটি মুহূর্ত।

2 Min read
Author : Sudip Paul
Published : Nov 22 2021, 01:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

এদিন ইডেন গার্ডেন্সের রীতি মেনে ঘণ্টা বাজিয়ে খেলার আনুষ্ঠানিক শুরু করেন  বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে উপস্থিত ছিলেন  সিএবি সভাপতি  অভিষেক ডালমিয়া ও স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সৌরভ ঘণ্টা বাজানোর পরই হাততালিতে গর্জে ওঠে গোটা ইডেন গার্ডেন্স।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

এদিন টসে জিতে রাতের খেলায় একটু প্রথা ভেঙে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। দলের বোলারদের কিছুটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে ও দলের শক্তি বোঝার জন্য এমন সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক।  একইসঙ্গে তার  প্রমাণ  করার ছিল রাতের খেলায় পরে বোলিং করেও ম্যাচও জেতা যায়।

310

এদিন ব্যাট হাতে ওপেন করতে নেমে ঝোড়ো শুরু করেন দুই  ওপেনার রোহিত শর্মা ও ইশান কিশান। কেএল রাহুলকে এদিন ম্যাচে বিশ্রাম দেওয়া  হয়। পাওয়ার প্লে শেষের আগেই অর্ধশতরানের পার্টনাপশিপ  পূরণ করে ফেলেন রোহিত-ইশান জুটি।  
 

410

প্রথম উইকেটে ৬৯ রানের  পার্টনারশিপ করেন রোহিত শর্মা ও ইশান কিশান। তারপরই  ব্যক্তিগত ২৯ রানে আউট হন ইশান। প্রথম উইকেট পড়তেই  ৮৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে ভারত। খাতা না খুলে প্যাভেলিয়নে যান সূর্যকুমার যাদব ও ৪ রান করে আউট ঋষভ পন্থ। ৩ উইকেটই নেন মিচেল স্যান্টনার। 
 

510

অপরদিক  থেকে নিজের ইনিংস চালিয়ে যান রোহিত শর্মা। নিজের অর্ধশরানও পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩১ বলে ৫৬  রানের ইনিংস খেলে আউট হন রোহিত শর্মা। ইশ সোধির বলে আউট হন ভারত অধিনায়ক। ৫টি চার ও ৩টি ছয়ে সাজানো তার ইনিংস।

610

এর পর শ্রেয়স আইয়রের ২৫, ভেঙ্কটেশ আইয়রের ২০,হার্সাল প্যাটেলের ১৮ ও দীপক চাহারের ২১ রানের ইনিংসের সৌজন্যে ১৮৪ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে রোহিত শর্মা সর্বোচ্চ ৫৬ রানের পাশাপাশি নিউজিল্যান্ডের  মিচেল স্যান্টনার নেন তিনটি উইকেট। 
 

710

রান তাড়া করতে নেমে নিউজিল্যাবন্ডের মার্টিন গাপটিল ছাড়া  অন্য কোনও ব্যাটসম্যান তেমন রান পায়নি। গাপটিল খেলেন ৩৬ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস। ৪টি চার ও ৪টি ছয়ে সাজানো তার ইনিংস। শেষ পর্যন্ত যুজবেন্দ্র চাহবের শিকার হন তিনি। 
 

810

এছাড়া টিম সেইফার্ট ১৭ ও লকি ফার্গুসনের ১৪ রানের ইনিংস ছাড়া কোনও কিউই ব্যাটসম্যান দুই অঙ্কের সংখ্যায় পৌছতে পারেনি। শেষ পর্যন্ত ১১১ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড দল। ৭৩ রানে ম্যাচ জিতে নেয়ে অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়ের দল। 
 

910

এদিন ভারতের হয়ে অনবদ্য বোলিং করেন বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল। ৩ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া দুটি উইকেট নেন হার্সল প্যাটেল ও একটি করে উইকেট পান দীপক চাহার, যুজবেন্দ্র চাহল, ভেঙ্কটেশ আইয়ররা।

1010

এই  জয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে শুধু হোয়াইট ওয়াশ করাই নয়, বিশ্বকাপে  হারের বদলাও নিল ভারতীয় ক্রিকেট দল। একইসঙ্গে ব্য়াটে-বলে দুরন্ত পারফর্ম করে ভারতীয় ক্রিকেট  শুরু হয়ে গেল রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড় যুগের  সূচনা।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Big Bash League: ক্রিকেট অস্ট্রেলিয়ার আহ্বান, বিগ ব্যাশ লিগে দল কিনবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি?
Recommended image2
AUS vs SA: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI সিরিজের জন্য দল ঘোষণা, বাদ পড়লেন দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস
Recommended image3
IND vs AFG: আফগান সিরিজের আগে ভারতের স্বস্তি, ফিরছেন সুন্দর! বুমরাকে নিয়ে সিদ্ধান্ত ৯ সেপ্টেম্বর
Recommended image4
Today’s News in Bengali Live: Ballon D'Or 2026 - বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স, ব্যালন ডি'অরের জন্য মনোনীত মেসি-ইয়ামাল
Recommended image5
Fatima Sana Fined: শেফালির সঙ্গে অসভ্যতা, পাক অধিনায়ক ফতিমা সানাকে যে শাস্তি দিল ICC
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved