MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • ওভালে বুমরার আগুনে স্পেলে রেকর্ডের ছড়াছড়ি, জেনে নিন কোন কোন রেকর্ড গড়লেন বুম বুম

ওভালে বুমরার আগুনে স্পেলে রেকর্ডের ছড়াছড়ি, জেনে নিন কোন কোন রেকর্ড গড়লেন বুম বুম

ইংল্যান্ডের বিরুদ্ধে  প্রথম একদিনের ম্য়াচে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) আগুনে স্পেলে ধরাশায়ী হয়েছে ইংল্যান্ড। ১১০ রানে অলআউট হয়ে যায় জস বাটলারের দল। রান তাড়া করতে নেমে ১৯ তম ওভারেই কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত। ম্য়াচ বল হাতে ১৯ রানে ৬ উইকেট নিয়ে একাধিক রেকর্ড গড়েছেন বুমরা (Jasprit Bumrah Record)। ভারতীয় পেসারের প্রশংসায় পঞ্চমুখ সচিন তেন্ডুলকর, নাসির হোসেন সহ গোটা ক্রিকেট বিশ্ব। এক ঝলকে আপনিও জেনে নিন ওভারে কোন কোন রেকর্ড গড়লেন বুমরা। 

2 Min read
Author : Sudip Paul
Published : Jul 13 2022, 11:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন জসপ্রীত বুমরার সেরা বোলিং ফিগার ছিল ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৭ রান দিয়ে ৫ উইকেট।  ১২ জুলাই ইংল্যান্ডেক বিরুদ্ধে ওভালে ১৯ রান দিয়ে ৬ উইকেট নিয়ে নিজেরি কেরিয়ারের সেরা পারফরম্যান্স করলেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে জীবনের সেরা বোলিং করলেন যশপ্রীত বুমরা।  শুধু নিজের নয় ভারতীয়দের মধ্যেও ইংল্যান্ডের মধ্যে সেরার সেরা হয়ে উঠলেন বুমবুম। বুমরার ১৯ রানে ৬ উইকেট ইংল্য়ান্ডের বিরুদ্ধে ভারতীয় বোলারদের সেরা পারফরম্যান্স একদিনের ক্রিকেটে।
 

38

মাত্র ১৯ রানে ৬ উইকেট নেওয়ার সুবাদে বুমরা বিশেষ নজির গড়লেন। তিনিই হলেন তৃতীয় ভারতীয় পেস বোলার যিনি বিদেশে এই রেকর্ড গড়লেন। এই তালিকার শীর্ষে রয়েছেন স্টুয়ার্ট বিনি। ২০১৪ সালে তিনি বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন। দুই নম্বরে রয়েছেন অনিল কুম্বলে। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হিরো কাপের ফাইনালে তিনি নিয়েছিলেন ১২ রানে ৬ উইকেট। 
 

48

মঙ্গলবারের ম্যাচের প্রথম ১০ ওভারের মধ্যেই ৪টি উইকেট তুলে নিলেন বুমরা। ২০০২ সালের পর তৃতীয় ভারতীয় হিসাবে এই কৃতিত্ব দেখালেন তিনি। ম্যাচের প্রথম ১০ ওভারে বুমরার চার শিকার হলেন জেসন রয়, জো রুট, জনি বেয়ারস্টো এবং লিয়াম লিভিংস্টোন। 
 

58

২০০৩ সালে জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে জাভাগল শ্রীনাথ ম্যাচের প্রথম ১০ ওভারেই ৪ উইকেট নেন। দ্বিতীয় বোলার হিসাবে ভুবনেশ্বর কুমার শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৩ সালে পোর্ট অব স্পেনে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। এই তালিকায় নাম লেখালেন বুমরা।

68

বুমরার দাপটে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ১১০ রানে। ভারতের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে এটাই ইংল্যান্ডের সব থেকে কম রানের ইনিংস। এর আগে ২০০৬ সালে জয়পুরে ১২৫ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। এত দিন পর্যন্ত সেটাই ছিল ভারতের বিরুদ্ধে তাদের সর্বনিম্ন রানের ইনিংস।

78

বুমরা এ দিন আগুনে বোলিং করে পিছনে ফেলে দিয়েছেন ভারতের প্রাক্তন পেসার আশিস নেহেরাকে। ২০০৩ বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য বাঁহাতি পেসার নেহেরার বোলিংয়ে সে দিন নাভিশ্বাস উঠেছিল ইংল্যান্ড ব্যাটারদের। ২৩ রান দিয়ে সেদিন ৬ উইকেট নিয়েছিলেন নেহেরা। যা এতদিন পর্যন্ত ছিল রেকর্ড। যা মঙ্গলবার ওভালে ভেঙে দিলেন বুমরা। 

88

জসপ্রীত বুমরা হলেন প্রথম ভারতীয় পেস বোলার যিনি ওভালের বাইশ গজে ছয় উইকেট নেওয়ার নজির গড়লেন। মূলত বুমরার দাপটেই ২৫.২ ওভারে ১১০ রান তুলে গুটিয়ে যায় ইংল্যান্ড। ওভালে বুমরার বোলিং মুগ্ধ করেছে গোটা ক্রিকেট বিশ্বকে।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Afghanistan T20: দ্বিতীয় ম্যাচেও সমান দাপট! আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের
Recommended image2
Cricket Association of Bengal Election: সিএবি-র নির্বাচনে নথি সংক্রান্ত জালিয়াতি! প্রতারণার অভিযোগ কাদের বিরুদ্ধে?
Recommended image3
Trophy Chor সার্চ করলেই Google-এ দেখাচ্ছে মহসিন নকভির ছবি, তবু লজ্জা নেই এদের
Recommended image4
Trophy Chor Mohsin Naqvi: 'ট্রফি চোর, ট্রফি চোর নকভি', দুবাইয়ের স্টেডিয়ামে মহসিন নকভিকে নিয়ে কেন বেনজির বিদ্রুপ
Recommended image5
Mohsin Naqvi: ট্রফি চোর নকভিকে নিয়ে বিস্ফোরক দাবি রাজীব শুক্লার, ঠিক কেন প্রত্যাখান পাকিস্তানের ক্রিকেট কর্তাকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved