MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • জয়ের আনন্দে কাটা চোট সমস্যা, তৃতীয় টেস্টে অনিশ্চিত ভারতীয় ওপেনার

জয়ের আনন্দে কাটা চোট সমস্যা, তৃতীয় টেস্টে অনিশ্চিত ভারতীয় ওপেনার

চিপকে দ্বিতীয় টেস্টে ৩১৭ রানের বিশাল ব্যবধানে জয় পয়েছে ভারতীয় দল। সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে বিরাট কোহলির দল। টেস্ট জয়ের পর উৎসবে মাতলেও, জয়ের আনন্দে ফের কাঁটা হয়ে দেখা দিয়েছে ভারতীয় দলের চোট সমস্যা। চোটের কারণে তৃতীয় টেস্টে এখনও পর্যন্ত অনিশ্চিত টিণ ইন্ডিয়ার ওপেনার। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Feb 16 2021, 02:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

অস্ট্রেলিয়াসফরে ঐতিহাসিক জয় পেলেও চোট সমস্যা ভুগিয়েছে ভারতীয় দলকে। প্রথম দলের একাধিক প্লেয়ার চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিল। তারপরও তরুণ ক্রিকেটারদের অনবদ্য পারফরমেন্সে সিরিজে জয় করে ভারত। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্ট দুরন্ত প্রত্যাবর্তন করেছে ভারতীয় দল। চিপকে ইংল্যান্ডকে ৩১৭ রানে বিশাল ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া।

38

কিন্তু জয়ের আনন্দে কাটা হয়ে দেখা দিয়েছে দলের ওপেনার শুভমান গিলের চোট। চোটের কারণে চতুর্থ দিন সকালে মাঠেই নামতে পারেননি ভারতীয় তরুণ তারকা।

48
টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের তখন ১৮ ওভার চলছে। রবিচন্দ্রন অশ্বিনের একটি ডেলিভারিকে সজোরে সুইপ করেন ড্যান লরেন্স। শর্ট লেগে দাঁড়িয়ে থাকা শুভমনের বাঁহাতের কনুইতে গিয়ে বল লাগে। যন্ত্রণায় ছটফট করতে তখনই মাঠ ছাড়েন তিনি।
58
মঙ্গলবার সকালে বিসিসিআই ট্যুইট করে শুভমান গিলের চোটের বিষয়ে আপডেট দেয়। জানানো হয়,'শুভমন গিলের চোটের স্ক্যান করা হয়েছে। শুভমনকে দলের ডাক্তার ও ফিজিওর তত্বাবধানে থাকতে হবে। সেই জন্য ও এদিন মাঠে নামতে পারেনি।'
68
গিল অবশ্য ব্যাট হাতে দ্বিতীয় টেস্টে মনে রাখার মতো পারফর্ম্যান্স করতে পারেননি। প্রথম ইনিংসে খাতা খোলার আগেই তিনি সাজঘরে ফেরেন। দ্বিতীয় ইনিংসে ১৪ রান করে আউট হন গিল।
78
তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিষেকের পর অনবদ্য ব্যাটিং করে সকলের প্রশংসা কুড়িয়েছিলেন শুভমান গিল। ব্রিসবেনে ভারতে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
88

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট মোতেরাতে। পিঙ্ক বলে দিন-রাতের টেস্টে মুখোমুখি হবে দুই দল। এখনও যন্ত্রণা থাকলেও, তৃতীয় টেস্টের আগে শুভমানকে ফিট করে তোলার চেষ্টা চলছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs PAK Women World Cup 2026: "পাকিস্তানের কাছে কোনওভাবেই হারা চলবে না!" ম্যাচের আগে কেন এমন বললেন জেমিমা?
Recommended image2
Nitish Kumar Reddy: 'হ্যালো মা,' সাংবাদিক বৈঠকের মাঝেই ফোন ধরলেন নীতীশ কুমার রেড্ডি
Recommended image3
Rahmanullah Gurbaz Century: ঝোড়ো সেঞ্চুরি! ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙে খান খান, নতুন ইতিহাস লিখলেন গুরবাজ
Recommended image4
India vs Afghanistan: শুবমানের অধিনায়কোচিত ইনিংস, আফগানদের বিরুদ্ধে প্রথম ওডিআই জয় ভারতের
Recommended image5
Shreyas Iyer House: প্রতি মাসে ১৮.৫০ লক্ষ টাকা ভাড়া দিয়ে থাকেন শ্রেয়স? দেখুন ভারতীয় T20 ক্যাপ্টেনের চোখ ধাঁধানো নতুন ফ্ল্যাট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved