IND vs WI T20 WC 2026: প্রথমে ব্যাট করে ১৯৫ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ। টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। 

IND vs WI T20 WC 2026: হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে ইডেনে। টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI T20 WC 2026)। যে ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলেছে ক্যারিবিয়ানরা (ind vs wi live)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রথমে ব্যাট করে ১৯৫ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ

এই হাই-ভোল্টেজ ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। আর ব্যাট করতে নেমে, শুরু থেকেই চালাতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দলের উইকেটকিপার-ব্যাটার এবং অধিনায়ক তথা ওপেনার শাই হোপ খেলেন ৩২ রানের ইনিংস। অপর এক ওপেনার রোস্টন চেজ করেন ২৫ বলে ৪০ রান। তবে তিনি আরও আগেই প্যাভিলিয়নে ফিরে যেতে পারতেন। রোস্টনের ক্যাচ ফেলেন অভিষেক শর্মা। 

Scroll to load tweet…

তবে শাই হোপকে গুরুত্বপূর্ণ সময়ে ফেরান বরুণ চক্রবর্তী। অপরদিকে, মিডল অর্ডারে নেমে ঝোড়ো ইনিংস খেলেন শিমরন হেটমায়ার। তাঁর সংগ্রহে ১২ বলে ২৭ রান। স্ট্রাইক রেট ২২৫.০০। হেটমায়ারের ইনিংসে ছিল ১ টি চার এবং ২টি ছয়। এছাড়া শেরফানে রাদারফোর্ড করেছেন ১৪ রান। তবে উইকেট হারানোর পর, আরও আগ্রাসী হয়ে ওঠে ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে, বিধ্বংসী ব্যাটিং শুরু করেন রভম্যান পাওয়েল এবং জেসন হোল্ডার। পাওয়েল খেলেন ১৯ বলে ৩৪ রানের ইনিংস।

জয়ের জন্য ভারতের লক্ষ্যমাত্রা ১৯৬ রান

তাঁর ইনিংসে ছিল ৩টি চার এবং ২টি ছয়। স্ট্রাইক রেট ১৭৮.৯৫। অন্যদিকে, হোল্ডার উপহার দেন ২২ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস। স্ট্রাইক রেট ১৬৮.১৮। তাঁর ইনিংসে ছিল ২টি চার এবং ৩টি ছয়। পাওয়েল এবং হোল্ডার দুজনেই শেষপর্যন্ত, অপরাজিত থাকেন।

Scroll to load tweet…

ভারতের হয়ে দাপুটে বোলিং করেন যশপ্রীত বুমরা। তিনি নেন ২টি উইকেট। অপরদিকে, ১টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং বরুণ চক্রবর্তী। নির্ধারিত ২০ ওভারে, ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য ভারতের লক্ষ্যমাত্রা ১৯৬ রান। এই ম্যাচ জিতলে, তবেই বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারবে টিম ইন্ডিয়া। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।