MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • কে রইল দলে, আর কে পড়ল বাদ, দেখে নিন পঞ্চম টেস্ট টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

কে রইল দলে, আর কে পড়ল বাদ, দেখে নিন পঞ্চম টেস্ট টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

ওভাল টেস্টে দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল। ৫ ম্য়াচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বিরাট ব্রিগেড। ম্য়াঞ্চেস্টারে পঞ্চম টেস্ট ড্র করতে পারলেই সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া। তবে ড্র নয়, জয়ের লক্ষ্যেই ঝাঁপাবে ভারতীয় দল। পঞ্চম টেস্টে ভারতীয় দলে হতে পারে একাধিক পরিবর্তনও। দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ।

2 Min read
Author : Sudip Paul
Published : Sep 09 2021, 06:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

ইংল্যান্ড সিরিজে স্বপ্নের ফর্মে রয়েছেন রোহিত শর্মা। সবকটি টেস্টেই ওপেনিং জুটিতে ভারতীয় দলকে ভরসা দিয়েছেন 'হিটম্যান'। ওভাল টেস্টে সেঞ্চুরি করে পেয়েছেন ম্যান অব দ্য ম্য়াচ। পঞ্চম টেস্টেও রোহিতের ব্য়াটে বড় ইনিংস দেখার অপেক্ষা।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

কেএল রাহুলও ইংল্যান্ড সফরে ছন্দে ব্যাটিং করছেন ওপেনিংয়ে। প্রথম টেস্টে অর্ধশতরানের পর লর্ডস টেস্টে সেঞ্চুরি করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন রাহুল। লিডসেও রাহুলের ব্যাটে রান না আসলেও, ওভালে দ্বিতীয় ইনিংসে ৪৬ রানের প্রয়োজনীয় ইনিংস খেলেছিলেন। ম্যাঞ্চেস্টারে আরও একটি সেঞ্চুরির অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

311

ভারতীয় মিডল অর্ডারের স্তম্ভ তিনি। ব্য়াটে দীর্ঘ দিন বড় রান না আসায় উঠছিল প্রশ্ন। লিডসে দ্বিতীয় ইনিংসে ৯১ রানের ইনিংস  ও ওভালেও দ্বিতীয় ইনিংসে দলের সবথেকে প্রয়োজনের সময় ৬১ রানের ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও ফুরিয়ে যাননি।
 

411

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে একাধিক হাফ সেঞ্চুরি করলেও এখনও সেঞ্চুরি অধরা বিরাট কোহলির ব্যাটে। ম্য়াঞ্চেস্টারে শেষ ম্যাচে কোহলির ব্যাটে সেই শতরান দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
 

511

ব্য়াটে রানের খরা নিয়ে চিন্তিত ভারতীয় টেস্ট দলে বিরাট কোহলির ডেপুটি অজিঙ্কে রাহানে।  লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করলেও লিডসে ও ওভালে রান আসেনি রাহানের ব্য়াটে। ম্যাঞ্চেস্টারে সুযোগ পেলে রানে ফেরাই লক্ষ্য রাহানের। তবে ওভালে রাহানাকে দল থেকে বাদ দেওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। রাহানের জায়গায় সূর্যকুমার যাদবকে সুযোগ দেওয়ার জল্পনাও শোনা যাচ্ছে। সেক্ষেত্রে অভিষেক হতে পারে সূর্যকুমারের।
 

611

ওভাল টেস্টে প্রয়োজনের সময় দ্বিতীয় ইনিংসে প্রয়োজনীয় ৫০ রানের ইনিংস খেলে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন ঋষভ পন্থ। ম্যাঞ্চেস্টারে শেষ টেস্টে ব্যাটে বড় রান করার জন্য মরিয়া ভারতীয় উইকেট রক্ষক।

711

সিরিজে প্রতি ম্যাচে অলরাউন্ডার হিসেবে খেলেছেন রবীন্দ্র জাদেজা। কিন্তু ওভালে অল রাউন্ডারের জায়গাটা অনেকটাই পূরণ করে দিয়েছেন শার্দুল ঠাকুর। ফলে ম্যাঞ্চেস্টারে পেস সহায়ক উইকেটে জাদেজা খেলার সম্ভাবনা বেশি হলেও, সিরিজে প্রথমবার সুযোগ পেতে পারেন রবিচন্দ্রন অশ্বিন।
 

811

ভারতীয় পেস অ্যাটাক এই মুহূর্তের বিশ্ব সেরা। সেই অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র হলেন মহম্মদ শামি। সিরিজে প্রতিটি টেস্টে আগুন ঝড়ালেও চতুর্থ টেস্টে সামান্য চোটের কারণে খেলেন তিনি। পঞ্চম টেস্টে পুরো ফিট শামি ফলে তিনি দলে ফিরছেন।
 

911

ইংল্যান্ডের বিরদ্ধে সিরিজিতে প্রথম থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন জসপ্রীত বুমরা। সিরিজে ১৮টি উইকেট নিয়ে ইতিমধ্যেই দ্বিতীয় সেরা তিনি। পঞ্চম টেস্টেও আগুন ঝরাতে প্রস্তুত বুমবুম।
 

1011

প্রথম টেস্টে ভালো বোলিং করেছিলেন শার্দুল ঠাকুর। কিন্তু চোটের কারণে তাকে দলের বাইরে যেতে হয়। দ্বিতীয় ও তৃতীয় টেস্টে খেলেছিলেন ইশান্ত শর্মা। চতুর্থ টেস্টে শার্দুল ঠাকুর দলে ফিরে ব্যাটে-বলে অনবদ্য় পারফর্ম করেছেন। পঞ্চম টেস্টেও পারফর্ম করতে তৈরি শার্দুল।
 

1111

চতুর্থ টেস্টে প্রথম সিরিজে সুযোগ পেয়েই অনবদ্য বোলিং করেছেন উমেশ যাদব। ম্য়াচে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।  ফলে পঞ্চম টেস্টে তার দলে সুযোগ পাওয়া নিয়ে কোনও সমস্যায় নয়। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Harmanpreet Kaur Padma Shri: বিশ্বকাপ জয়ের স্বীকৃতি, পদ্মশ্রী সম্মান পেলেন ভারতীয় ক্রিকেট তারকা হরমনপ্রীত কৌর
Recommended image2
IPL Playoffs 2026: চারটি দল চূড়ান্ত! কোন দল কার বিরুদ্ধে? আইপিএল প্লে-অফের কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের সূচি
Recommended image3
Virat Kohli Travis Head: কোহলির সঙ্গে ঝামেলা, ট্র্যাভিস হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ ভারতীয় ফ্যানদের?
Recommended image4
KKR vs DC: ঘরের মাঠে দিল্লির কাছে হার, হতাশাজনকভাবেই আইপিএল শেষ কেকেআর-এর
Recommended image5
IPL 2026 Playoffs: আইপিএল ২০২৬ প্লে-অফে ৪ দল নিশ্চিত, দেখে নিন সূচি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved