MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • প্রথমে বাবার মৃত্যুতে দেশে না ফেরা, এবার জাতীয় সঙ্গীত শুনে চোখে জল, সিরাজের দেশপ্রেমে মুগ্ধ সকলে

প্রথমে বাবার মৃত্যুতে দেশে না ফেরা, এবার জাতীয় সঙ্গীত শুনে চোখে জল, সিরাজের দেশপ্রেমে মুগ্ধ সকলে

সিডনি টেস্টে ফের একবার নিজের দেশাত্ববোধের পরিচয় দিলেন মহম্মদ সিরাজ। বাবার মৃত্যুর খবর পেয়েও দেশে ফেরেননি তিনি। অগ্রাধিকার দিয়েছেন দেশের প্রতি কর্তব্যকে। এবার সিডনি টেস্টে জাতীয় সঙ্গীত চলা কালীন চোখের জল বাঁধ মানল না ভারতীয় পেসারের। সিরাজের দেশাত্ববোধের প্রশংসা সকলের মুখে। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Jan 07 2021, 01:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

সিডনিতে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ। ম্যাচে ভারতীয় দলের পেস অ্যাটাকের দায়িত্ব রয়েছে জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও নভদীপ সাইনির কাঁধে।

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

তবে ম্যাচ শুরুর আগে মহম্মদ সিরাজের দেশের প্রতি আবেগ ও ভালোবাসা মন কাড়ল সকলের। জাতীয় সঙ্গীত শুনে সিরাজ আবেগবশত আটকাতে পারলেন না চোখের জল।
 

38
ম্যাচের আগে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দু'দেশের ক্রিকেটারদের জাতীয় সঙ্গীত গাওয়াই রীতি। সবাই যখন মন দিয়ে জাতীয় সঙ্গীত গাইছেন, তখন সিরাজের চোখ দিয়ে গড়াচ্ছে জল।
48

দু'হাত দিয়ে চোখের জল মুছে ফেলতেও দেখা যায় সিরাজকে। তরুণ পেসারের এমন আবেগঘন মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্রিকেট অস্ট্রেলিয়া। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

58

দেশের প্রতি তার ভালোবাসা বা কর্তব্য এর আগেও প্রমাণ করেছেন সিরাজ। অস্ট্রেলিয়া সফরে আসার পর পিতৃবিয়োগ হয় ভারতীয় পেসারের। তবে জাতীয় কর্তব্য পালনের জন্য তিনি বাবার শেষকৃত্যে যোগ দিতে দেশে ফেরেননি।
 

68

স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বাবার স্বপ্ন ছিল আমি যেন দেশের হয়ে ক্রিকেট খেলি। তাই বাবার স্বপ্ন পূরণ করার জন্য দলের সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সিরাজ।

78

মেলবোর্ন টেস্টে দুরন্ত অভিষেকও হয় সিরাজের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক টেস্টে ৫ উইকেট নিয়ে একাধিক রেকর্ড গড়েন মহম্মদ সিরাজ। এই সাফল্য বাবাকে উৎসর্গ করেন তিনি।

88

সিডনিতেও প্রথম দিনের খেলায় ডেভিড ওযার্বারকে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন মহম্মদ সিরাজ। তবে জাতীয় সঙ্গীত শুনে সিরাজের আবেগের প্রশংসা সকলের মুখে।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Sri Lanka: প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার দাপট, প্রথম দিনেই ব্যাকফুটে ভারত! জয়ের সম্ভাবনা কতটা?
Recommended image2
Ajinkya Rahane: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরেই স্টিভ ওয়ার দলে অজিঙ্কা রাহানে
Recommended image3
John Turner: মাত্র ২৫ বছরেই নিতে হল কঠিন সিদ্ধান্ত! চোটের কাছে হার মেনে ক্রিকেটকে বিদায় ইংল্যান্ডের তরুণ পেসারের
Recommended image4
Shubman Gill: চোটের জন্য শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি ম্যাচে নেই শুবমান, ভারতের নেতৃত্বে রাহুল
Recommended image5
Shubman Gill: শ্রীলঙ্কা সফরে চোট, প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন শুবমান গিল?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved