MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • চোট-আঘাতে ভারতীয় দল 'মিনি হাসপাতাল', ফাইনাল টেস্টের আগে ছিটকে গেলেন একাধিক তারকা

চোট-আঘাতে ভারতীয় দল 'মিনি হাসপাতাল', ফাইনাল টেস্টের আগে ছিটকে গেলেন একাধিক তারকা

সিডনি টেস্টে ভারতের ঐতিহাসিক ড্র-কে জয়ের তকমা দিচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞরা। ভারতীয় দল  বিশেষ করে হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন, চেতশ্বর পুজারা, ঋষভ পন্থদের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। মুখের সামনে থেকে জয় ছিনিয়ে নেওয়ায় চতুর্থ টেস্টের আগে মানসিকভাবে অস্ট্রেলিয়া দল। যার ফলে ব্রিসবেনে টিম ইন্ডিয়াকে অ্যাডভান্টেজ দিচ্ছে ক্রিকেট বিশ্ব। কিন্তু চতুর্থ টেস্টের আগে চোট সমস্যায় সব থেকে বড় মাথা ব্য়াথার কারণ হয়ে দাঁডিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে। গোটা দল  কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে। তৃতীয় টেস্টে খেলা একাধিক প্লেয়ারও খেলতে পারবেন না চতুর্থ টেস্ট। সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা, হনুমা বিহারী ও জসপ্রীত বুমরা। ফলে টিম সিলেকশন করতে গিয়েও সমস্যা পড়তে হচ্ছে ম্য়ানেজমেন্টকে।

3 Min read
Author : Sudip Paul
Published : Jan 12 2021, 11:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ শুরুর আগে থেকেই চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দল। সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন ইশান্ত শর্মা। চোটের কারণে প্রথম ২ ম্যাচে খেলতে পারেননি রোহিত শর্মা। চলতি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি, উমেশ যাদব, কে এল রাহুলের মত তারকারা। তারপর ভারতীয় দলের নাছোড় লড়াই ভারতকে এখনও সিরিজে টিকিয়ে রেখেছে। ৩ টেস্ট শেষে সিরিজের ফল ১-১। চতুর্থ টেস্টে সিরিজের ভাগ্য নির্ধারন হবে। কিন্তু এবার দলের একাধিক প্লেয়ার চোট গ্রস্ত। কর্যত হাসপাতাল গোটা দল।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

তৃতীয় টেস্টে আঙুলের চোটের কারণে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে টুর্নামেন্ট থেকে জাদেজার ছিটকে যাওয়ার কথা জানানো হয়। যদিও পরবর্তী ইংল্যান্ড সিরিজে তারকা অল-রাউন্ডারকে পাওয়া যাবে কিনা, সে বিষয়ে এখনই কিছু জানানো হয়নি ভারতীয় বোর্ডের পক্ষ থেকে। বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিডনি টেস্টের তৃতীয় দিনে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন রবীন্দ্র জাদেজা। স্ক্যান করে দেখা যায় তাঁর আঙুলের হাড় সরেছে। তারকা অল-রাউন্ডার দেশে ফিরে যাওয়ার আগে সিডনিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। দেশে ফিরে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারানোর প্রক্রিয়ায় থাকবেন জাদেজা। ফলে ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ব্রিসবেন টেস্টে তাঁকে পাওয়া যাবে না।
 

36


সিডনিতে ভারতের টেস্ট জয়ের অন্যতম কাণ্ডারী হনুমা বিহারী। তার চোয়াল চাপা লড়াই, ঘণ্টার পর ঘণ্টা ক্রিজ আঁকড়ে পড়ে থাকার ফলেই ম্যাচ বাঁচাতে পেরেছে ভারত। হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই দেশের জন্য সেশনের পর সেশন ব্যাটিং করে গিয়েছেন হনুমা। কিন্তু ম্যাচের পরই এল দুঃসংবাদ। গাব্বায় যে তাঁর খেলার সম্ভাবনা নেই, সে ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। তবে ম্যাচের পর তা নিশ্চিতই হয়ে যায়। বোর্ড সূত্রে খবর, বিহারীর সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে। তাই তাঁকে ছাড়াই আপাতত দল সাজাতে হবে। শুধু ব্রিসবেনে অজিদের বিরুদ্ধে শেষ টেস্টই নয়, আগামী মাসে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও অনিশ্চিত হয়ে পড়লেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। 
 

46

চোট সমস্যা নিয়ে জর্জরিত অবস্থার মধ্যেই ভারতীয় দলের জন্য এল সবথেকে বড় দুঃসংবাদটা। চোটের কারণে ব্রিসবেন টেস্টে পাওয়া যাবে না দলের পেস বোলিং অ্যাটাকের প্রধান স্তম্ভ জসপ্রীত বুমরাকে। সিডনি টেস্টের তৃতীয় দিনে ফাইন লেগে ফিল্ডিংয়ের সময় ফিজিয়ো নীতিন প্যাটেলের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল বুমরাহকে। পেটের দিকে ইঙ্গিত করে কিছু জানাচ্ছিলেন। তিনি মাঠের বাইরে যেতে চান কিনা, সে বিষয়ে আলোচনা করেছিল ভারতীয় দলের মেডিক্যাল দল। যদিও প্রতিবারই বারণ করে দিয়েছিলেন বুমরাহ। বোলিংও করেছিলেন। সূত্র মারফত জানা গিয়েছে, বুমরাহের স্ক্যান করা হয়েছিল। তাতে টান ধরা পড়েছে। দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজের আগে বুমরাহের সেই চোটের পরিস্থিতি আরও খারাপ করতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই ব্রিসবেনে মাঠের বাইরেই থাকতে হচ্ছে বুমরাকে।
 

56

শামি, উমেশ ছিটকে যাওয়ার পর বুমরাই নেতৃত্ব দিচ্ছিল ভারতীয় দলের পেস অ্যাটাককে। কিন্তু বুমরা চতুর্থ টেস্টে না খেলার ফলে সম্পূর্ণ অনভিজ্ঞ পেস বোলিং লাইনআপ নিয়ে নামতে হবে টিম ইন্ডিয়াকে। বুমরার অনুপস্থিতিতে মহম্মদ সিরাজ এবং নভদীপ সাইনির সঙ্গে শার্দুল ঠাকুর বা টি নটরাজন খেলতে পারেন। সেক্ষেত্রে ভারতের তিন পেস বোলারের সাকুল্যে টেস্টের সংখ্যা হবে ছয়।  ফলে সিরিজ নির্ণায়ক ম্যাচে তা রীতিমত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয়  টিম ম্যানেজমেন্টের কাছে। 
 

 

66
এছাড়াও চোট রয়েছে ভারতীয় দলের আরও তিন তারকার। সামান্য চোট রয়েছে চেতেশ্বর পুজারার। এছাড়া পিঠে ব্যাথা নিয়েই সিডনি টেস্টে ঘণ্টার পর ঘণ্টা ব্যাট করে ম্যাচ ড্র করেছেন রবিচবন্দ্রন অশ্বিন। তার ব্যাথাও এখনও পুরোপুরি কমেনি। চোট রয়েছে ঋষভ পন্থেরও। তৃতীয় টেস্টের প্রথনম ইনিংসে ব্যাটিংয়ের সময় কনুইতে বল লেগে চোট পান পন্থ। যার কারণে কিপিং করতে পারেননি তিনি। দ্বিতীয় ইনিংসে চোট নিয়ে ব্যাট করেই ৯৭ রানের লড়াকু ইনিংস খেলেছেন। পন্থও এখনও পুরোপুরি চোটমুক্ত নয়। ফলে ব্রিসবেন টেস্টের আগে চোট সমস্যা কাটিয়ে ওঠাই প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে ভারতীয় দলের কাছে।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Sri Lanka: প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার দাপট, প্রথম দিনেই ব্যাকফুটে ভারত! জয়ের সম্ভাবনা কতটা?
Recommended image2
Ajinkya Rahane: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরেই স্টিভ ওয়ার দলে অজিঙ্কা রাহানে
Recommended image3
John Turner: মাত্র ২৫ বছরেই নিতে হল কঠিন সিদ্ধান্ত! চোটের কাছে হার মেনে ক্রিকেটকে বিদায় ইংল্যান্ডের তরুণ পেসারের
Recommended image4
Shubman Gill: চোটের জন্য শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি ম্যাচে নেই শুবমান, ভারতের নেতৃত্বে রাহুল
Recommended image5
Shubman Gill: শ্রীলঙ্কা সফরে চোট, প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন শুবমান গিল?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved